হোপে আশাহত বাংলাদেশ
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উইন্ডিজের সামনে ২৫৫ রানের সহজ লক্ষ্য দেয় টিম টাইগার। এক শাই হোপের কাছেই সিরিজ জেতা আশাহত হলো টাইগারদের। ৪ ইউকেটে জয় পায় সফরকারী উইন্ডিজ। সিরিজে ১-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ। এখন সিরিজ জিততে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে মাশরাফি বাহিনীর।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নামে সফরকারীরা। কিন্তু শুরুতেই তাদের লক্ষ্য কঠিন করে দেয় মিরাজ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় মাত্র ৬ রানে ওপেনিং জুটি ভাঙেন এই টাইগার স্পিনার। চন্দ্রপাল হেমরাজকে এলবি ডাবলিউ তে আউট করে ফেরালেন তিনি। হোপ আর ব্রাভো জুটিতে এগোচ্ছিল উইন্ডিজ। ঘুরে দাঁড়িয়ে দলীয় অর্ধশত পার করে ফেলে সফরকারীরা। কিন্তু বাঁধ সাধল রুবেল। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে বোল্ড করে ব্রাভো-হোপের জুটি ভাঙলেন এই পেসার। ব্রাভো ফিরে গেলে আসেন স্যামুয়েলস। স্যামুয়েলস- হোপ জুটিতে দলীয় শতক পার করে সফরকারীরা।
এরপর টাইগারদের উপর চাপ ধরে রাখেন স্যামুয়েলস ও হোপ। তাদের পঞ্চাশ রানের জুটিতে এগোয় উইন্ডিজ। অবশেষে মুস্তাফিজের কাটারে মুশফিকের তালুবন্দি হন মারলন স্যামুয়েলস। এরপর ভয়ংকর হতে শুরু করা হেটমেয়ারকে বদলি হিসেবে নামা নাজমুল অপুর তালুবন্দি করেন রুবেল।এর কিছু পরেই রোভম্যান পাওয়েলকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন মাশরাফি। দলকে জয়ের পথে নিতে চেজকে সঙ্গী করেন শাই হোপ। তবে তাকেও তামিমের তালুবন্দি করেন মুস্তাফিজ। ফলে ম্যাচটি আরো জমজমাট করে তুললেন কাটার মাস্টার। তবে বাংলাদেশের গলার কাঁটা হয়ে ব্যাট করা শাই হোপ তুলে নিলেন নিজের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। এই ভাবে চলতে থাকে। হোপের সঙ্গী হয় পল। তাদের দুইজনের ব্যাটে জয়ের দিকে এগিয়ে যায় উইন্ডিজ। শাই হোপ ১৪৮ ও পল ১৮ রানে অপরাজিত থাকেন।
দুপুরে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিমের সাথে ওপেন করতে আসেন লিটন কুমার দাস। কিন্তু দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ৯ রানের মাথায় ডান পায়ে আঘাত পান লিটন। ওশান থমাসের ১৪৩ কিলোমিটার গতির বল সরাসরি গিয়ে লিটনের ডান পায়ের অ্যাঙ্গেলে আঘাত হানে। এরপর খুঁড়িয়ে সেই রানটি সম্পন্ন করলেও মাঠে বসে পড়ে লিটন। সাথে সাথেই মাঠে ফিজিও চলে আসে। কিন্তু অবস্থা বেশি খারাপ হওয়ায় লিটনের পক্ষে হেঁটে মাঠের বাইরে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই স্ট্রেচারে করে রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে। এর আগে ৭ বলে ১ চারে ৫ রান করেছিলেন এই ব্যাটসম্যান। লিটনের বদলি হিসেবে মাঠে নেমে শূন্য রানে ফিরেছেন ইমরুল কায়েস। ফলে টানা দুই ম্যাচেই শূন্য রানে ফিরলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে দারুণ ব্যাট করলেও এরপর ক্রমাগত ব্যর্থই হতে চলেছেন তিনি।
এরপরেই দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। আর নিজেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলীয় শতক পার করলেন দুই টাইগার। আর নিজের ক্যারিয়ারের ৪৩ তম ফিফটি করলেন তামিম। আর মুশফিক পেলেন ৩২ তম।
এরপরই ঘটে অঘটন। তাদের ১১১ রানের জুটি ভাঙেন দেবেন্দ্র বিশু। ব্যক্তিগত ৫০ রান করার পরেই ফিরে যান তামিম। তার পরপরই শাহি হোপের বলে থমাসের কাছে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ৬২ রানে ঝড় থামে মুশফিকের। তামিম-মুশফিকের পর হাল ধরেন সাকিব-মাহমুদউল্লাহ। আর তাদের কাঁধে ভর করে আগাচ্ছে টিম বাংলাদেশ। দেড়শ রান পার করল টাইগাররা।
৬১ রানের জুটি ভাঙে রিয়াদের উইকেটে। দলের রানে গতি আনতে গিয়ে পাওয়েলকে উড়িয়ে মারতে যান রিয়াদ। ব্যক্তিগত ৩০ রানে হেটমেয়ারের তালুবন্দি হন তিনি। এরপর সৌম্যকে সঙ্গী করে দলের দুইশ পার করে বাংলাদেশ। কিন্তু সরকারের কপালে সুখ সইল না। মাত্র ৬ রানে থমাসের বলে বিশুর হাতে বল তুলে দিয়ে ফিরলেন তিনি।
ডান পায়ে আঘাত পেয়ে ফিরে গিয়েছিলেন লিটন। কিন্তু আবারো মাঠে নেমে কিছুই করতে পারলেন তিনি। ৭ রানে ফিরে আর ১ রান করেই ফিরতে হলো তাকে। পলের বলে আকাশে উড়িয়ে দিলে তা লুফে নেন হেটমেয়ার। নামলেন অধিনায়ক।
কিন্তু তখনই ঘটল অঘটন। ৬২ বলে ৬৫ রান করে রোচের বলে বোল্ড আউট হয়ে ঘরে ফেরেন সাকিব। এরপর মাশরাফির সঙ্গে হাল ধরেন মিরাজ। কিন্তু বেশি দূর আগাতে পারেনি দল। ২৫৫ তে শেষ হয়ে যায় ইনিংস। এই রানে ৭ উইকেট হারাতে হয় টাইগারদের। মাশরাফি ও মিরাজ ৬ ও ১০ রানে অপরাজিত থাকেন।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
