কবর দেওয়ার জায়গা নেই গাজায়
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫
টানা ২২ মাসেরও বেশি সময় ধরে অনিবার্য এক মৃত্যুর ছায়ায় বাস করছে ফিলিস্তিনিরা। যেখানে প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা।
হাসপাতালের করিডরে, স্কুলের বারান্দায়, ধ্বংসস্তূপের নিচে, রাস্তায় এমনকি বাড়ির উঠোনেও শুধু লাশ আর লাশ। অথচ কবর দেওয়ার জায়গা নেই। নিহতের সংখ্যা বাড়তে থাকায় কবরের সংকট আরও বেড়েই চলেছে উপত্যকাটিতে। এপি, আলজাজিরা।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও এক লাখ ৩৯ হাজার জন। এছাড়া ধসে পড়া ভবনের নিচে এখনো ১০ হাজার মানুষ চাপা পড়ে আছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
তবে এর আগে ৬ জুলাই স্বাধীন গবেষণা সংস্থা প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের বরাত দিয়ে মেড-আর্কাইভ জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসনে ১৫ মাসে প্রায় ৮৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ভয়াবহ মৃত্যুর অর্ধেকের বেশি নারী, শিশু ও বৃদ্ধ।
জরিপ অনুযায়ী, নিহতদের মধ্যে প্রায় ৭৫ হাজার ২০০ জন সরাসরি সহিংসতার শিকার হয়েছেন। আর আট হাজার ৫৪০ জন প্রাণ হারিয়েছেন অনাহারে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি তথ্য নয়, বরং বাস্তব পরিস্থিতি ও জনগণের সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপ পরিচালিত হয়েছে।
কারণ সরকারি তথ্য কেবল সেই নিহতদের অন্তর্ভুক্ত করে, যাদের লাশ হাসপাতালে পৌঁছায়। অসংখ্য মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলেও জানিয়েছে সংস্থাটি। গাজা শহর, উত্তরের অঞ্চল ও রাফাহ-এই তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল এই জরিপে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। কারণ সেখানে তখনো ইসরাইলি হামলা ও বাধ্যতামূলক উৎখাত চলছিল। তবে ওই অঞ্চলগুলো থেকে পালিয়ে আসা অনেক শরণার্থী এই জরিপে অংশ নিয়েছিলেন। ছয় মাস আগেই জরিপটি সম্পন্ন হলেও বিশেষজ্ঞরা বলছেন, এর ফলাফল এখনো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গত কয়েক মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। শুধু মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত সাত হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমনকি মানবিক সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন গাজার অসহায় বাসিন্দারা।
এখন পর্যন্ত ত্রাণসংক্রান্ত সহিংসতায় ৮৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র থামিন আল-খেতান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এছাড়া পানি বিতরণ কেন্দ্রেও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে বর্বর সেনারা। যুদ্ধ শুরুর পর থেকে পানি বিতরণ কেন্দ্রে হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি তথ্য অফিস।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজার পরিস্থিতি ক্রমেই আরও বিপর্যয়কর হওয়ায় অপুষ্টিতে ভুগছে শিশুরা। প্রতি ১০ জনের একজন বর্তমানে অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে সংস্থাটি।
এরই মধ্যে গাজা উপত্যকার উত্তরের অন্তত ১৬টি এলাকার বাসিন্দাদের নতুন করে জোরপূর্বক উচ্ছেদের হুমকি দিয়েছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যারা এখনো গাজা শহর ও জাবালিয়ার নির্দিষ্ট পাড়া-মহল্লাগুলোতে অবস্থান করছেন তাদের অবিলম্বে দক্ষিণের আল-মাওয়াসির দিকে সরে যেতে হবে। এদিকে গাজা যুদ্ধ এবং অধিকৃত পশ্চিমতীরের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ ঠিক করতে কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৩০টিরও বেশি দেশের কর্মকর্তারা দুদিনের বৈঠকে মিলিত হচ্ছেন। মঙ্গলবার আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
