নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
প্রকাশিত: ২০ মে ২০২৩
স্বজনদের স্পন্সর করতে আর্থিক স্বচ্ছলতার প্রমাণ লাগবে : ৫ বছর পর্যন্ত কোন বেনিফিট নয়
মনোয়ারুল ইসলাম :
নতুন ইমিগ্র্যান্টদের মেডিকেইড, ফুড এসিসট্যান্স ও হাউজিং এসিট্যান্স বন্ধে রেজুলেশন পাশ করলো সিনেটের রিপাবলিকান সদস্যরা। সিনেটে রিপাবলিকানরা মাইনরিটি হওয়া সত্ত্বেও ডেমোক্র্যাট দলীয় সিনেটর মুনশান ও জন টেস্টার রেজুলেশনের পক্ষে ভোট দেয়ায় তা ৫০-৪৭ ভোটে গত বুধবার তা পাশ হয়। তা এখন হাউজ অব রিপ্রেজেনটেটিভে (লোয়ার হাউজ) পাঠানো হবে। সেখানে রিপাবলিক্যানরাই মেজরিটি। সহজেই অনুমেয়, হাউজে তা অনায়াসেই পাস হবে। এরপর তা যাবে হ্য়োাইট হাউসে প্রেসিডেন্টের ডেস্কে। জো বাইডেন তা স্বাক্ষর করলে এটি হবে ইমিগ্রান্টদের জন্য একটি বড় ধরনের আঘাত।
এই নতুন বিধান অনুযায়ী বাবা, মা, ভাইবোনসহ আত্মীয়স্বজনদের স্পন্সর করে আমেরিকায় আনতে চাইলে তাদের পুরোপুরি স্বচ্ছলতার প্রমাণাদি দিতে হবে। ইমিগ্রেশন অফিসারদের তদন্তে এ সব তথ্য সন্তোষজনক বিবেচিত না হলে তারা ভিসা বা গ্রীন কার্ডের আবেদন গ্রহণ করবে না। আমেরিকায় আসার পর মেডিকেইড, ফুড এসিসট্যান্স ও হাউজিং এসিট্যান্স এর মতো বেনিফিটের জন্য তারা আবেদন করতে পারবে না। এ সংক্রান্ত কাগজপত্রে তাদের স্বাক্ষর করতে হবে।
তবে পর্যবেক্ষক মহলের ধারনা, এ আইনটি কংগ্রেসে পাস হলেও প্রেসিডেন্ট বাইডেন এতে ভেটো দেবেন। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে ‘পাবলিক চার্জ’ নামে একটি অধ্যাদেশের মাধমে ইমিগ্র্যান্ট বিরোধী এই আইন বলবৎ করেন। এর আওতায় কোন বিদেশি নাগরিক আমেরিকায় আসার পর পাবলিক বেনিফিট নেবেন না এমন প্রতিশ্রুতি পত্রে স্বাক্ষর করতে হতো। বিশেষ করে স্পন্সর করে আত্মীয়স্বজনদের এদেশে আনার ক্ষেত্রে ট্রাম্পের অধ্যাদেশটি ছিল বড় ধরনের প্রতিবন্ধকতা। ভিসা নিয়ে এদেশে আসতে চাইলেও পাবলিক চার্জ অ্যাক্টের আওতায় আবেদন অযোগ্য বলে বিবেচিত হতো।
বাইডেন ক্ষমতায় আসার পর ২০২২ সালে ট্রাম্পের ‘পাবলিক চার্জ’্ আইনকে রহিত করে দেন। গত ১৭ মে বুধবার সিনেট বাইডেনের বাতিল করা ‘পাবলিক চার্জ’ আইনটি পুর্নবহাল করার জন্যে রেজুলেশন পাস করে। কার্যত ট্রাম্পের ইমিগ্রেশন বিরোধী অধ্যাদেশটিকে বহাল করার জন্যেই সিনেট এই রেজুলেশন পাস করেছে। রেজুলেশনটি সিনেটে উত্থাপন করেন রিপাবলিকান দলীয় সিনেটর রজার মার্শাল। দুজন ডেমোক্র্যাট সিনেটর রেজুলেশনটির পক্ষে ভোট দিয়ে এটিকে পাশ করিয়ে দিয়েছেন।
ইমিগ্রেশন এডভোকেটরা বলছেন, পাবলিক চার্জ আইনটি আবার ফিরে এলে আত্মীয়স্বজনদের গ্রীনকার্ড নিয়ে এদেশে আগমনের পথ বন্ধ হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশি ইমিগ্র্যান্টদের আর্থিক স্বচ্ছলতায় সবসময়ই ঘাটতি থাকে। এ দেশে আসার পর পাঁচ বছর কোন সরকারি বেনিফিট নিলে স্ট্যাটাস এডজাস্ট এর বেলায় নানা প্রতিবন্ধকতার মুখোমখি হতে হবে।
রেজুলেশনটি উত্থাপনকালে ক্যানসাস থেকে নির্বাচিত সিনেটর রজার মার্শাল বলেন, দেশ ৩১ ট্রিলিয়ন ডলারের ঋণে জর্জরিত। দক্ষিণাঞ্চলে মাইগ্র্যান্ট সংকট চলছে। এমতাবস্থায় আমেরিকা ইমিগ্র্যান্টদের বেনিফিটের ভার বহন করতে প্রস্তুত নয়। তাই পাবলিক চার্জ বাতিল সংক্রান্ত বাইডেনের আদেশটি রহিত করা হোক।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
