মুরাদনগরে আসিফ মাহমুদ ও কায়কোবাদ অনুসারীদের সংঘর্ষ, আহত ৭১
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার বিকালে উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ৬৫ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া সাংবাদিক শাহ ইমরান, আবদুল্লাহ আল মারুফ, মঈন নাসের খাঁন রাফি, হাবিবুর রহমান মুন্নাসহ ৬ সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় ওই উপজেলা সদরে চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, বুধবার বিকালে পূর্ব ঘোষণা অনুযায়ী আসিফের অনুসারীদের উদ্যোগে মুরাদনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তার বাবা প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ওই মিছিল সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে থানা চত্বরের দিকে যাচ্ছিল। এ সময় আল্লাহু চত্বরে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এদিকে একই দিনে বিএনপি নেতাকর্মীদেরকে কারাগারে প্রেরণ এবং রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা ছাত্রদল। এতে হামলা ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
হামলায় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক, ইউপি সদস্য মো. শেকন মিয়া, মাসুদুল রানা, ইউনুস মিয়া, মো. কাইয়ুমসহ আসিফের ৫০ জন অনুসারী আহত হয়েছেন। অপরদিকে কায়কোবাদের অনুসারী ওমর উল্লাহসহ ১৫ জন আহত হয়েছেন।
মুরাদনগর উপজেলার সাবেক ছাত্র সমন্বয়ক অ্যাডভোকেট ওবায়দুল হক ছিদ্দিকী বলেন, আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ একটি বিক্ষোভ সমাবেশ করছিলাম। এতে কায়কোবাদের অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় আমাদের ৫০ জন রক্তাক্ত জখম হয়। তাছাড়া আরও অনেকে ইটপাটকেল হামলার শিকার হন। কায়কোবাদের অনুসারীরা যখন মিছিল সমাবেশ করে আমরা তাতে কখনো বাধা দিই না। কিন্তু আমরা যখন মিছিল সমাবেশ করতে যাই তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করছি।
মুরাদনগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, কায়কোবাদ গ্রুপের হামলায় আমি নিজেও আহত হয়েছি। এখানে শান্তিপূর্ণ সভা-সমাবেশে নিয়মিত বাধা দিচ্ছেন কায়কোবাদের অনুসারীরা। এখানে সুষ্ঠুভাবে গণতন্ত্র চর্চা করা যাচ্ছে না।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, বুধবার আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ এবং রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। আমরা যখনই কর্মসূচি দিই তখনই উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীরা পাল্টা কর্মসূচি দিয়ে আমাদের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করতে চায়। আজকে বিএনপির কার্যালয়ে তারা হামলা চালিয়েছে। এতে যুবদল নেতা ওমর উল্লাহ, ইমন, পারভেজ, কামাল হোসেনসহ ১৫ জন আহত হয়েছেন।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তার বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে সেখানে হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে হামলা পাল্টা হামলা এবং ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
- আজকাল ৯২৬
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি
- ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাতে যাচ্ছি: ট্রাম্প
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সংকট মোকাবিলার বাজেট আজ
- ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আরব আমিরাত
- প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির
- বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্যানদের ক্ষোভ
- বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক
- বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী
- এইচ-ওয়ান-বি ভিসায় এক লাখ ডলারের আবেদন ফি বাতিল
- যুক্তরাষ্ট্র লাল কার্ড দেখলেই মিলবে লাখ টাকার ফ্রি পিৎজা
- জনসংখ্যার বড় অংশ শ্রমবাজারের বাইরে
- ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার
- রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন কোয়েল মল্লিক?
- বিশ্বকাপে বিলি করা হবে ৭০ লাখ কনডম!
- হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
