শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘নিজ দেশে কমিউনিস্ট ও ইহুদিদের ওপর গণহত্যা চালিয়েছিলেন হিটলার। কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছিল। তখন গোটা বিশ্ব বলেছিল, আর যেন এমন দানবের আগমন না ঘটে। নেভার এগেইন বলার উদ্দেশ্যই ছিল এ ধরনের গণহত্যা কখনো যেন আর না হয়। সেই প্রেক্ষাপট থেকেই বলেছি শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন।’
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এদিন জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া জবানবন্দিতেও জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদনের বরাতে এমন বর্ণনা তুলে ধরেছেন এই সাক্ষী।
ব্রিফিংয়ে মাহমুদুর রহমান বলেন, হিটলারের মতো শেখ হাসিনার ক্ষমতা ছিল না। কিন্তু মানসিকতায় তাকে ছাড়িয়ে গেছেন তিনি। কেননা মানুষ হত্যার পর লাশ গুম করে ফেলার কথা হিটলারও কোনোদিন বলেননি। কাজেই মানসিক দিক থেকে হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন হাসিনা। তাই আমিও বাংলাদেশে 'নেভার এগেইন' বলতে চাই। শুধু হাসিনা বা আওয়ামী লীগের ফ্যাসিবাদ নয়, আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন এ দেশে কখনো না আসে। একইসঙ্গে বাংলাদেশের যাত্রা যেন গণতন্ত্রের দিকে হয়।
পরবর্তী সরকারগুলোকে সতর্ক করে তিনি বলেন, আমি পরবর্তী সরকারগুলোকে সতর্ক করে বলেছি, শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেবেন। তাদের দুষ্কর্ম থেকে শিক্ষা নেবেন। যেভাবে তারা রাষ্ট্রকে ধ্বংসের পাশাপাশি দুর্নীতি করেছে, তা থেকে পরবর্তী সরকারের শিক্ষা নেওয়া উচিত। যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবেন তারা যেন শেখ হাসিনার মতো গণবিচ্ছিন্ন হয়ে আবার জুলুমের পথ বেছে না নেয়।
জবানবন্দিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বরাত দেন মাহমুদুর রহমান। তিনি বলেন, সারাবিশ্বে সাড়া ফেলা ওই প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান আজিজ আহমেদ ও শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের দুর্নীতি আর মানবতাবিরোধী অপরাধের বর্ণনা রয়েছে। কোনো ফ্যাসিস্ট রেজিম কিংবা অটোক্রেটিক রেজিম গণতান্ত্রিক উপায়ে অপসারিত করা সম্ভব হয়নি বলে আমরা পৃথিবীর ইতিহাস থেকে জানতে পেরেছি। মধ্যপ্রাচ্যে মিশর-তিউনিশিয়ায় গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন দেখেছি। বাংলাদেশেও ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইতালি-জার্মানিতে ফ্যাসিস্ট শাসক মুসোলিনি ও হিটলারের পতন হয়েছিল।
তিনি বলেন, জার্মানিতে সেই সময় ইহুদি জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যা নিয়ে সারাবিশ্বে আওয়াজ উঠেছিল ‘নেভার এগেইন’। অর্থাৎ আর যেন কখনো হিটলারের মতো নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসকের আগমন না ঘটে। বাংলাদেশেও শেখ হাসিনার ১৫ বছরের চরম দুর্নীতিপরায়ণ ও মানবতাবিরোধী শাসন হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে জনগণের প্রত্যাশা হলো আর যেন কখনো আমাদের দেশে এমন ফ্যাসিবাদী শাসনের প্রত্যাবর্তন না ঘটে। কেননা জুলাই-আগস্ট আন্দোলনে সন্তান হারিয়ে শোক নিয়ে বেঁচে আছেন অন্তত ১৪০০ শহীদের মা-বাবা। এসব শহীদ পরিবার একটি ন্যায়বিচার দেখার অপেক্ষায় রয়েছে। এর সঙ্গে আরও প্রায় ২০ হাজার আহত জুলাই-যোদ্ধা চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। আহতরাও ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার সরকারের 'কমান্ড রেসপনসিবিলিটিতে' থাকা ব্যক্তিদের বিচার দেখতে চান। এই আসামিদের মধ্যে যারা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন এবং যারা হত্যাকাণ্ড ও নৃশংসতা বন্ধের কোনো উদ্যোগ নেননি তারা সবাই কমান্ড রেসপনসিবিলিটির আওতাভুক্ত।
এই সাক্ষী আরও বলেন, আমি গত ১৬ বছর ধরে এই ফ্যাসিবাদের উত্থান, বিকাশ ও পতন প্রত্যক্ষ করেছি। এই বিষয়ে অনবরত লেখালেখির পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্য দিয়ে জনগণকে অবহিত করার চেষ্টা করেছি। জুলাই গণহত্যার পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ায় রাষ্ট্রের একজন বর্ষীয়ান নাগরিক হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করা নিজের কর্তব্য মনে করেছি। সেই সহযোগিতার অংশ হিসেবে আমি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছি। আমি চাই অপরাধীরা যেন সাজা পান, যেন ন্যায়বিচারের মাধ্যমে শহীদ ও আহত জুলাই-যোদ্ধা পরিবারের শোক কিছুটা হলেও লাঘব হয়। এ ছাড়া, ফ্যাসিস্ট শাসনের বিষয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতের সরকারগুলোও সতর্ক হবে বলে আমি প্রত্যাশা করি। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে বলা হয়েছিল নেভার এগেইন, বাংলাদেশেও এই বিচারের মাধ্যমে নিশ্চিত হোক যেন গত ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি আর না হয়।
এদিন বেলা পৌনে ১২টা থেকে মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অবশিষ্ট সাক্ষ্যের পর তাকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তবে জেরা শেষ না হওয়ায় আগামীকাল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, আব্দুস সাত্তার পালোয়ান, সহিদুল ইসলামসহ অন্যরা।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
