অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
প্রকাশিত: ৩ জুন ২০২৩
বরফ গলতে বিএনপি’র দুই শর্ত
বিশেষ প্রতিনিধি, ঢাকা থেকে
শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচনে যাবে না বিএনপি। এখন পর্যন্ত এই দাবিতে অনঢ় দলটি। তবে যে কোনও পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে। নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে যে কোন রাজনৈতিক দল। এমন ক্ষেত্রে বিএনপি কী করবেÑপ্রশ্ন অনেকের মনে। বিএনপি নেতৃবৃন্দ বলছেন, খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ৩৫ লাখ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলে বরফ গলতে পারে। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার সূত্রপাত হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সংবিধানের বাইরে নির্বাচন করতে মোটেও রাজি নয়। সংবিধানের আওতার মধ্যে থাকা মানে হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে নির্বাচনে যাওয়া। বর্তমান অবস্থায় বিএনপি আলোচনায় বসতেও রাজি নয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত জীবন-যাপন করছেন। এই পরিস্থিতিতে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত দলের কোনও নেতাই নিতে পারছেন না। খালেদা জিয়াকে মুক্তি দিলে এবং রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার হলে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে। তখন মাঠ প্রশাসনে সমান ক্ষেত্র সৃষ্টি হলে শেখ হাসিনার অধীনেও বিএনপি’র নির্বাচনে যাওয়া অসম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের তরফে আগাম ভিসা নিষেধাজ্ঞা দেবার কারণে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও মার্কিন সূত্রগুলো বলছে, বিএনপি’র প্রতিও ওয়াশিংটনের মনোভাব খুব একটা যুৎসই নয়। ২০১৮ সালে নির্বাচনে ভরাডুবির পর বিএনপি’র বড় নেতারা অনেকে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। তারা বিশে^র বৃহৎ অর্থনৈতিক ও সামরিক শক্তির দেশটিকে ‘হিপোক্রেট’ বলেও মন্তব্য করেছেন। ওইসব নেতারা বলে বেড়ান যে, আমেরিকা তাদেরকে মাঠে নামিয়ে শেষ পর্যন্ত সরে গেছে। এসব মন্তব্য আমেরিকার নীতি-নির্ধারণী মহলে সমালোচিত হয়। এসব কারণে যুক্তরাষ্ট্র এখন আর ‘অন্তর্ভুক্তিমূলক’ কিংবা ‘সবার অংশগ্রহণে’ নির্বাচন বলে না। যুক্তরাষ্ট্র চায় ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন।
ইউরোপীয় ইউনিয়ন বলেছে, নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তারা পর্যবেক্ষক পাঠাবে না। জুলাই মাসে ইইউ’র প্রাক-পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে আসবে। তারা পর্যালোচনা করে গ্রীন সিগন্যাল দিলে ইউরোপের দেশগুলো বড় পর্যবেক্ষণ দল পাঠাবে।
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
