সোমবার   ২৬ অক্টোবর ২০২৬   কার্তিক ১০ ১৪৩৩   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৬

১২৪৩ কোটি টাকা আত্মসাৎ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬  

সরকারি অর্থ লুটপাটের অভিযোগের বড় উদাহরণ পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলার সড়কগুলো। আর অভিযোগের কেন্দ্রে রয়েছে সরকারি কর্মকর্তা, ঠিকাদার ও প্রভাবশালী রাজনীতিকদের একটি গোষ্ঠী। এদের মধ্যে জেলার সাবেক দুই এমপি মহিউদ্দিন মহারাজ ও শ ম রেজাউল করিম রয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর জেলা কার্যালয় ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে নেওয়া ১৭টি প্রকল্পের তদন্ত করে। এতে অন্তত আটটি প্রকল্পে দুর্নীতি ও অর্থ আত্মসাতের তথ্য পাওয়া যায়। এই আট প্রকল্পের মোট চুক্তিমূল্য ছিল ২ হাজার ১৪১ কোটি টাকা। এর বিপরীতে ছাড় করা হয়েছে ২ হাজার ৬৯ কোটি টাকা। কিন্তু বাস্তবে সম্পন্ন কাজের মূল্য মাত্র ৮২৬ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ সম্পন্ন কাজের মূল্যের তুলনায় প্রায় ১ হাজার ২৪৩ কোটি টাকা বেশি পরিশোধ করা হয়েছে।

এ আটটি প্রকল্পের সব কাজ পেয়েছিল একই পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠান। ওই পরিবারের সদস্যরা হলেন পিরোজপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র এমপি মহিউদ্দিন মহারাজ, তার তিন ভাই ও এক ভাইয়ের স্ত্রী। নথিপত্রে দেখা যায়, কাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধ, একই কাজের জন্য একাধিকবার অর্থ পরিশোধ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নথিপত্র সংরক্ষণে গুরুতর অবহেলার ঘটনা ঘটেছে। কিছু সরকারি নথি পুরোপুরি গায়েব হয়ে গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সরকারি ক্রয়প্রক্রিয়া নিয়ে কাজ করা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রায় ২০০টি টেন্ডারে একজন করে দরদাতা অংশ নিয়েছেন। এসব ক্ষেত্রে যে দুটি প্রতিষ্ঠান দরদাতা হিসেবে অংশ নিয়ে সেসব প্রতিষ্ঠানের মালিক মহিউদ্দিন মহারাজ। অর্থাৎ অন্য ঠিকাদারদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগই দেওয়া হয়নি। সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে এমনভাবে সিস্টেম তৈরি করেছে যেন অংশ কেউই অংশ নিতে না পারেন। এলজিইডির হিসাব অনুযায়ী, আটটি প্রকল্পেই সম্পন্ন কাজের মূল্য অপেক্ষা বেশি অর্থ পরিশোধ করা হয়েছে। বরিশাল ডিভিশন ইমপরট্যান্ট উপজেলা অ্যান্ড ইউনিয়ন রোড ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেংদেনিং প্রজেক্টের কাজ হয়েছে ১৫ শতাংশ, আর অর্থ পরিশোধ ৯০ শতাংশ। ক্লাইমেট-অ্যাডাপটিভ ফার্মিং ডেভেলপমেন্ট অ্যান্ড রুরাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের কাজ হয়েছে ৪১ শতাংশ, আর অর্থ পরিশোধ ৮৫ শতাংশ। ইমপরট্যান্ট ব্রিজ রি-কনস্ট্রাকশন প্রজেক্টের কাজ হয়েছে ৫০ শতাংশ, আর অর্থ পরিশোধ ১০৬ শতাংশ। অর্থাৎ কাজ অর্ধেক শেষ হলেও চুক্তিমূল্যের চেয়েও বেশি অর্থ দেওয়া হয়েছে। আরবান হেলথ ব্রিজেস প্রজেক্টের কাজ হয়েছে ৫০ শতাংশ, অর্থ পরিশোধ ১০০ শতাংশ। আপগ্রেডিং টু মডার্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ হয়েছে ৬৫ শতাংশ, অর্থ পরিশোধ ৮৬ শতাংশ। ভিলেজ রোড রিহ্যাবিলিটেশন প্রজেক্টের কাজ হয়েছে ৬৬ শতাংশ, অর্থ পরিশোধ ৭৭ শতাংশ। ক্লাইমেট রেজিলিয়েন্ট মডার্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ হয়েছে ৭০ শতাংশ, অর্থ পরিশোধ ৭১ শতাংশ। ফ্লাড ড্যামেজড রুরাল রোড ইনফ্রাস্ট্রাকচার রিহ্যাবিলিটেশন প্রজেক্টের কাজ হয়েছে ৯১ শতাংশ, অর্থ পরিশোধ ১০০ শতাংশ। এসব প্রকল্প নিয়ে এলজিইডি চলতি বছরের আগস্টে একটি পরিবীক্ষণ প্রতিবেদন দেয়। প্রতিবেদনটি দুদকের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা সংগ্রহ করেছেন। ওই প্রতিবেদনে দেখা যায়, একটি প্রকল্পে অনুমোদিত ৯৩৬ কোটি টাকার বিপরীতে ঠিকাদারকে ৯৯৬ কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ চুক্তিমূল্যের চেয়ে ৬০ কোটি টাকা বেশি পরিশোধ করা হয়েছে। বরিশাল বিভাগের ৪২টি উপজেলায় যোগাযোগব্যবস্থা উন্নত করার লক্ষ্যে নেওয়া সাউদার্ন কান্ট্রি আয়রন ব্রিজ রি-কনস্ট্রাকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রকল্পটি চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তখন পর্যন্ত কাজের মাত্র অর্ধেক সম্পন্ন হয়েছিল। নথিপত্র অনুযায়ী, চুক্তিমূল্যের প্রায় ৯০ শতাংশ অর্থাৎ ৬২৪ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, আটটি প্রকল্পের সম্মিলিত চুক্তিমূল্য ২ হাজার ১৪১ কোটি টাকা। সম্পন্ন কাজের পরিমাণ বিবেচনায় নেওয়া হলে মাত্র ৮২৬ কোটি ৩৮ লাখ টাকা পরিশোধ করার কথা। কিন্তু বাস্তবে ছাড় করা হয়েছে ২ হাজার ৬৯ কোটি টাকা। অর্থাৎ সম্পন্ন কাজের মূল্য বিবেচনায় প্রায় ১ হাজার ২৪৩ কোটি টাকা বেশি পরিশোধ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার প্রস্তাবিত মালিয়ার হাট-কৈখালী হাট সড়কটির কয়েকটি অংশের অবস্থা অত্যন্ত খারাপ। ওই এলাকার বাসিন্দারা জানান, গত কয়েক মাসে এসব সড়কে বেশ কয়েকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত অনুযায়ী, প্রকল্পগুলোর কাজ পাওয়া আটটি প্রতিষ্ঠানের মালিকানা মহিউদ্দিন মহারাজ ও তার পরিবারের সদস্যরা। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- হরিণপালা ট্রেড ইন্টারন্যাশনাল, ইএফটিই এন্টারপ্রাইজ, ইটিসিএল (প্রাইভেট) লিমিটেড, ইএফটিই ট্রেডিং করপোরেশন লিমিটেড, সাউথ বাংলা ট্রেডিং লিমিটেড, শিমু এন্টারপ্রাইজ, মেসার্স তেলিখালী কনস্ট্রাকশন এবং ঈশান এন্টারপ্রাইজেস। সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের ভাই মেরাজুল ইসলামের মালিকানায় রয়েছে চারটি প্রতিষ্ঠান- ইএফটিই এন্টারপ্রাইজ, ইটিসিএল (প্রাইভেট) লিমিটেড, ইএফটিই ট্রেডিং করপোরেশন লিমিটেড এবং সাউথ বাংলা ট্রেডিং লিমিটেড। মেরাজুলের স্ত্রী শামীমা আখতারের মালিকানায় রয়েছে শিমু এন্টারপ্রাইজ। মহিউদ্দিন মহারাজ নিজে হরিণপালা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক। অন্য দুই প্রতিষ্ঠান মেসার্স তেলিখালী কনস্ট্রাকশন ও ঈশান এন্টারপ্রাইজেসের মালিক মহিউদ্দিনের ছোট দুই ভাই শামসুদ্দিন ও মোহাম্মদ সালাহউদ্দিন। পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে মেসার্স তেলিখালী কনস্ট্রাকশন ও ইটিসিএল (প্রাইভেট) লিমিটেড যৌথভাবে প্রায় ৩৭৫টি কাজের চুক্তি পেয়েছে। এসব কাজের মূল্য ১ হাজার কোটি টাকার বেশি। গত বছরের এলজিইডির একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়, স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি এবং বিগত আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ পদে থাকা কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এসব অনিয়ম ও অর্থ আত্মসাৎ সম্ভব ছিল না। ওই তদন্ত প্রতিবেদনে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ,  সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম, সাবেক নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নূরে আলম শাহীন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার নামও উল্লেখ করা হয়।  

গত বছর মহিউদ্দিন মহারাজ, তার তিন ভাই, মেরাজুল ইসলামের স্ত্রী এবং স্থানীয় এলজিইডি ও জেলা হিসাব কার্যালয়ের ২২ কর্মকর্তাসহ মোট ২৭ জনের বিরুদ্ধে আটটি মামলা করে দুদক।

আটটি প্রকল্পে কাজ আংশিক সম্পন্ন হওয়া সত্ত্বেও বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে ১ হাজার ৮০ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়।

দুদক জানায়, মহিউদ্দিন মহারাজ ও তার আত্মীয়দের নামে নিবন্ধিত আটটি প্রতিষ্ঠানের মাধ্যমেই মূলত অর্থ তোলা হয়েছিল। মামলার ঘটনায় অভিযুক্ত ছয় কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে এলজিইডির পিরোজপুর কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম মোজাম্মেল হক খান কারাগারে মারা যান। জেলা হিসাব কার্যালয়ের পাঁচ কর্মকর্তা জামিনে রয়েছেন।

বাকি অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছেন দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম। তিনি এ প্রতিবেদককে বলেন, ওই মামলার তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করা হয়েছে। দ্রুতই আদালতে এর চার্জশিট জমা দেওয়া হবে। অভিযুক্তদের পিরোজপুর ও ঢাকায় থাকা প্রায় ৩০০ কোটি টাকার সম্পদও জব্দ করেছে দুদক।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর