বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬
ইকোনমিস্টের রিপোর্ট প্রকাশ
বাংলাদেশের ব্যাংকিং খাতের ভয়াবহতার চিত্র নিয়ে লন্ডনের প্রভাবশালী দ্য ইকোনমিস্ট এক গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। এর পেছনে আংশিক দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের স্বৈরাচারী শাসনামলে ব্যাংক লুটপাট। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর দেশ শাসন করেন তিনি। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের বোঝা জমেছে। এর বড় একটি অংশ আর কখনোই আদায় হবে না। ব্যাংক পরিচালনা এবং সেখান থেকে ঋণ নেয়া দুই ক্ষেত্রেই জড়িত প্রভাবশালী অলিগার্কদের কেউ কারাগারে গেছেন, কেউবা পালিয়ে গেছেন। এর ফলে এখন ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি ঋণ বা এনপিএল। বিপরীতে ভারতে এই হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। এর পরিণতিতে পুরো খাতটিই কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে। ব্যাংকের নিট সম্পদের পরিমাপক হিসেবে বিবেচিত ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত এখন ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশ।
রিপোর্টে বলা হয়, ঢাকার একটি ক্যাফের মালিক একান্ত এক বছর ধরে ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। তিনি বলেন, ‘প্রতিবার ব্যাংকের শাখায় গেলে কোনো উত্তর পাওয়া যায়নি।’ তাকে শুধু বলা হয়েছে, ব্যাংকে ‘তারল্য সংকট’ রয়েছে। তবে এমন সমস্যায় তিনি একা নন। অর্ধডজন ব্যাংকের আমানতকারীরা অভিযোগ করেছেন, সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার দাফন-কাফনের জন্য যে অর্থ তারা জমিয়ে রেখেছিলেন, তা তুলতে পারছেন না।
এ পরিস্থিতি বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশের ‘বাংলাদেশ প্যারাডক্স’ বা ‘বাংলাদেশের বৈপরীত্য’-এর একটি নেতিবাচক পরিণতির আশঙ্কা তৈরি করেছে। ১৮ কোটি মানুষের এই দেশে অর্থনৈতিক সাফল্য ছিল চমৎকার, অথচ রাজনৈতিক পরিস্থিতি ছিল ভয়াবহ। ১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশটিকে ‘বাস্কেট কেস’ বা চরম দুর্দশাগ্রস্ত দেশ হিসেবে বর্ণনা করেছিলেন। দরিদ্র, বন্যাপ্রবণ এবং শরণার্থী ছাড়া বিশ্বের অন্য কোথাও রপ্তানি করার মতো তেমন কিছু নেই- এমন একটি দেশ ছিল বাংলাদেশ। অথচ দেশটি উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্যের গল্প হয়ে ওঠে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে, দারিদ্র্য কমায় এবং জনস্বাস্থ্যের দুরবস্থা ও শিক্ষার নিম্নমানের মতো সমস্যার উন্নতি ঘটায়। দুর্বল শাসনব্যবস্থা ও প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বাংলাদেশ এসব অর্জন করেছিল। দেশটি ত্রুটিপূর্ণ গণতন্ত্র ও সামরিক অভ্যুত্থানের মধ্যে বারবার দোদুল্যমান থেকেছে।
নবনির্বাচিত সরকার নিজেদের কর্তৃত্ব সুসংহত করতে হিমশিম খাচ্ছে। শেখ হাসিনার আওয়ামী লীগের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেব্রুয়ারির নির্বাচনের পর একটি টেকনোক্র্যাট অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয়েছে। এখন ব্যাংকিং খাতের সংকট এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সফল রপ্তানি শিল্প তৈরি পোশাক খাতে ধর্মঘট- দুই দিক থেকেই অর্থনৈতিক চাপের মুখে পড়েছে বিএনপি সরকার। একই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতেও হিমশিম খাচ্ছে তারা। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানানোর পর রাজধানীতে শতাধিক হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটেছে। সরকারের দাবি, এসব ঘটনার পেছনে আওয়ামী লীগ রয়েছে। শেখ হাসিনা সম্ভবত ‘ব্লাফ’ করছেন বা ফাঁকা হুমকি দিচ্ছেন। রক্তক্ষয়ী দমনপীড়নে ভূমিকার জন্য তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তবে তিনি সত্যিই দেশে ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারেন।
বাংলাদেশের অর্থনীতি ও দেশটির উত্তপ্ত রাজনীতির সংযোগস্থল হচ্ছে ব্যাংক। অন্তর্বর্তী সরকারের জন্য শেখ হাসিনার শাসনামলে লুটপাট নিয়ে একটি প্রতিবেদন লিখেছিলেন সুপরিচিত অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘ব্যাংক লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাতের যে উত্তরাধিকার আমরা পেয়েছি, সেটিই এখন আমাদের মোকাবিলা করতে হচ্ছে।’ খেলাপি ঋণ মূলত দুই ধরনের ব্যাংকে কেন্দ্রীভূত: ইসলামি ব্যাংকগুলো, যেগুলো সুদের ওপর ধর্মীয় নিষেধাজ্ঞা মেনে চলে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, যেগুলো অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের উভয় ধরনের ব্যাংকেই উচ্চপদে নিয়োগ দেয়া হয়। দেশের সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলক ভালো।
উদাহরণ হিসেবে ইসলামী ব্যাংকের কথা বলা যায়। এটি দেশের অন্যতম বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান। একসময় এর সঙ্গে ইসলামপন্থি বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে দলটি নিষিদ্ধ ছিল। পরে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ ওঠার পর এস আলম নামের একটি শিল্পগোষ্ঠী জোরপূর্বক ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। যদিও এস আলম এই অভিযোগ অস্বীকার করেছে। এস আলমের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার মিত্র। পরবর্তী সময়ে ব্যাংকটির প্রায় অর্ধেক ঋণ দেয়া হয় এস আলমের বিভিন্ন কোম্পানিকে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদ জনসমক্ষে আসা বন্ধ করে দিয়েছেন। জামায়াতে ইসলামীর দাবি, ব্যাংকগুলোর বিরুদ্ধে আনা মূল অভিযোগগুলো ছিল সাজানো। আওয়ামী লীগের পছন্দের ঘনিষ্ঠ ব্যক্তিদের হাতে ব্যবসার নিয়ন্ত্রণ তুলে দিতেই এসব অভিযোগ আনা হয়েছে। তবে সাইফুল আলম মাসুদ কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ৯০ দিন বকেয়া থাকা ঋণকেও খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এখন খেলাপি ঋণের অনুপাত দাঁড়িয়েছে ৩৩ শতাংশে।
তবে ব্যাংকিং সংকট উন্নয়নকে থামিয়ে দেয়ার ঝুঁকি তৈরি করেছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ২০২৫ সালে প্রায় ১০ শতাংশ থেকে কমে এ বছর ৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। গত ৩৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। শেখ হাসিনার পতনের আগে প্রবৃদ্ধির হার সাধারণত ৬ দশমিক ৫ শতাংশের মতো ছিল। যদিও অন্তর্বর্তী সরকার দাবি করে, ওই প্রবৃদ্ধির হার অতিরঞ্জিত ছিল। তবে প্রবৃদ্ধির এই মন্থরতার একমাত্র কারণ আর্থিক সংকট নয়।
এমন কিছু উদ্বেগজনক লক্ষণও দেখা যাচ্ছে, যাতে মনে হচ্ছে নতুন সরকার বিষয়টি সমাধানে গড়িমসি করছে। জুনে সরকার সংকটে থাকা কিছু ঋণগ্রহীতার জন্য সুদ পুনঃতফসিলের ব্যবস্থা চালু করে। আরেকটি নতুন নিয়মে ব্যাংকগুলো ঋণগ্রহীতাদের কাছ থেকে কতটা সুদ নিতে পারবে, তার সীমা নির্ধারণ করা হয়েছে। এর ফলে ঋণদাতারা ঝুঁকি বিবেচনায় যথাযথ সুদের হার নির্ধারণ করতে পারছে না।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সমস্যাকে এড়িয়ে যাচ্ছি না। আমরা ব্যালান্সশিট বা আর্থিক হিসাবের খাতা পরিষ্কার করার চেষ্টা করছি। আর যদি কোনো ভালো সম্পদ থাকে, যার সহায়তা প্রয়োজন, যেটিকে সামান্য বাড়তি সময় দেয়া যায়, তাহলে আমরা তাদের ঋণ পরিশোধের সুযোগ করে দিতে পারব।’
বিদেশ থেকে উল্লেখযোগ্য সহায়তা না এলে সংকটে থাকা ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণের জন্য সরকারের হাতে তেমন কোনো সম্পদ নেই। ব্যাপক কর ফাঁকির কারণে কর আদায় কম। সরকার জিডিপির মাত্র ৭ শতাংশ রাজস্ব সংগ্রহ করে। দক্ষিণ এশিয়ার বিবেচনায়ও এটি খুবই সামান্য। উদাহরণ হিসেবে পাকিস্তান জিডিপির প্রায় ১০ শতাংশ রাজস্ব সংগ্রহ করে। সরকার একই সঙ্গে জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ বাজেট ঘাটতি নিয়েও চলছে। এর একটি কারণ খাদ্য ও জ্বালানিতে ভর্তুকি দেয়া। ফলে সরকারি ব্যয় মেটাতে সরকার ব্যাংকের ওপর নির্ভরশীল বিশেষ করে বেসরকারি ও ভালো মূলধনসম্পন্ন ব্যাংকগুলোর ওপর। কেন্দ্রীয় ব্যাংকের জরুরি তারল্য সহায়তার পাশাপাশি সরকারি ব্যয়ের এই অর্থায়ন বাজারে অর্থের সরবরাহ বাড়িয়ে দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতিও বাড়ছে।
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে
- শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
- আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্টের আবেদন
- আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
- রোহিঙ্গা নিধনে ‘গণহত্যায়’ দোষী সাব্যস্ত মিয়ানমার
- নতুন আঙ্গিকে শুরু হলো ভ্যানউইক এক্সপ্রেসওয়ে
- মিশিগানে এটর্নি মঈন চৌধুরী সংবর্ধিত
- ভিসা, মাস্টারকার্ড ও জেপি মরগানের হাজারো গ্রাহকের তথ্যে সাইবার হা
- ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র
- `ডার্টি বোম্ব`র ভয়ে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- `মরলে নেত্রীর সাথেই মরবো`
- কূটনৈতিক দৌড়ঝাপ ও তৃতীয় পক্ষের গুঞ্জন
- সহিংসতার আগুনে জ্বলছে বাংলাদেশ
- আজকের সংখ্যা ৯৪৯
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
