রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এই প্রথম সিরিজ জয়ের নজির গড়ল টাইগাররা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
টার্গেট তাড়ায় ১৫ রানে ৫ উইকেটে হারানো পাকিস্তান; ফাহিম আশরাফের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয়ের দুয়ারে গিয়ে হোঁচট খায়। ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে ৮ রানে। ২-০ ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।
এদিন সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১৩৩ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে দুর্দান্ত শুরু করে টাইগাররা। ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে নিশ্চিত জয়ের পথেই ছিল বাংলাদেশ।
কিন্তু ইনিংসের শুরুতে পাকিস্তানকে চেপে ধরা বাংলাদেশ; এরপর একাধিক ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিংয়ের কারণে পরাজয়ের শঙ্কায় ছিল বাংলাদেশ।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। হাতে ছিল শেষ উইকেট। মোস্তাফিজের করা প্রথম বলে বাউন্ডারি হাঁকান আহমেদ দানিয়াল। দ্বিতীয় বলেও বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন এই ম্যাচে অভিষেক হওয়া দানিয়াল। মোস্তাফিজের স্লোয়ারে স্লগ করে ছক্কা মারতে গিয়ে ডিপমিড উইকেটে ক্যাচ তুলে দেন তিনি।
সীমানার কাছে দাঁড়িয়ে থাকা শামিম হোসেন পাটোয়ারি উড়ে আসা বলটি তালুবন্দি করেন। তখন স্টেডিয়াসহ সারা দেশের ক্রিকেট ভক্তরা উল্লাসে মেতে ওঠেন।
রোমাঞ্চকর এই জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ।
সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান জাকের আলি অনিক ও শেখ মেহেদি হাসান । তারা পঞ্চম উইকেটে ৪৯ বলে ৫৩ রানের রেকর্ড জুটি গড়েন।
মেহেদি ২৫ বলে ৩৩ রান করে ফিরলেও ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করে যান জাকের আলি। তিনি ৪৮ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৫৬ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
১২০ বলে ১৩৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৪.৪ ওভারে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে যায় পাকিস্তান। দলের নিশ্চিত পরাজয় জেনেও অবিশ্বাস্য ব্যাটিং করেন ফাহিম আশরাফ। তার দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের দুয়ারে চলে যায় পাকিস্তান।
৩১ বলে চারটি চার আর সমান ছক্কায় ফিফটি হাঁকানোর পরের বলেই আউট হন ফাহিম। তিনি ১৯তম ওভারে দুই চার আর এক ছক্কায় ১৫ রান আদায় করে ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন।
ফাহিম আশরাফের উইকেট পতনের ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় পাকিস্তান। তারপরও কিঞ্চিত আশা জেগেছিল তাদের। জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ছিল এক উইকেট। পাকিস্তান তাকিয়ে ছিল দুই পেস বোলার আহমেদ দানিয়াল ও সালাম মিরাজের দিকে।
এই ম্যাচে অভিষেক হওয়া দানিয়াল ইনিংসের শেষ ওভারে মোস্তাফিজের করা প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ফের জয়ের আশা জাগান। কিন্তু দ্বিতীয় বলে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন তিনি। দানিয়ালের উইকেট হারানোর মধ্য দিয়ে পাকিস্তান ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়। বাংলাদেশ ৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। আর দুটি করে উইকেট নেন মেহেদি হাসান ও তানজিম হাসান সাকিব। গুরুত্বপূর্ণ শেষ উইকেটটি নেন মোস্তাফিজ।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
