যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসা ফি বাড়ছে ২৫০ ডলার
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫
বাংলাদেশ, ভারত, চীন, মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট/বিজনেস ভিসার ফি বাড়ছে। বর্তমানে যে ফি দিতে হচ্ছে তার সাথে আরও ২৫০ ডলার যোগ হবে। অর্থাৎ বাংলাদেশিদের জন্যে ১ অক্টোবর থেকে নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি লাগবে ৪৩৫ ডলার তথা ৫২২০০ টাকা।
এছাড়া অনলাইনে (ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্র্যাভেল অথরাইজেশন) আবেদনের জন্যে বর্তমানের ২১ ডলার ফি থেকে বেড়ে ৪০ ডলার হবে। তবে অস্ট্রেলিয়া, চিলি, ফ্রান্স, কাতার, সিঙ্গাপুরসহ ৪০টি দেশের নাগরিকদের জন্যে এখনকার মতো নতুনবিধি কার্যকর হলেও লাগবে না ভিসা ফি।
চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত ‘বিল বিউটিফুল বিল’টি আইনে পরিণত হওয়ায় আরও অনেক সেক্টরের মতো ট্যুরিজম সেক্টরেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ‘ভিসা ইনট্যাগরিটি ফি’ আরোপে। এই বিধির পরিপ্রেক্ষিতে ২০৩৪ সালের মধ্যে নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি বাবদ ২৮.৯ বিলিয়ন ডলার আয় হবে বলে কংগ্রেসনাল বাজেট অফিস আশা করছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনকে ঢেলে সাজানোর অভিপ্রায়ে ফি বৃদ্ধিকে যুক্তিযুক্ত মনে করছে ট্রাম্প প্রশাসন।
অপরদিকে, ইউএস ট্র্র্যাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিয়োফ ফ্রিম্যান বলেছেন, এর ফলে ট্যুরিস্টের আগমনে ভাটা পড়তে পারে। যার কুফল আসতে পারে অর্থনৈতিক সেক্টরে। ফ্রিম্যানের মতে, ট্যুরিস্টরা যুক্তরাষ্ট্রে এসে হোটেল-মোটেলে যে অর্থ ব্যয় করতেন, নতুনবিধি কার্যকর হলে তাতে কিছুটা ভাটা পড়বে। কারণ, ভিসা ফি-তে বাড়তি ব্যয়ের ব্যাপারটি সমন্বয় করবেন অনেক ট্যুরিস্ট। ফ্রিম্যান অবশ্য উল্লেখ করেছেন যে, বাড়তি অর্থ সরাসরি ফেডারেল সরকারের কাছে জমা হবে। জানা গেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও এই বাড়তি ফি কার্যকর হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম ৬ মাসের তুলনায় এ বছরের একই সময়ে ট্যুরিস্ট আগমনের হার কমেছে ৩.৪%। কেবলমাত্র এবারের জুনেই কমেছে ৫%। করোনার আগে বার্ষিক গড়ে ৭৯ মিলিয়ন (৭ কোটি ৯০ লাখ) ট্যুরিস্ট এসেছে যুক্তরাষ্ট্রে। সে ক্ষেত্রে গত বছর এসেছিল ৭২ মিলিয়ন তথা ৭ কোটি ২০ লাখ। তবে এর ৪৫% ট্যুরিস্ট এসেছেন ভিসা ফি লাগে না দেশসমূহ থেকে।
আরও জানা গেছে, আন্তর্জাতিক ট্যুরিজম নিয়ে কর্মরত ‘ব্র্যান্ড ইউএসএ’ ২০২৬ অর্থ বছরের জন্যে ফেডারেল মঞ্জুরি বর্তমানের চেয়ে ৮০ মিলিয়ন ডলার কম পাবে বলে তারা জানিয়েছে। ট্রাম্পের এই নতুন বিধির পরিপ্রেক্ষিতে ট্যুরিজম সেক্টরও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন ফ্রিম্যান। আসছে গ্রীষ্মে কানাডা ও মেক্সিকোর বিভিন্ন সিটিসহ যুক্তরাষ্ট্রে ফিফা ওয়ার্ল্ড কাপের আসরেও বিদেশি ক্রীড়ামোদীর আগমন কমতে পারে।
এছাড়া ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে সামার অলিম্পিকেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সামনের বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা বার্ষিকীর আড়াই শত বছর পূর্তি উপলক্ষে গৃহীত নানা অনুষ্ঠানেও ট্যুরিস্টদের আগমন কমতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এসব বিষয়ে রিপাবলিকান কংগ্রেসম্যানদের একটি অংশ ইতিমধ্যেই হোয়াইট হাউসের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানা গেছে।
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
