যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞার আওতায় এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যাদের ইরানের কথিত ‘শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্ক’ বা ছায়া ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মার্কিন ট্রেজারি বিভাগ ইরান-সংশ্লিষ্ট আটজন ব্যক্তি এবং ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংয়ে অবস্থিত ২২টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে।
মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে আনুমানিক ১৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের আর্থিক কার্যক্রম শনাক্ত করেছে ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক বা ফিনসেন। এসব কার্যক্রম ইরানের ‘শ্যাডো ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুসারে, প্রায় তিন বছর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে প্রতিষ্ঠিত ‘ইরানি মুদ্রা ও স্বর্ণ বিনিময় প্রতিষ্ঠান’কেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগ বলেছে, ইরানের ‘শ্যাডো ব্যাংকিং সিস্টেম’ দেশটির আন্তর্জাতিক বাণিজ্য থেকে অর্থ স্থানান্তরের কাজ করে। এ ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে ইরান এক্সচেঞ্জ সেন্টার। প্রতিষ্ঠানটি এসব সম্পদ ইরানের অভ্যন্তরে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।
সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেশটির ওপর চলমান ‘অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ’ অভিযানের অংশ। এর লক্ষ্য বিশ্বজুড়ে ইরানের অর্থনৈতিক স্বার্থ ও আর্থিক নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করা।
ইসরায়েলের বিরোধিতা
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিরোধী অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী দুই নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে আলোচনার মধ্যেই গাদি আইজেনকোট বলেছেন, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন দেখছেন না তিনি।
ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান এবং বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান ইসরায়েলি সরকারের কাছে সবচেয়ে গুরুতর হুমকি। তবে এই মুহূর্তে তিনি এমন কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি দেখছেন না, যার কারণে নতুন সরকার গঠনের আগেই সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অন্যদিকে, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইসরায়েল বর্তমানে ইরানের ‘গুরুতর ও মারাত্মক হুমকির’ মুখে রয়েছে। এই হুমকিকে অবমূল্যায়ন করা উচিত হবে না। ইসরায়েলের সংসদে এক ব্রিফিংয়ে নেতানিয়াহু বলেন, ‘যারা এই তাৎক্ষণিক ও গুরুতর হুমকিগুলোকে তুচ্ছ বা অবমূল্যায়ন করছে, তারা রাজনৈতিক কারণে এমনটা করছে।’
গাদি আইজেনকোটকে ৬ ডিসেম্বরের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। তবে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। উল্লেখ্য, অক্টোবরে ইসরায়েলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো রাজনৈতিক দলই সংসদে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
ইরানের প্রতিক্রিয়া
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে সরে আসার বিষয়ে ইরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাকাই বলেন, ‘ইরান এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য। যত দিন এই চুক্তির পক্ষে থাকবে, তত দিন এর আওতায় থাকা বাধ্যবাধকতাগুলো মেনে চলবে।’
অন্যদিকে, ‘এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার একটি পরিকল্পনা প্রস্তুত রয়েছে’ বলে জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।
তিনি বলেন, ‘দেশ যখনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, পরিকল্পনাটি স্বল্পতম সময়ের মধ্যে অনুমোদন করা হবে।’
এ ছাড়া ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর পরিদর্শনের বিষয়েও আপত্তি জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র হাসান কাশকাউই।
তিনি বলেছেন, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অনুরোধের কোনো আইনি ভিত্তি নেই।
হাসান কাশকাউইয়ের দাবি, ইরান, রাশিয়া ও চীনের যৌথ বিবৃতিতে আইএইএর ‘অযৌক্তিক দাবির’ বিষয়ে এই দেশগুলোর অবস্থান তুলে ধরা হয়েছে।
তাঁর মতে, ‘এনপিটির অধীনে সুরক্ষা চুক্তির ৬৮ নম্বর অনুচ্ছেদে সামরিক হামলার শিকার হতে পারে এমন এলাকাগুলো সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি। এ বিষয়ে কোনো প্রটোকলও নেই।’
‘সংস্থাটি আমাদের একটি বেআইনি কাজে প্ররোচিত করছে’ বলেও দাবি করেন তিনি।
মিজান নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাশকাউই বলেন, ‘তারা পরিদর্শন করতে চায়। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করা হয়, কোন আন্তর্জাতিক পদ্ধতি, সূত্র বা নিয়মের অধীনে তারা এটি করতে চায়, তখন তাদের কাছে কোনো উত্তর থাকে না।’
পশ্চিমা দেশগুলো ‘সামরিক আক্রমণের মাধ্যমে যা অর্জন করতে পারেনি, তা সম্ভবত কূটনৈতিক চাপের মাধ্যমে অর্জন করার জন্য’ সংস্থাটিকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।
- এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প
- বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব
- এনভিডিয়ায় জেনসেন ফেরায় বাজার চাঙা, ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম
- হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
- যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা : রয়টার্স
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
