পাকিস্তানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের
প্রকাশিত: ১ আগস্ট ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৩০ জুলাই) বলেছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি চুক্তিতে পৌঁছেছে। এর আওতায় ওয়াশিংটন ইসলামাবাদকে 'বিশাল তেলের মজুদ' গড়তে সহায়তা করবে।
ট্রাম্পের ট্রুথ সোশ্যালে ভারতের ওপর ১ এপ্রিল থেকে ২৫% শুল্ক আরোপের ঘোষণার কয়েক ঘণ্টা পর আরেক পোস্টে পাকিস্তানের সঙ্গে চুক্তির ঘোষণাটি এলো।
ট্রাম্প বলেছেন, 'আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি, যার মাধ্যমে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র তাদের বিশাল তেলের মজুদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে।'
তিনি বলেন, 'এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে - এমন তেল কোম্পানি নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। কে জানে, হয়তো তারা একদিন ভারতে তেল বিক্রি করবে!'
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও জানিয়েছেন, দুই দেশ একটি বাণিজ্য চুক্তিও চূড়ান্ত করেছে।
শরিফ এক্স-পোস্টে বলেন, 'গত রাতে ওয়াশিংটনে আমাদের দুই পক্ষের মধ্যে সফলভাবে সম্পন্ন ঐতিহাসিক মার্কিন-পাকিস্তান বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণে নেতৃত্বের ভূমিকার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এই যুগান্তকারী চুক্তি আমাদের ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে, যাতে আগামী দিনগুলোতে আমাদের স্থায়ী অংশীদারিত্বের সীমানা প্রসারিত হয়।'
পাকিস্তানের প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করেননি। কত শতাংশ শুল্ক থাকছে, তাও জানাননি।
গত এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় যুক্তরাষ্ট্রে পাকিস্তানি রপ্তানির ওপর ২৯% শুল্ক আরোপ করা হয়। তবে এগুলো আজ ৩১ জুলাই পর্যন্ত স্থগিত ছিল।
পাকিস্তানি কর্মকর্তারা সম্প্রতি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফর করেছেন। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পর দার বলেছিলেন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান একটি বাণিজ্য চুক্তির 'খুব কাছাকাছি'।
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
