খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত ‘ইবিটি’, ‘ফুড স্ট্যাম্প’ বা ‘স্ন্যাপ’ নামে পরিচিত কর্মসূচি থেকে আগামী ৫ বছরের মধ্যে আরও প্রায় ৪৫ বিলিয়ন ডলার কাঁটছাঁট করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত পরিবর্তনে ২০২৯ সালের মধ্যে ৩২ লাখ পরিবারের ৬৩ লাখ মানুষ পরিমিত খাদ্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হবে।
০৩:৩৭ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
টানা তিন দিন ব্যাপক ফ্লাইট বিপর্যয়ের পর গত সোমবার যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের নজিরবিহীন উড্ডয়ন নিষেধাজ্ঞার কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।
০৩:৩৬ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার ট্রাম্প প্রশাসনের একটি বিধি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার দেওয়া এক রায়ে ম্যাসাচুসেটসের জেলা আদালতের বিচারক ডেনিস সেইলর বিধিটিকে ‘স্বেচ্ছাচারী ও অযৌক্তিক’ বলে উল্লেখ করেন।
০৩:২৭ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
ভিসা, মাস্টারকার্ড ও জেপি মরগানের হাজারো গ্রাহকের তথ্যে সাইবার হা
যুক্তরাষ্ট্রের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের তথ্য সাইবার হামলায় ফাঁস হয়েছে। জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের গ্রাহকদের তথ্য চুরির দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ। এক সপ্তাহের মধ্যে আর্থিক খাতে এটি দ্বিতীয় বড় ধরনের সাইবার নিরাপত্তা বিপর্যয়।
০৩:১৯ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। ইরানি হামলার মুখে মার্কিন সেনাদের সুরক্ষায় মধ্যপ্রাচ্যজুড়ে বাঙ্কার নির্মাণের তোড়জোড় চালাচ্ছে।
০৩:১৭ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা। তিনি বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানকে পরাজিত করেছেন। মঙ্গলবার রাতে এ নির্বাচনের ফল ঘোষণা করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। এ জয়ের মধ্য দিয়ে সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আরও বেড়েছে।
০১:৪৫ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারিয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তারা মঙ্গলবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।
এক সময় চিকিৎসাবিজ্ঞানের পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা অত্যন্ত সংক্রামক এই ভাইরাস আবার ছড়িয়ে পড়েছে। মূলত টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হারে এর সংক্রমণ ঘটছে।
০১:০৬ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার মামলায় নিজের ঐতিহাসিক সাজার রায় বাতিল করতে নিউইয়র্কের স্টেট ও ফেডারেল কোর্টে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলায় ট্রাম্পের সাজা বাতিলে ফেডারেল কোর্ট হস্তক্ষেপ করতে পারে কি না, তা নিয়ে এখন বিবেচনা করছেন আদালত।
১২:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের চালানো দূরপাল্লার হামলার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, এসব হামলা যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখছে না; বরং বেসামরিক স্থাপনায় হামলার কারণে রাশিয়ার জনগণের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার মনোভাব আরও শক্ত হতে পারে।
১১:৫৮ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের গ্রাহকরা হঠাৎ করেই অনলাইন ব্যাংকিং ও অর্থ লেনদেনে বড় ধরনের সমস্যার মুখে পড়েছেন। গত সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগান চেজের প্রযুক্তিগত ত্রুটির জেরে ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের গ্রাহকরাও ভোগান্তিতে পড়েন। এ সময় কেউ নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছিলেন না, আবার কেউ টাকা পাঠিয়েও সময়মতো লেনদেন সম্পন্ন করতে পারছিলেন না।
১১:৫৭ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে আলু নিয়ে কয়েক দশক ধরে বিরোধ চলছে। এবার সেই বিরোধ নতুন মোড় নিতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুক্তরাষ্ট্র থেকে তাজা আলু আমদানির ওপর ৭৬ বছরের পুরোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে জাপান সরকার। তবে এতে দেশটির স্থানীয় আলুচাষিরা জীবিকা হারানোর আশঙ্কা করছেন।
১১:৩৭ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে ভয়াবহ সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার পরপরই ইরানের কেশম দ্বীপে পালটা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে উভয় দেশের এই পালটাপালটি সামরিক হামলার তথ্য তুলে ধরা হয়েছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বাহরাইনে তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া ওই ড্রোনগুলো আকাশেই ভূপাতিত করার দাবি করে মার্কিন বাহিনী।
উল্লেখ্য, উপসাগরীয় দেশ বাহরাইনে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর অবস্থান করে। কৌশলগত কারণে এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
অন্যদিকে, হামলার দায় স্বীকার করে ইরানের আইআরজিসি এক পৃথক বিবৃতিতে ভিন্ন দাবি করেছে। তাদের মতে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফলভাবে এই হামলা পরিচালনা করেছে।
আইআরজিসি আরও জানায়, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বাহিনীর চলমান শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ও উসকানির উপযুক্ত জবাব দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।
বাহরাইনে ড্রোন হামলার ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন। নিজেদের সেনা এবং সামরিক সম্পদের ওপর ইরান সরাসরি আগ্রাসন চালিয়েছে—এমন অভিযোগ তুলে ইরানের অভ্যন্তরে পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।
আত্মরক্ষার যুক্তি দেখিয়ে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এর অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের কেশম দ্বীপে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করে মার্কিন পক্ষ।
ইরানের কেশম দ্বীপের হরমোজগান প্রদেশের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দ্বীপটির বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে।
১১:২৮ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের অত্যন্ত গোপনীয় নেটওয়ার্কে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় এ সমস্যা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
১১:২৫ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘস্থায়ী সামরিক যুদ্ধে পরিণত হতে দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ট্রাম্প প্রশাসন আরেকটি ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়িয়ে পড়তে চায় না। এ সংঘাতে দীর্ঘমেয়াদি মার্কিন সামরিক উপস্থিতির দাবিও নাকচ করেছেন তিনি।
১২:১৪ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের পক্ষে জনসমর্থন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। ১৯৭১ সালের পর এই প্রথম দেশটিতে মৃত্যুদণ্ডের পক্ষে সমর্থন সংখ্যাগরিষ্ঠের নিচে নামল। সম্প্রতি প্রকাশিত গ্যালাপের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
০৬:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়েছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স মাত্র ১৯ বছর। একটি হোটেলে ফটোশুটের কথা বলে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।
০৪:৫৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ানোর মধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজির হয়েছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। সেখানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে হঠাৎ এই সফর এবং দুই গোয়েন্দাপ্রধানের বৈঠক ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
১২:২৬ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রোববার
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়ের প্রভাব দ্বিতীয় দিনেও কাটেনি। শুক্রবার দেশজুড়ে কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ থাকার পর শনিবারও ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি হাজার হাজার ফ্লাইটের সময়সূচিতে দেখা দিয়েছে বিপর্যয়। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
১২:২২ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রোববার
যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৫ নভেম্বর) ভোরে ভোরে দেশটির আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর এই অভিজাত শাখা।
১২:২২ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রোববার
অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউটি অবসরভাতা গ্রহণের পাশাপাশি কাজ করছেন এমন ব্যক্তিদের জন্য ২০২৭ সালে বার্ষিক আয়ের সীমা বাড়ছে। নতুন নিয়ম অনুযায়ী, পূর্ণ অবসর বয়সে পৌঁছানোর আগে অর্থাৎ ৬২ থাকে ৬৬ বছর বয়সী অবসরভাতা গ্রহণকারীরা বছরে ২৫ হাজার ৫৬০ ডলার পর্যন্ত আয় করলেও তাদের মাসিক সোশ্যাল সিকিউরিটি সুবিধা থেকে কোনো অর্থ কাটা হবে না। নির্ধারিত সীমার বেশি আয় করলে অতিরিক্ত প্রতি ২ ডলারের জন্য ১ ডলার করে অবসরভাতা আটকে রাখা হবে।
১২:০৫ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
ইমিগ্র্যান্ট/অভিবাসী পাচারের অভিযোগে মার্কিন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা বাংলাদেশি সাইফুল ইসলাম। মামলাটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে বিচারাধীন। এ মামলায় আগামী ১৭ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য রয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা ও টেক্সাসের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অ্যারন রেইটজ।
১১:৫৮ এএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার
৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
দীর্ঘ চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে আবারও শুরু হয়েছে উড়োজাহাজ চলাচল। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় দেশটির সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
১১:৪৭ এএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের একটি চমক আসতে পারে। কিংবদন্তি প্রফেশনাল রেসলার এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্লেন জ্যাকবস—যিনি রিংয়ে ‘কেইন’ নামে বিশ্বজুড়ে পরিচিত—যুক্তরাষ্ট্রের সিনেটে যোগ দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
১২:৩৫ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার
ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
ইরানের পক্ষ থেকে জীবনের হুমকি আসার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি তার বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে দুটি সূত্র জানিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দ্য নিউ ইয়র্ক টাইমস এক খবর জানিয়েছে।
১২:৩২ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে
- শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
- আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্টের আবেদন
- আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
- রোহিঙ্গা নিধনে ‘গণহত্যায়’ দোষী সাব্যস্ত মিয়ানমার
- নতুন আঙ্গিকে শুরু হলো ভ্যানউইক এক্সপ্রেসওয়ে
- মিশিগানে এটর্নি মঈন চৌধুরী সংবর্ধিত
- ভিসা, মাস্টারকার্ড ও জেপি মরগানের হাজারো গ্রাহকের তথ্যে সাইবার হা
- ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র
- `ডার্টি বোম্ব`র ভয়ে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- `মরলে নেত্রীর সাথেই মরবো`
- কূটনৈতিক দৌড়ঝাপ ও তৃতীয় পক্ষের গুঞ্জন
- সহিংসতার আগুনে জ্বলছে বাংলাদেশ
- আজকের সংখ্যা ৯৪৯
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী































