‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
প্রকাশিত: ২৫ মে ২০২৬
লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের মক্কা ও মিনা প্রান্তর। মিনায় হাজিদের সমবেত হওয়ার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে এ বছরের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের উদ্দেশে আজ সোমবার ‘ইয়াওমুত তারবিয়া’ (তারবিয়ার দিন) পালনের জন্য হজযাত্রীরা মক্কার নিজ নিজ বাসস্থান থেকে মিনায় যেতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন।
এ বছর পবিত্র হজ পালনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী মক্কায় সমবেত হয়েছেন। তাদের সঙ্গে সৌদি আরবের আরও কয়েক লাখ হজযাত্রী যোগ দেবেন।
যেসব কাজ হজের মহিমা ক্ষুণ্ণ করে
রাসুল (সা.)-এর সুন্নত অনুসরণ করে হজযাত্রীরা তালবিয়া পাঠ করতে করতে আজ ভোর থেকে ‘তাঁবু নগরী’ হিসেবে পরিচিত মিনার দিকে রওনা হচ্ছেন।
তালবিয়া পড়ার নিয়ম
হজের নিয়ম অনুযায়ী, আজ সারাদিন এবং রাত মিনায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পার করবেন হজযাত্রীরা। এরপর আগামীকাল মঙ্গলবার ( স্থানীয় তারিখ ৯ জিলহজ) ফজর নামাজের পর হাজিরা মিনা থেকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন আদায়ের লক্ষ্যে আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে তারা হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন। সূর্যাস্তের পর হাজিরা পরবর্তী গন্তব্য মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন।
বুধবার (স্থানীয় তারিখ ১০ জিলহজ) পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শুরু হবে ঈদুল আজহা। এরপর হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।
এ বছর হজের দিনগুলোতে মক্কা ও এর আশপাশের এলাকায় প্রচণ্ড গরমের সতর্কতা জারি করেছে সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ। তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। হাজিদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত ছায়াযুক্ত স্থান, কুলিং ফ্যান এবং উন্নত চিকিৎসা সেবা।
যাত্রীদের সুবিধার্থে এবার আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে। ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর আওতায় প্রায় ৩০ শতাংশ হজযাত্রী বিশেষ সুবিধা পেয়েছেন । এছাড়া হজযাত্রীদের যাতায়াত ও অবস্থান নির্বিঘ্ন করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবক।
তথ্যসূত্র: সৌদি গেজেট, আরব নিউজ ও দুনিয়া নিউজ

- উৎপাদন বাড়ে, কমে না দাম
- ফ্লোরিডাসহ আগামীকাল যেসব এলাকায় আঘাত হানছে হারিকেন ইসাইয়াস
- ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ৭০ হাজার ডলার ফি
- সোশ্যাল মিডিয়ার তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল
- সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
- নিউইয়র্কে রেকর্ড পরিমাণে কমেছে খুন ও গুলির ঘটনা
- বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা
- দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি
- পারমাণবিক সাবমেরিন তৈরিতে অ্যান্ডুরিলের ২৯০ কোটি ডলারের চুক্তি
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি আজ
- রাশিয়ান প্লেগ আতঙ্ক, পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
- ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া
- কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন
- বিদায়ী ম্যাচেও ক্লান্ত জাহাজী মেসিই পার করলেন আর্জেন্টিনাকে
- ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি ট্রাম্পের
- স্লিপার বাস চলে ভুয়া নম্বর প্লেটে
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া