তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬
ভারত-ইইউ এফটিএ চুক্তি
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত হওয়ায় বাংলাদেশের রপ্তানিকারকদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। কেননা এ চুক্তির অধীনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ ভারতের ৯৯ দশমিক ৫ শতাংশ পণ্যের শুল্ক তুলে নেবে। এর মধ্যে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া, পাদুকা, সামুদ্রিক পণ্য, রত্ন ও অলংকার এবং রাসায়নিক পণ্য রয়েছে। অন্যদিকে নভেম্বরে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চাপ তো আছেই। এর ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে দেশের তৈরি পোশাকশিল্প। এছাড়া রপ্তানি তালিকায় সমজাতীয় পণ্যে অসম প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। রপ্তানিকারক ও অর্থনীতিবিদের অনেকে বলছেন, বিষয়টিকে বিপদ সংকেত হিসাবে বিবেচনায় নিয়ে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
প্রায় দুই দশক ধরে আলোচনার পর গত ২৭ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নয়াদিল্লিতে এই চুক্তির ঘোষণা করা হয়। দুই দেশের শীর্ষ নেতা এটিকে ‘মাদার অব অল ডিলস’ (সব চুক্তির সেরা) হিসাবে অভিহিত করেন। বর্তমানে চুক্তিটি ‘লিগ্যাল স্ক্রাবিং’ বা আইনি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত স্বাক্ষরের পর এটি কার্যকর হতে আরও কিছু সময় লাগতে পারে। ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে এটি পুরোপুরি কার্যকর হবে।
এ বিষয়ে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক যুগান্তরকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের এফটিএ চুক্তির প্রভাব অনেক সদূরপ্রসারী। এ চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে। কেননা ভারত তখন ইইউভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা পাবে, যেটা এখন বাংলাদেশ পাচ্ছে। যদি বাংলাদেশ ইউরোপে বাজার সুবিধা ধরে রাখতেও পারে তারপরও ভারতের সঙ্গে রপ্তানি প্রতিযোগিতায় টিকতে পারবে না। কারণ ভারত নিজস্ব তুলা, সুতা থেকে মেশিন ও মেশিনের যন্ত্রাংশ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। সেখানে বাংলাদেশকে সবই আমদানি করতে হয়।
তিনি আরও বলেন, এলডিসি উত্তরণের পর ইউরোপের বাজারে বাংলাদেশ ৩ বছরের ট্রানজিশন সময় পাবে। অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে। এ সময়ের মধ্যে বাংলাদেশকে জিএসপি প্লাসের অধীনে শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার সুবিধা পাওয়ার তৎপরতা চালাতে হবে, তা না হলে সামনে বিপদ অপেক্ষা করছে। কারণ এফটিএ’র অধীনে ২০২৭ সাল থেকে ভিয়েতনাম ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। একদিকে ভারত ও অন্যদিকে ভিয়েতনাম ইউরোপে শুল্কমুক্ত সুবিধা পেলে বাংলাদেশ তখন প্রতিযোগিতায় টিকতে পারবে না। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ কেন এখনো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরু করছে না, তা বোধগম্য নয়।
প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসাবে ইউরোপে ইবিএ (অস্ত্র ছাড়া সব পণ্য) সুবিধার আওতায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। অন্যদিকে ইউরোপে ভারতীয় পোশাকের ওপর ৯-১২ শতাংশ শুল্ক রয়েছে। এফটিএ কার্যকর হলে এই শুল্ক শূন্যে নেমে আসবে।
রপ্তানিকারক ও অর্থনীতিবিদদের মতে, ভারত ও ইইউর চুক্তির প্রভাব প্রশমনে বাংলাদেশকে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ এ চুক্তির সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশের ওপর পড়বে। ওই চুক্তির মাধ্যমে ভারত পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে। বর্তমানে ভারত তুলা, সুতা ও কাপড় উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ চুক্তি কার্যকর হলে ইউরোপের বাজারে ভারতের প্রতিযোগী সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। পক্ষান্তরে বাংলাদেশকে তুলা, মেশিন ও মেশিনের যন্ত্রাংশসহ সবই আমদানি করতে হয়। তার ওপর নানা কারণে বাংলাদেশের টেক্সটাইল শিল্প রুগ্ণ হয়ে পড়ছে। ওয়ার্কিং ক্যাপিটাল সংকুচিত হওয়ায় তুলা আমদানি কমতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে তৈরি পোশাকের মূল্য সংযোজন কমবে, যা দীর্ঘমেয়াদি বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা সংকুচিত করবে। অন্যদিকে নভেম্বরে এলডিসি উত্তরণের পর বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা পেলেও তার অধীনে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে না।
ইউরোস্ট্যাটের তথ্যমতে, ২০২৩ সালে বাংলাদেশ ইউরোপের বাজারে রপ্তানি করেছে এক হাজার ৭৪৪ কোটি ইউরো। এ সময় ভারত রপ্তানি করেছে ৪০৯ কোটি ইউরো। ২০২৪ সালে বাংলাদেশ রপ্তানি করে এক হাজার ৮৩১ কোটি ইউরো, ভারত রপ্তানি করে ৪১৮ কোটি ইউরো। ২০২৫ সালের ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) বাংলাদেশ রপ্তানি করেছে এক হাজার ৮০৫ কোটি ইউরো, পক্ষান্তরে ভারত রপ্তানি করেছে ৪২৪ কোটি ইউরো।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। তার মধ্যে ২১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে ইইউর বাজারে, যা বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৫০ শতাংশ। এছাড়া যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ৬৫ বিলিয়ন, কানাডায় ১ দশমিক ৪৬ বিলিয়ন ও জাপানে ১ দশমিক ৪১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
বাংলাদেশ নিটপণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান যুগান্তরকে বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভবিষ্যৎ অবস্থান কী হবে তা নিয়ে সরকারের কোনো রূপরেখা আছে বলে মনে হয় না। এলডিসি উত্তরণের পর বাংলাদেশ যদি এফটিএ বা জিএসপি প্লাসের অধীনে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে না পারে, তবে ২০২৯ সালের পর ইউরোপে পোশাক রপ্তানিতে প্রায় সাড়ে ১২ শতাংশ শুল্ক গুনতে হবে। অন্যদিকে ভারত ও ভিয়েতনাম এফটিএ’র অধীনে শূন্য শুল্ক সুবিধা ভোগ করতে থাকবে। তখন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ধস কেউ ঠেকাতে পারবে না। তিনি আরও বলেন, গত ২০ বছর পর সাধনার পর ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ করতে পেরেছে। অথচ আগামী ৩ বছর পর ইউরোপের বাজারে বাংলাদেশ যে শুল্কমুক্ত সুবিধা হারাবে তা পুনর্বহালের জন্য আলোচনাই শুরু করতে পারেনি। আলোচনার জন্য প্রস্তুতি আছে বলেও মনে হয় না।
শামীম এহসান বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ফোরামগুলোতে বাংলাদেশের হয়ে নেগোসিয়েশন করবে, এমন দক্ষ লোক নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় ধর্ম বা কৃষি মন্ত্রণালয়ের মতো অন্য মন্ত্রণালয় থেকে বদলি হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন যোগদান করেছেন বা ৩-৬ মাস কাজ করছেন, এমন সব অদক্ষ কর্মকর্তাকে এ ধরনের নেগোসিয়েশনে পাঠানো হয়। যাদের আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি সম্পর্কে জ্ঞান-ধারণা নেই। ফলে তারা নেগোসিয়েশনে ভূমিকা রাখতে পারে না।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের পালটা শুল্ক আরোপ গোটা বিশ্বের বাণিজ্যব্যবস্থাকে নড়বড়ে করে দিয়েছে। সব দেশ দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তির দিকে ঝুঁকছে। কেবল নেগোসিয়েশন অদক্ষতার কারণে বাংলাদেশ সেখান থেকে পিছিয়ে আছে। বাংলাদেশের উচিত অতি দ্রুততার সঙ্গে আন্তর্জাতিক নেগোসিয়েশনে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে টিম গঠন করার। প্রয়োজনে বিদেশিদের হায়ার করা যেতে পারে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে স্পেশাল বিভাগও গঠন করা যেতে পারে। যেসব কর্মকর্তার কাজ হবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া।
বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশ মোট রপ্তানির ৫০ ভাগ ইউরোপে করে থাকে। এ বাজারে হুমকি আমাদের জন্য সব সময় ক্ষতি বা ভয়ের কারণ। হয়তো রাতারাতি ইউরোপে ভারতের মার্কেট শেয়ার বাড়বে না। তবে এফটিএ বাস্তবায়ন হলে ভারতের সক্ষমতা বৃদ্ধি পেতে পারে। কেননা ভারতের নিজস্ব তুলা আছে। এটা বাংলাদেশের চাইতে ভারতের সক্ষমতা অনেক বাড়িয়ে দেবে। অপরদিকে এলডিসির পর বাংলাদেশের শুল্ক সুবিধা প্রত্যাহার হলে প্রতিযোগী সক্ষমতা আরও কমবে। তিনি আরও বলেন, ভারত চুক্তি করার পর এখন সবার টনক নড়েছে। এই চুক্তি তো ২০ বছরের আলোচনার ফসল। অথচ আমরা একটাও করতে পারছি না। এ নিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদি কোনো রূপরেখাই নেই। এলডিসি উত্তরণ পেছানো বা এলডিসি উত্তরণ হলে কীভাবে শুল্কমুক্ত সুবিধা ধরে রাখা যাবে-সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
