নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮

নোবেলজয়ী লেখক স্যার বিদ্যাধর সূর্যপ্রসাদ (ভি.এস.) নাইপল আর নেই। ৮৫ বছর বয়সে গত শনিবার লন্ডনে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুসংবাদ ঘোষণা করেন তার স্ত্রী নাদিরা নাইপল।
নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন। সমসাময়িক জনপ্রিয় লেখকগন ভিন্ন ভিন্ন মাধ্যমে তাদের শোক প্রকাশ করেছেন।
আজ সকালে টুইটার বার্তায় সালমান রুশদি শোক প্রকাশ করে লেখেন, “আজীবন সাহিত্য এবং রাজনীতি নিয়ে আমাদের মতবিরোধ ছিলই; এই দুই বিষয়ে আমরা কখনো একমতে পৌঁছতে পারিনি। কিন্তু তারপরও নাইপলের চলে যাওয়ায় আমি যে বেদনা অনুভব করছি তা কোন অংশেই বড় ভাই হারানোর বেদনা থেকে কম নয়। ভি এস নাইপল শান্তিতে থাকুন।”
নাইপলের মৃত্যু সংবাদ ঘোষণার পর ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নাইপলের বন্ধু আমেরিকান ভ্রমণ সাহিত্যিক ও ঔপন্যাসিক পল থ্রোক্স শোক প্রকাশ করে বলেছেন, “ অসুস্থতার কাছে পরাজিত হয়ে তিনি মৃত্যুবরণ করলেও তার কাজের জন্য তিনি অমর হয়ে থাকবেন। তিনি তার সাহিত্যকর্মের জন্য যে স্বীকৃতি লাভ করেছেন তা অবশ্যই গর্ব করার মতো। আমাদের সময়ের একজন শ্রেষ্ঠ লেখক হিসেবেই তিনি সময়ে থাকবেন। তিনি তার জীবদ্দশায় যা যা লিখেছেন সবই সচেতন ভাবেই লিখেছেন, একজন স্পষ্টভাষী লেখক হিসেবেই আমি তাকে সংজ্ঞায়িত করবো। নাইপল ভালো থাকুন”
ব্রিটিশ উপন্যাসিক এবং সাংবাদিক হ্যারি কুনযরু টুইটারে শোক প্রকাশ করে বলেছেন, “বিবিসিতে আমি একবার স্যারের সাক্ষাৎকার নিয়েছিলাম। প্রথমে আমরা যখন দুজনে পাশাপাশি বসেছিলাম তার প্রথম কথা ছিলো, “সাক্ষাৎকার নেওয়ার আগে বলো, আমার কোন কোন লেখা তুমি পড়েছ এবং অবশ্যই মিথ্যা বলবে না, তবেই আমি সাক্ষাৎকার দেওয়া শুরু করতে পারি”। আজ সেই কথাগুলো খুব মনে পড়ছে। স্যারের প্রতি শ্রদ্ধা।”
নাইপলের মৃত্যুতে দীর্ঘ এক শোকবার্তায় ভারতীয় লেখক অমিতাভ ঘোষ যা লিখেছেন তার সারাংশ এরকম- “আমার কিশোর বয়সে যখন নাইপলের প্রবন্ধ প্রথম পড়ি, তখন নিজেকে খুঁজে পেতে শুরু করি অন্যভাবে। তার লেখা পড়ার পর সমসাময়িক অন্য ইংরেজ লেখকদের রচনা পড়লে এ বিষয়টি পরিষ্কার হবে। এতো বড় একজন লেখকের শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার নয়।”
স্কটিশ ঐতিহাসিক এবং লেখক উইলিয়াম ডালরিম্পল বলেছেন, “আমি ‘জায়ান্ট’ শব্দটি ভি.এস. নাইপলের জন্যই ব্যবহার করি। যদিও অনেকক্ষেত্রে তার অনেক মতামতের সাথে, বিশেষ করে ভারত নিয়ে তার বিভিন্ন মতামতের সাথে আপনি একমত হবেন না। হয়তো তার অনেক লেখা আপনাকে অনুপ্রাণিতও করবে না। কিন্তু তারপরও আমি বলবো নাইপল ছিলেন একজনই। তিনি বেঁচে থাকবেন তার কাজের মাধ্যমে।”
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
