টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫
প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী রোকসানা মির্জা ও তার স্বামী রিয়েলটর আজাদ সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে কাঁদলেন। দাবি জানালেন পাওনা সাড়ে ৬ লাখ ডলার উদ্ধারের। তাদের পারিবারিক, সামাজিক ,ব্যবসায়িক ও অর্থনৈতিক দুঃসময়ের চিত্র তুলে ধরেন। উভয়েই কানাজড়িত কন্ঠে বলেন, আসেফ বারী টুটুলের সাথে কাজ করতে গিয়ে আমরা নিঃশেষ হয়ে গিয়েছি। তার কারণে হারিয়ে ফেলেছি ব্যবসা ও সুনাম। আমাদের সাড়ে ৬ লাখ ডলার আটকে দেয়ায় আমাদের বসবাসের একমাত্র বাড়িটি পর্যন্ত ব্যাংকের কাছে চলে গেছে। বোরকসানা মির্জা বলেন, আমার গয়ণা বিক্রি করে বারির কাজের যোগান দিয়েছি। আাজাদ বলেন, অর্থ কষ্টের যন্ত্রণায় মাঝে মাঝে মনে হয় ১৪ তলা ভবনের উপরে উঠে লাফ দেই। এ জীবন আর বহন করতে পারছি না। গত শনিবার কুইন্স প্যালেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ভাবেই কথা বলছিলেন।
রিয়েলটর ও কন্সট্রাকশন কন্ট্রাকটর আজাদ বলেন, ২০২১ সালে বারি হোম কেয়ারের মালিক আসেফ বারি টুটুলের ব্রংকস ও ব্রুকলিনের চার্চম্যাকডোনাল্ডস্থ দুটি ভবনের কাজ করি। সবমিলে আমি তার কাছে সাড়ে ৬ লাখ ডলার পাই। শতাধিকবার এই অর্থ চেয়ে তা পাইনি। আজ বা কাল দেই বলে ৪টি বছর পার করেছে। আমি নিজে ও কমিউনিটির লোকজন নিয়ে গিয়ে অর্থ চেয়েছি। হজ্ব থেকে ফিরে এসে দেবেন বলে প্রতিশ্রুতিও দেন। নমি ভাই ও হারুন ভাই সহ অনেকেই সাক্ষি। এরপরও ২টি বছর পার হয়েছে।
আজাদ বলেন, আমার পাওনা আটকে দিয়েই বারি ক্ষ্যান্ত হননি। তিনি ২০২৩ সালে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে বিষোদাগার করেছেন। এতে আমার ব্যবসা ও সুনামের ক্ষতি হয়েছে।তার কারণেই আমার ব্যবসার ধ্বস নেমেছে।
এক প্রশ্নের জবাবে আজাদ বলেন, অর্থের দাবি নিয়ে আদালতে মামলা করেছিলাম। ১ বছরে এ জন্য ব্যয় হয়েছে ৭০ হাজার ডলার। এটর্নি দ্বিতীয় বছরে আরও ২০ হাজার ডলার দাবি করে। আমি ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে নিঃস্ব। মামলা চালানোর মতো কোন সামর্থ্য আমার নেই। এমতাবস্থায় আইনি লড়াইটাও চালিয়ে যেতে পারলাম না।
‘বারির বিরুদ্ধে পোষ্টার ও ব্যানার ছাপিয়ে প্রচার করছেন। পোষ্টারটি দেখতেও আপত্তিকর। কমিউনিটির একজন সদস্যের বিরুদ্ধে এমন প্রচারণা সমুচিত ও শালীনতার মধ্যে পড়ে কি?’ জানতে চাইলে আজাদ বলেন, অবশ্যই এমন পোষ্টার করা ঠিক হয়নি। আমি এ জন্য দুঃখিত। কিন্তু এমন কিছু করতে বারি বাধ্য করেছেন। সে আমাকে পথে বসিয়েছেন। আমি আমার স্ত্রীর জমানো অর্থ ও গয়না বিক্রি করে বারির কাজ করেছি। আর সে সব টাকা আটকে দিয়েছে। আমার বাড়ি হারিয়েছি। সংসার ভাংগার উপক্রম হয়েছিল। আমি মাঝেমধ্যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি অভাবের তাড়নায়। এর জন্য বারিই দায়ী। আবেগে তার বিরুদ্ধে পোষ্টার ছাপিয়েছি। তবে আবারও বলছি, যতদিন আমার টাকা না পাবো, আমি প্রতিবাদ করতেই থাকবো। রাস্তায় মাইক হাতে নিয়ে চিৎকারে করে আমার পাওনা চাইবো। বলবো বারি আমার টাকা দাও। আমার পাওনা দিয়ে দিলেই আর কোন অভিযোগ নেঈ। আমার দাবি একটাই।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
