ট্রাম্পের ছয় মাসের শাসনে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চিত্র
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর ছয় মাস পার হলো। এই সময়ের মধ্যেই মার্কিন অর্থনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। কেউ বলছেন—এটি ‘আমেরিকান অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সময়’। কেউ আবার বলছেন—‘অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিশ্ববাণিজ্যের উত্তেজনায় তৈরি এক অস্থির পথযাত্রা’। যাই হোক, এই সময়ের পাঁচটি প্রধান অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করলে বোঝা যাবে—এই পরিবর্তনের খুঁটিনাটি কীভাবে প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনে।
১. বাণিজ্য যুদ্ধ ২.০: শুল্ক আরোপে দাম বাড়ছে, প্রবৃদ্ধি থমকে যাচ্ছে
ট্রাম্প প্রথম মেয়াদেই শুরু করেছিলেন চীনের উপর শুল্ক আরোপ। এবার তিনি সেটিকে আরও আক্রমণাত্মকভাবে কার্যকর করছেন। এখন চীনের উপর শুল্কহার প্রায় ৫০ শতাংশ। একদিকে যেমন চীনের পণ্যের দাম বেড়েছে, অন্যদিকে সাধারণ আমেরিকান নাগরিকের পকেটও হালকা হচ্ছে।
জুনে মূল্যস্ফীতি ২.৭ শতাংশে পৌঁছেছে। মে মাসে যা ছিল ২.৪ শতাংশ। অনেকেই বলছেন, এই উচ্চ শুল্কের প্রভাবেই এমনটা হয়েছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন—এই প্রবণতা চলতে থাকলে ‘স্ট্যাগফ্লেশন’, অর্থাৎ মূল্যবৃদ্ধি ও মন্দা একসাথে দেখা দিতে পারে।
ট্রাম্প দাবি করছেন, এই বাণিজ্য নীতির ফলে বিদেশে চলে যাওয়া চাকরি ফেরত আসবে। বাস্তবে, উৎপাদন খাতে কর্মসংস্থান এখনও ১২.৮ মিলিয়নের আশেপাশেই স্থির। মজুরি বৃদ্ধিও নেমে এসেছে ৪.২ শতাংশ থেকে ৩.৯ শতাংশে।
২. কর ছাড় ২.০: ধনীদের জন্য সুখবর, গরিবদের জন্য বোঝা
সম্প্রতি ট্রাম্প ৪.৫ ট্রিলিয়ন ডলারের কর ছাড় আইন পাশ করিয়েছেন। বেশিরভাগটাই ২০১৭ সালের কর ছাড়ের পুনঃপ্রকাশ। এতে ধনী শ্রেণি উপকৃত হলেও, সাধারণ মানুষের মজুরির বৃদ্ধিতে তেমন প্রভাব পড়েনি।
কংগ্রেসের গবেষণা পরিষেবার মতে, ২০১৭ সালের কর ছাড়ের পর প্রকৃত মজুরি মাত্র ১.২ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই কর ছাড় ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা খাতে কাটছাঁট আনতে পারে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক ট্যাক্স আইন বিশেষজ্ঞ বলেছেন—এই কর নীতি আসলে “রিভার্স রবিন হুড”। গরিবদের থেকে অর্থ কেটে ধনীদের হাতে তুলে দেওয়ার এক ধূর্ত কৌশল।
৩. দুর্বল ডলার: ভালো না মন্দ?
ট্রাম্পের শাসনে মার্কিন ডলারের মান অনেকটাই কমে গেছে। ডলার সূচক ১০৯.৪ থেকে ৯৭.৩-তে নেমেছে, অর্থাৎ প্রায় ১১ শতাংশ পতন। এতে আমদানিকৃত পণ্যের দাম বেড়েছে, কিন্তু রপ্তানি বেড়েছে বলেই মনে করছেন হোয়াইট হাউসের অর্থনীতিবিদরা। ট্রাম্প অবশ্য বলেছেন—“দুর্বল ডলার মানে বেশি টাকা আসে।” কারণ, এতে বিদেশে পণ্য বিক্রি সহজ হয়।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প ‘প্লাজা চুক্তি’ (১৯৮৫ সালের মতো এক ঐতিহাসিক চুক্তি, যা ডলার দুর্বল করে আমেরিকার রপ্তানি বাড়ায়) পুনরুজ্জীবিত করার পথে হাঁটছেন।
৪. ফেডারেল রিজার্ভে চাপ: স্বাধীনতার প্রশ্ন
ফেডারেল রিজার্ভ—যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, যার দায়িত্ব অর্থনীতি ও সুদের হার নিয়ন্ত্রণ। ট্রাম্প বারবার এই প্রতিষ্ঠানকে আক্রমণ করেছেন, এমনকি চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার কথাও বলেছেন। ফলে প্রশ্ন উঠেছে—ফেডারেল রিজার্ভ কি এখন হোয়াইট হাউসের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? যদি তাই হয়, তাহলে এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক নীতিমালায় এক বিরাট পরিবর্তন। অর্থনীতিবিদরা বলছেন, এটি একটি খারাপ দৃষ্টান্ত তৈরি করবে। স্বতন্ত্র নীতিনির্ধারণের জায়গা হারিয়ে গেলে নীতিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নষ্ট হবে।
৫. শেয়ারবাজারে উত্থান, তবে গরিবদের ভাগ্যে কিছু নেই
ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে প্রথমদিকে শেয়ারবাজারে ধস নামে। কিন্তু পরবর্তীতে চীনের সঙ্গে চুক্তি ঘোষণার পরে বাজার ঘুরে দাঁড়ায়। এখন S&P ৫০০ সূচক সর্বোচ্চ উচ্চতায়। কিন্তু এতে লাভবান হচ্ছেন কারা? আমেরিকার নিম্ন আয়ের ৫০ শতাংশ মানুষ মোট শেয়ারবাজারের মাত্র ১ শতাংশের মালিক।
অন্যদিকে, বন্ড বাজারে অস্থিরতা রয়ে গেছে। ব্যবসায়ী মহলেও আস্থা কমে যাচ্ছে। ভোক্তাদের মনোভাব কিছুটা উন্নতি করলেও, এখনও মহামারির আগের অবস্থায় ফিরে যায়নি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মাত্র ছয় মাসেই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় পরিবর্তন এসেছে। উচ্চ শুল্ক, দুর্বল ডলার, ব্যয়বহুল কর ছাড়, ফেডের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং অসম বাণিজ্য চুক্তির সমন্বয়ে এক অদ্ভুত অর্থনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। এই নীতিগুলো কারও জন্য সুফল বয়ে আনছে, আবার কারও জীবনে অনিশ্চয়তা ও জটিলতা সৃষ্টি করছে।
যে পথ ট্রাম্প বেছে নিয়েছেন, তা অনেক সময় প্রচলিত অর্থনৈতিক দর্শনের বিরুদ্ধে। তাঁর এই অর্থনৈতিক অভিযাত্রা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামষ্টিক অর্থনীতিকে কোথায় নিয়ে যাবে—তা সময়ই বলে দেবে। তবে সাধারণ মানুষ এখনই সেই প্রভাব অনুভব করছেন।
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
