পথ চলার আদব!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
ইসলাম শুধু কতিপয় বিধি-বিধানসংবলিত একটি জীবনব্যবস্থা নয় বরং এটি সর্বজনীন একটি জীবনদর্শন।
যার যথাযথ অনুশীলনে মহান আল্লাহ তায়ালার সৃষ্ট প্রত্যেক বান্দাই আলোকিত জীবন গড়তে পারে। প্রতিটি মুসলমানই ইসলামী শরিয়তের হুকুম-আহকাম কমবেশি পালন করার চেষ্টা করে থাকে। আবার দৈনন্দিন চলাফেরায় নিজের অজান্তে বা অসাবধানতায় প্রায়ই অপরের অনিষ্ট করে থাকি।
পথ চলার রীতি, আদব বা শিষ্টাচার এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। প্রতিটি কর্মেই কিছু সাধারণ রীতিনীতি থাকে। পথ চলা বা রাস্তা দিয়ে হাঁটার সময় আমাদের কিছু প্রাথমিক পর্যায়ের নিয়ম কানুন মেনে চলা আবশ্যক, যাকে আমরা পথ চলার আদব বা শিষ্টাচার বলতে পারি। মহান আল্লাহর জমিনে পদচারণায় আমাদেরকে সাবধানী হতে হবে। কেননা আল্লাহপাক বলেন, ‘এবং তুমি পদক্ষেপ (চলাফেরা) করবে সংযতভাবে।’ (সূরা লুকমান: ১৯)
একজন পূর্ণাঙ্গ মুমিনের কথাবার্তায়, চাল-চলনে, ওঠা-বসায়, আচার-ব্যবহারে, পোশাক-আশাকে আদব বা শিষ্টাচার থাকা অত্যাবশ্যক। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন এমনভাবে হাঁটব যাতে অপর কারো যাতায়াতে বিঘ্ন না ঘটে। অপরের পথ রুদ্ধ করা মহা অন্যায়।
লক্ষ্য করা যায়, একাধিক লোক পথের মাঝখানে দাঁড়িয়ে জটলা পাকিয়ে নিজেদের আলাপ-আলোচনা সেরে নিচ্ছেন বা পরস্পর হাত ধরাধরি করে কথা বলতে বলতে হাঁটছেন। কিন্তু এর ফলে পথচলা হাজারো লোকের যে সমস্যা হচ্ছে, সেদিকে কারো ভ্রূক্ষেপ নেই। হজরত মু’আয ইব্ন জাবাল (রা.) হতে বর্ণিত হাদিসে নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি লোকদের তাদের চলার পথে কষ্ট দেয় তার জন্য তাদের অভিশাপ অবশ্যম্ভাবী হয়ে পড়ে।’ ইসলামের দৃষ্টিতে পথচলার কিছু আদব আছে যা মেনে চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন যেমন সম্ভব হবে তেমনি রাস্তাঘাটে চলাচলে অন্য মানুষদেরও সুবিধা হবে।
(১) রাস্তায় সবসময় মধ্যম গতিতে চলবে। এত দ্রুতগতিতে চলবে না যে, লোকদের নিকট অনর্থক উপহাসের পাত্র হও, আবার এত ধীরগতিতেও চলবে না যে, লোকেরা দেখে অসুস্থ মনে করে অসুস্থতার বিষয়ে জিজ্ঞেস করে। রাসূল (সা.) মধ্যম গতিতে লম্বা কদমে পা উঠিয়ে হাঁটতেন, তিনি কখনো পা হেঁচড়িয়ে হাঁটতেন না।
(২) পথ চলার সময় শিষ্টাচার ও গাম্ভীর্যের সঙ্গে নিচের দিকে দেখে চলবে, রাস্তার এদিকে সেদিকে অনর্থক দেখতে দেখতে চলবে না, এরুপ করা গাম্ভীর্য ও সভ্যতার খেলাফ। রাসূল (সা.) পথ চলার সময় নিজের শরীর মুবারককে সামনের দিকে ঝুঁকিয়ে হাঁটতেন, মনে হত যেন কেউ ওপর থেকে নিচের দিকে নামছে, তিনি গাম্ভীর্যের সঙ্গে শরীর সামলিয়ে সামান্য দ্রুতগতিতে হাঁটতেন, এ সময় ডানে বামে দেখতেন না।
(৩) বিনয় ও নম্রতার সঙ্গে পা ফেলে চলবে এবং সদর্প পদক্ষেপে চলবে না, কেননা পায়ের ঠোকরে জমীনও ছেদ করতে পারবে না আর পাহাড়ের চূড়ায়ও উঠতে পারবে না। সুতরাং সদর্প পদক্ষেপে চলে আর লাভ কী?
(৪) জুতা পরিধান করে চলবে, কখনো খালি পায়ে চলবে না, জুতা পরিধান করার কারণে পা কাঁটা, কঙ্কর ও অন্যান্য কষ্টদায়ক বস্তু থেকে নিরাপদ থাকে এবং কষ্টদায়ক প্রাণি থেকেও রক্ষা পাওয়া যায়। রাসূল (সা.) বলেন, অধিকাংশ সময় জুতা পরিধান করে থাকবে, মূলত জুতা পরিধানকারীও এক প্রকারের আরোহী।
(৫) পথ চলতে উভয় পায়ের জুতা পরিধান করে চলবে অথবা খালি পায়ে চলবে, এক পা নগ্ন আর এক পায়ে জুতা পরিধান করে চলা বড়ই হাস্যকর ব্যাপার। যদি প্রকৃত কোনো ওজর না থাকে তাহলে এরুপ রুচিহীন ও সভ্যতাবিরোধী কার্য থেকে বিরত থাকার চেষ্টা করবে। রাসূল (সা.) বলেন, ‘এক পায়ে জুতা পরে চলবে না, উভয় পায়ে জুতা পরবে অথবা খালি পায়ে চলবে।’ (শামায়েলে তিরমিজি)
(৬) পথ চলার সময় পরিধেয় কাপড় উপরের দিকে টেনে নিয়ে চলবে যেন অগোছালো কাপড়ে কোনো ময়লা বা কষ্টদায়ক বস্তু জড়িয়ে পড়ার আশঙ্কা না থাকে। রাসূল (সা.) পথ চলার সময় নিজের কাপড় সামান্য উপরের দিকে উঠিয়ে নিতেন।
৭) সঙ্গীদের সঙ্গে সঙ্গে চলবে। আগে আগে হেঁটে নিজের মর্যাদার পার্থক্য দেখাবে না। কখনো কখনো নিঃসংকোচে সঙ্গীর হাত ধরে চলবে, রাসূল (সা.) সঙ্গীদের সঙ্গে চলার সময় কখনো নিজের মর্যাদার পার্থক্য প্রদর্শন করতেন না। অধিকাংশ সময় তিনি সাহাবীদের পিছনে পিছনে হাটতেন আর কখনো কখনো নিঃসংকোচে সাথীর হাত ধরেও চলতেন।
(৮) রাস্তার হক আদায় করবে। রাস্তায় থেমে অথবা বসে পথচারীদের দিকে তাকিয়ে থাকবে না আর কখনো রাস্তায় থামতে হলে রাস্তার ছয়টি হকের প্রতি লক্ষ্য রাখবে।
(ক) দৃষ্টি নিচের দিকে রাখবে।
(খ) রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে ফেলে দেবে।
(গ) সালামের জবাব দেবে।
(ঘ) ভালো কাজের আদেশ দেবে খারাপ কাজ থেকে বিরত রাখবে।
(ঙ) পথ হারা পথিককে পথ দেখিয়ে দিবে।
(চ) বিপদগ্রস্তকে যথাসম্ভব সাহায্য করবে।
(৯) রাস্তায় ভালো লোকদের সঙ্গে চলবে। অসৎ লোকদের সঙ্গে চলাফেরা করা পরিহার করবে।
(১০) রাস্তায় নারী-পুরুষ একত্রে মিলেমিশে চলাচল করবে না। নারীরা রাস্তার মধ্যস্থল পুরুষদের জন্য ছেড়ে দিয়ে এক পার্শ্ব দিয়ে চলাচল করবে (যেহেতু পুরুষেরা সংখ্যায় বেশি এবং রাস্তার মধ্য দিয়ে চলাচলে তাদের সঙ্গে ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়) এবং পুরুষরা তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলবে। রাসূল (সা.) বলেন, পচা দুর্গন্ধময় কাদা মাখানো শূকরের সঙ্গে ধাক্কা খাওয়া সহ্য করা যেতে পারে কিন্তু নারীর সঙ্গে ধাক্কা খাওয়া সহ্য করা যায় না।
(১১) ভদ্রমহিলাগণ যখন কোনো প্রয়োজনবশত রাস্তায় চলাচল করবে তখন বোরকা অথবা চাদর দিয়ে নিজের শরীর, পোশাক ও রূপচর্চার সকল বস্তু ঢেকে নিবে এবং চেহারায় ঘোমটা লাগাবে।
(১২) মহিলারা চলাফেরায় ঝংকার বা ঝনঝনে শব্দ সৃষ্টি হয় এমন কোনো অলংকার পরিধান করে চলাচল করবে না অথবা অত্যন্ত ধীর পদক্ষেপে চলবে, যেন তার শব্দ পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট না করে।
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
- ১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ
- ইসিতে অনলাইনে কার্ড আবেদন, ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
- স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি!
- মহিলারা জামায়াতের আমির হতে পারবেন না
- ওয়াশিংটনের রায়ে বাংলাদেশ পাচ্ছে ৫১৬ কোটি টাকা
- অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট৩৬ নির্বাচন ৩ মঙ্গলবার মেরী, ডিয়ানা ও রানা
- ইমিগ্রেশন ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেস্যানের চিঠি
- আজকাল সম্পাদকের জন্মদিন পালিত
- ম্যানহাটনে আইস বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তার
- হৃদয়ে একুশ
সম্মিলিত একুশ উদযাপন জুইস সেন্টারে - যুক্তরাষ্ট্রজুড়ে ‘আইস আউট’ ধর্মঘট ৩০-৩১ জানুয়ারি
- আইস নিষিদ্ধের দাবিতে ড্রামের বিশাল মিছিল
- নিউইয়র্কে গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়লো
- ‘আইস পুলিশ’ অর্থায়নে বিল সিনেটে বাধাগ্রস্ত
- আইস পুলিশ বিলুপ্তের দাবি জানালেন ওকাসিও কর্টেজ
- ভোটের উত্তাপে কাঁপছে বাংলাদেশ
- স্টেট সিনেটে হাইরাম মুনসেরাতকে সাপ্তাহিক আজকালের এনডোর্সমেন্ট
- আজকাল ৯০৭
- ইরানে জুনের চেয়েও ‘ভয়াবহ’ হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘নীরবে’ বাড়ানো হলো সঞ্চয়পত্রের উৎসে কর
- ৫ লাখ অবৈধ অভিবাসীকে স্বীকৃতি দেবে স্পেন
- ‘যে দল নির্বাচিত হবে আমরা তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত’
- ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের কোনো কারণ খুঁজে পাই না
- তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ২০ জনের মৃত্যু
- উত্তর গাজার বসতি, কৃষিজমি মুছে ফেলছে ইসরায়েল
- সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, ঢাবি ছাত্রদল নেতার দায় স্বীকার
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- সরাসরি কাবার ওপর সূর্য, বিরল মহাজাগতিক ঘটনা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- রেকর্ড দামের পর ক্রিপ্টোকারেন্সির দরপতন
- প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- কেমন হবে হাশরের ময়দান
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- নামাজে মনোযোগী হওয়ার উপায়
- ১৫ নভেম্বর থেকে হজের নিবন্ধন শুরু
