উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৩০ মে ২০২৬
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ২৭ মে বুধবার। মহান আল্লাহতায়ালার নৈকট্য আর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় কোরবানির ত্যাগের মহিমায় ঈদের নামাজ আদায় আর কোরবানীর মধ্য দিয়ে সর্বস্তরের মুসলিম নর-নারী ঈদ উদযাপন করেন। ঈদের জামাতের মোনাজাতে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার তাগিদ দেয়া হয়। নিউইয়র্কের ঈদ জামাতে ছিলো সর্বস্তরের হাজার হাজার মুসল্লির ভিড়। নিউইয়র্ক সিটির ৫ বরোর মসজিদগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। কোথাও কোথাও খোলা আকাশের নিচে রাস্তায় ঈদের জামাত আয়োজিত হয়। প্রতি বছরের মতো এবছরও নিউইয়র্কে সর্ববৃহত ঈদের জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) আয়োজিত স্থানীয় টমাস এডিসন স্কুলের প্লে গ্রাউন্ডে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সর্বস্তরের ১৪/১৫ হাজার নর-নারী অংশ নেন। এদিকে ঈদের দিন চমৎকার আবহাওয়া থাকায় সকল জমাতেই অংশ নেন সর্বস্তরের বিপুল সংখ্যক নর-নারী। ফলে ঈদের জামাতগুলো হয়ে উঠে উৎসবমুখর। ঈদের নামাজ শেষে মসল্লিরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অনেকেই ফার্মে গিয়ে পছন্দের পশু কোরবানী দেন। পরবর্তীতে সন্ধ্যার দিকে আন্তীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে বিতরণ করেন কোরবানীর মাংস। জেএমসি’র ঈদের জামাতে ইমামতি করেন মির্জা আবু জাফর বেগ। তিনি বিশেষ মুনাজাতও পরিচালনা করেন। খুতবা পাঠ করেন ইমাম শামসে আলী। ঈদের জামাত শেষে বিশেষ মুনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি কামনা করা হয়।
জেএমসি’র জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কের মূলধারার নেতৃবৃন্দের নিউইয়র্ক কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ৬ এর ডেমোক্র্যাট দলীয় প্রার্থী চাক পার্ক ও কুইন্স বরো কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কার্টজ। জেএমসি’র কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান, পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল এইচ খান। এই পর্ব পরিচালনা করেন সেক্রেটারি মুহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার।
জ্যামাইকার দারুস সালাম মসজিদের উদ্যোগে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে ২৭ মে মসজিদে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯ টায় এবং চতুর্থ জামাত সকাল ১০টায়। প্রথম জামাত ছাড়া সব জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল।
নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৬টি জামাত অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায়। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ৯টায়, পঞ্চম জামাত ১০টা এবং শেষ জামাত সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। ব্র্রঙ্কসের পার্কচেস্টার মসজিদের উদ্যোগে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।
নিউ কার্ক বেলাল মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে। ব্রুকলিনের বাইতুল জান্নাহ জামে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে খোলা রাস্তায় সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। দারুল জান্নাহ মসজিদ ও ইসলামিক সেন্টারে চারটি জামাত অনুষ্ঠিত হয়।
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- শিক্ষার্থীদের জন্য স্কুল চলাকালে সড়ক বন্ধের পাইলট প্রকল্প
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন
- প্রবাসী টাঙ্গাইলবাসী সাঈদা জেরিন আক্তারের ইন্তেকাল
- সোনালী এক্সচেঞ্জে বিজনেস প্রমোশনাল ক্যাম্পেইন
- জ্যামাইকায় প্রাত:রাশ দিয়ে প্রবীণ প্রবাসিদের নিয়ে সংগঠনের যাত্রা
- নিউইয়র্কে খুন ও গুলির ঘটনা হ্রাসের দাবী এনওয়াইপিডির
- সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে চোখ বেঁধে অপহরণের পর হত্যা চেষ্টা
- প্রার্থীদের সঙ্গে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের মতবিনিময়
- গ্রেটার বেগমগঞ্জ সোসাইটির সভাপতি নুরুল, সেক্রেটারি মাহমুদুল
- বৃহত্তর কুমিল্লাবাসীর সঙ্গে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
