প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস
প্রকাশিত: ৩ জুন ২০২৩
মাসুদ করিম, ঢাকা থেকে
নির্বাচনের আগে বাংলাদেশের প্রশাসনকে নিরপেক্ষ করতে চায় যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে দেশটি বাংলাদেশের ওপর চাপ বৃদ্ধি করবে। প্রাথমিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় যিনি বাধা দেবেন, তার ওপর আগাম ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। অভীষ্ট লক্ষ্য অর্জিত না হলে বাণিজ্য ক্ষেত্রে নতুন কোনও কড়া পদক্ষেপে যেতে পারে বাইডেন প্রশাসন।
ওয়াশিংটনের হঠাৎ এতটা হার্ডলাইন অবস্থা দেখে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনের অনেকে চমকে গেছেন। এর শেষ কোথায় তা নিয়ে কৌতুহলের শেষ নেই। আগাম ভিসা নিষেধাজ্ঞার প্রভাব কতটা পড়েছে তা জানাতে চলতি সপ্তাহে প্রায় এক মাসের জন্যে ওয়াশিংটন যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই সময়ে তিনি পরিস্থিতির ব্যাপারে বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ে শলা-পরামর্শ করবেন।
শেখ হাসিনা সরকারের উচ্চ পর্যায় থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা হয়েছে। ওই সকল সমালোচনার কোনওটারই মুখে কোনও জবাব দেয়নি যুক্তরাষ্ট্র। এখন অনেকটা সাঁড়াশি অভিযানের মতো কঠিন চাপ সৃষ্টি করে কার্যত তার জবাব দিচ্ছে।
রাষ্ট্রদূত পিটার হাস ওয়াশিংটন যাবার আগে ঢাকায় উচ্চ পর্যায়ে সিরিজ বৈঠক করছেন। প্রথমে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে প্রধানত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা হয়। এই আইন নিয়ে বাংলাদেশে সমালোচনার ঝড় বয়ে গেছে। বিশেষ করে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার প্রবণতা দেখার পর যুক্তরাষ্ট্র এই আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের তরফে আশ্বস্থ করা হয়েছে যে, সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে। এই সংশোধন প্রক্রিয়ার অগ্রগতি জানার লক্ষ্যে পিটার হাস আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কেন তার নিরাপত্তা এসকর্ট সরানো হলো সে সম্পর্কে জানতে চান। এরপর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তফাজ্জাল হোসেন মিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্রের হঠাৎ হার্ডলাইনের আরও কিছু কারণ এখন আলোচনায় আছে। কেউ কেউ মনে করেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে বাইডেন প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার আগাম ঘোষণা দিয়েছে। অনেকে এই মতের সঙ্গে একমত নন। তাদের মতে, যুক্তরাষ্ট্র নির্বাচন থেকে যে ফলাফল দেখতে চায়, সেটা অর্জনে এমন পদক্ষেপ নিয়েছে। আবার কেউ কেউ মনে করেন, পুরো বিষয়টাই ওয়াশিংটনের কৌশল পূরণের লক্ষ্যে। অর্থাৎ বাংলাদেশ যেন চীনের প্রতি বেশি ঝুঁকে না পড়ে সে জন্যে এই চাপ। ভারতের নরেন্দ্র মোদির প্রশাসনের সঙ্গে বাইডেনের প্রশাসনের আস্থার সম্পর্ক নেই। এই দু’টি দেশ কোয়ার্ডের সদস্য হলেও দিল্লি নিজেদের স্বার্থে রাশিয়ার সঙ্গে কাজ করছে। রাশিয়া থেকে তেল আমদানি করছে। ওয়াশিংটন ও দিল্লি সম্পর্ক এখন শুধু সমুদ্রে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতায় সীমিত। এই পরিস্থিতিতে বিকল্প হিসাবে বাংলাদেশকে পুরোপুরি মার্কিন বলয়ে অন্তর্ভুক্ত করতে চায় বাইডেন প্রশাসন। কৌশলগত স্বার্থ হাসিলে এমন তৎপরতা বলে মনে করা যায়।
বাইডেন প্রশাসনের মনে কী আছে তা পুরোপুরি কেউ বলতে পারে না। আগামী দিনে তা আরও স্পষ্ট হবে। তবে সেই লক্ষ্য পূরণে আগাম ভিসা নিষেধাজ্ঞায় কাজ না হলে বাণিজ্য নিয়েও কোন অ্যাকশনে যেতে পারে যুক্তরাষ্ট্র। এমন আভাস বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে। আর এটি হলে তা হবে বাংলাদেশের জন্য ভয়াবহ।
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
