৬০ লাখ প্রবাসী পরিবারে ঈদ কাটবে উৎকণ্ঠায়
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬
২৮ রমজান ঈদ করতে দেশে আসার কথা ছিল কুমিল্লার লালমাই উপজেলার নূরপুরের বাসিন্দা ওমান প্রবাসী জাকির হোসেনের। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বাতিল হয় ফ্লাইট। ফিরতে পারছেন না দেশে। জাকিরের পরিবারের ঈদের আনন্দ এখন আতঙ্কে রূপ নিয়েছে। জাকির হোসেনের বড় ভাই ইমন হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঈদে ভাই বাড়ি আসতে পারবে না, এটাই আমাদের জন্য কষ্টের। একই সঙ্গে ওর নিরাপত্তা নিয়েও আমরা চিন্তায় আছি। আল্লাহ যেন ভাইকে নিরাপদে রাখেন সেই দোয়া করি।’
কুমিল্লা : বরুড়া উপজেলার লগ্নসার গ্রামের কামাল হোসেন। ধারদেনা করে সৌদি আরব গিয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কাজ করেন লুকিয়ে লুকিয়ে। তিনি যে এলাকায় থাকেন সেখানে হামলা হয়েছে। এতে তারা বের হতে পারছেন না, কাজে যেতে পারছেন না। এদিকে গ্রামে তার বৃদ্ধ মা-বাবা আছেন উৎকণ্ঠায়। কখন ছেলে না জানি দুর্ঘটনায় পড়েন। কখন খারাপ খবর আসে! একই গ্রামের খায়রুল ইসলাম থাকেন কাতারে। তার কর্মস্থলের পাশে বোমা হামলা হয়েছে। তিনি অর্ধেক কাজ রেখে বাসায় ফিরে এসেছেন। একই উপজেলার দোগই গ্রামের হেলাল উদ্দিন থাকেন সৌদি আরবে। তার স্বজনরাও আছেন আতঙ্কে। সৌদি আরব প্রবাসী কামাল হোসেনের বাবা জামাল হোসেন বলেন, ছেলে টেনশন করছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কাজ পেতে সমস্যা হবে। এদিকে আমরা চিন্তায় আছি তাকে নিয়ে। কোথায় কখন না আবার কোন সমস্যায় পড়ে। ফোন বেজে উঠলে ছুটে যাই, তার খারাপ কোনো খবর এল নাকি? লাকসামের মনপাল গ্রামের আবদুর রশিদ থাকেন বাহারাইন, জাহাঙ্গীর আলম থাকেন কাতারে। তাদের স্বজনদেরও দিন কাটছে উৎকণ্ঠায়।
চট্টগ্রাম : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আমার পরিবারের একাধিক সদস্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছেন। গ্রামের বাড়িতে তাদের মা-বাবা , ছেলেমেয়ে ও স্ত্রীর প্রতিটি ঘণ্টা কাটছে অজানা আতঙ্কে। বেলায়েত হোসেন জানান, প্রতি বছর ঈদের সময় মধ্যপ্রাচ্য প্রবাসীরা বাড়িতে প্রচুর টাকা-পয়সা পাঠাতেন। এবার হামলার ভয়ে অনেকেই কাজে যেতে পারছেন না। বাড়িতে টাকাও পাঠাতে পারেননি অনেকে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চট্টগ্রাম বিভাগের প্রায় ২০ লাখ প্রবাসী কর্মরত আছেন।
মুন্সিগঞ্জ : ‘আমাগো কি আর ঈদ আনন্দ আছে, ঠিকমতো ঘুম নাই, খাওয়া নাই। আমার ছেলে আছে আগুনের মধ্যে, পোলার লেইগা দিনরাত দোয়া করি। কথাগুলো বলছিলেন মুন্সিগঞ্জ কাতার প্রবাসী সবুজের মা। ঠিক এমনই হাহাকার মুন্সিগঞ্জের শত শত প্রবাসী পরিবারে। সদর উপজেলার এক প্রবাসী আলাউদ্দিনের মা বলেন, ‘আমার ছেলে কয়েক বছর ধরে সৌদি আরবে কাজ করছে। এখন যুদ্ধের খবর শুনে সারাক্ষণ চিন্তায় থাকি। ঈদ সামনে, কিন্তু মনে কোনো আনন্দ নেই।’ গজারিয়া উপজেলার এক প্রবাসীর মা সাজেদা বেগম বলেন, ‘আমার ছেলে কয়েক বছর কুয়েত আছে। টিভিতে যুদ্ধের খবর শুনে খুব ভয় লাগে। ঈদ সামনে, নাতি-নাতনিদের কিছুই কিনে দিইনি।’
নোয়াখালী : নোয়াখালী জেলা সদর মাইজদীসহ জেলার বিভিন্ন উপজিলায় হাজার হাজার মানুষ সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জীবন-জীবিকার তাগিদে চাকরিতে কর্মরত রয়েছে। যুদ্ধ ও বোমা হামলার কারণে আতঙ্কিত ও দূর চিন্তায় আছেন পরিবার ও স্বজনরা।
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
