ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২
মনজুরুল হক: ফ্রান্সের বিভিন্ন শহরের বেকারিগুলো নোটিস দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। ফ্রেঞ্চ ভাষায় বলা হয়েছে, ‘নো গ্যাস, নো ব্রেড’। সরল স্বীকারোক্তি। ফ্রান্সের মতো একটা উন্নত ধনী দেশ কপটতার আশ্রয় নেয়নি। চার গুণ বেড়ে যাওয়া গ্যাস সাপ্লাই হচ্ছে না। রাস্তায় দ্রব্যমূল্য বৃদ্ধি, হাই ইনফ্লাশন ও ইউরোপীয় ইউনিয়বিরোধী জনবিক্ষোভ চলছে। অথচ ‘হঠাৎ সিঙ্গাপুর’ হয়ে ওঠা বাংলাদেশে এরকমই সংকট চলছে। এরই মধ্যে সচিবদের সুইমিংপুলসহ বাড়ির প্রকল্প হচ্ছে। প্রধানমন্ত্রীর লটবহরে ১৬৮ জন আমেরিকা ভ্রমণ করছেন। অস্ট্রেলিয়াতে ক্রিকেট দেখতে দঙ্গল ধরে প্রমোদ বিহারে। বাতিল হওয়ার পরও কর্মকর্তাদের বিদেশে প্রমোদভ্রমণ চলছে। ৬৪ মন্ত্রী আর ৩৩০ সংসদ সদস্যের বিশাল ভরণপোষণ চলছে। পাতালরেল প্রকল্প নাড়াচাড়া হচ্ছে। সরকারি কর্তাদের ৩০০০ সিসির রাক্ষুসে লেক্সাস-প্রাডোর ফুয়েল পুড়ছে। প্রাইভেটকারে গ্যাস চলছে। ভবনে ভবনে আলোশয্যা চলছে। সরকারি কোনো কর্মকর্তার বেতন-ভাতা-ইন্টারটেইনমেন্ট ভাতার এক টাকাও কমেনি।
বাজারে চিনি নেই। আটা ৬০ টাকা কিলো। মোটা চাল ৬৫ টাকা। গো-মাংস ৭০০ টাকা। ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার। অধিকাংশ গরিব মানুষ মাছ-মাংস চোখে দেখছে না। পুষ্টি বলতে কি বোঝায় তা প্রায় ১৫ কোটি মানুষ জানেও না। অন্যদিকে ‘দেশের মালিক’ জনগণকে শুনতে হচ্ছে-‘দিই কারেন্ট বন্ধ করে?’ ‘ভ্যাকসিন দিয়ে বাঁচালাম আর এখন আমাদের বিরুদ্ধে কথা?’ ‘দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেব’! দেশটা চালাচ্ছে ব্যাপারি সিন্ডিকেট। তাদের কথামত অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা, ইনফ্লাশন মোকাবেলা, আমানতের সুদ, রিজার্ভের পরিসংখ্যান চলছে। খাদ্য মজুদ নিয়ে মিথ্যাচার চলছে। যারা কয়েক মাস আগেই বলত-‘আমরা কারো কাছে ঋণ নেব না, আমরা বিশ্বকে ঋণ দেব’, তারাই এখন বলছে-'এলএনজি কেনার টাকা নেই। রিজার্ভ হু হু করে নামছে, আমদানি ব্যয় কী করে মেটাব জানি না'! এসবের সমাধানে বিশেষজ্ঞরা যে সমাধান দিচ্ছেন তা স্রেফ স্টুপিড ওপিনিয়ন।
স্টাবলিশমেন্ট তথা বাংলাদেশের শাসক শ্রেণি সভ্য হবে, মানবিক হবে সে আশা করি না। তাই বলে চরম সত্য চাপা দিয়ে জনগণের বাঁচা-মরা নিয়ে মস্করা? আর কত? আপনারা আপনাদের অযোগ্যতা, দায়িত্বহীনতা, চুরি-ডাকাতি স্বীকার না করলেই কি তা গোপন থাকবে? আজকে না হয় নিরঙ্কুশ ক্ষমতাদণ্ডের দাপটে নিরাপদে আছেন। সেটা কত কাল? নিশ্চয়ই চিরকাল নয়।
লেখক ও ফ্রিল্যান্স জার্নালিস্ট
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
