শনিবার   ২১ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৭ ১৪৩৩   ১০ জমাদিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৯

পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬  

ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানার ঘটনায় ইউরোপজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দাবি, রাশিয়ার ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন পোল্যান্ডের ভূখণ্ডে পড়েছে। ঘটনাটিকে রাশিয়ার ইচ্ছাকৃত উসকানি বলে মনে করছে পোল্যান্ড সরকার। তবে এ ঘটনায় ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গতকাল শুক্রবার রাতে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়ে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র দুটি নোভি লিপোভিয়েক ও রুদনিক নাদ সানেম এলাকায় এবং জেটচালিত ড্রোনটি মলোদিচ এলাকায় পড়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইউরোপীয় সেনাদের সামরিক মহড়াস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আঘাত হানে। একটি খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পড়ে। আর ড্রোনটি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ওই রাতেই ইউক্রেনে ব্যাপক হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ৪০০টির বেশি ড্রোন ও অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব হামলায় অন্তত আটজন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, তাদের ধারণা, রাশিয়া ইচ্ছাকৃতভাবে এ উসকানি দিয়েছে। পোল্যান্ডে ইউরোপের ১১টি দেশের সেনাদের সামরিক মহড়ার সঙ্গে মিল রেখেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি।

গত ৯ নভেম্বর পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুই সপ্তাহের এ সামরিক মহড়া শুরু হয়। ইউক্রেন যুদ্ধ-পরবর্তী সময়ে দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং সামরিক সক্ষমতা পুনর্গঠনে সহায়তার সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্লিনটন ইনস্টিটিউটের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস আল-জাজিরাকে বলেন, রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ড কয়েক মাস ধরে চলা একটি ধারাবাহিকতার অংশ। ন্যাটো কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা যাচাই করতেই রাশিয়া বিভিন্ন সময়ে সদস্যদেশগুলোর আকাশসীমায় ড্রোন ও যুদ্ধবিমান পাঠাচ্ছে।

ভূরাজনীতি বিশ্লেষক হ্যারি নেদেলকুর মতে, পোল্যান্ড ছাড়াও রোমানিয়া এবং ন্যাটোর সদস্য নয় এমন মলদোভার আকাশসীমায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটেছে। তার মতে, ইউক্রেনকে ন্যাটোর সদস্য হওয়া থেকে বিরত রাখা এবং জোটটির ঐক্য দুর্বল করা রাশিয়ার অন্যতম লক্ষ্য।

ন্যাটোর প্রতিক্রিয়া
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রবেশের ঘটনাকে গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ঘটনাটি স্পষ্টতই বিপজ্জনক এবং ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের পরিণতি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছেন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ও একে রাশিয়ার চলমান উসকানির আরেকটি উদাহরণ বলে উল্লেখ করেছে।

এদিকে পোল্যান্ড ন্যাটোর পূর্বাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা কার্যক্রম ‘ইস্টার্ন সেন্ট্রি’র আওতায় আরও সহায়তা চেয়েছে। অতিরিক্ত আকাশ নজরদারি বিমানসহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

তবে পোল্যান্ড এখনো ন্যাটোর ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করার আবেদন করেনি। এ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্যদেশের নিরাপত্তা বা আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে জোটের সদস্যরা জরুরি আলোচনায় বসতে পারে।

ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ কি সক্রিয় হবে?
ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জোটের কোনো একটি সদস্যদেশের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। তবে কোনো ঘটনায় এ অনুচ্ছেদ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না। এটি সক্রিয় করার জন্য জোটের সদস্যদের রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।

বিশ্লেষকদের ধারণা, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনায় আপাতত ৫ নম্বর অনুচ্ছেদ সক্রিয় হওয়ার সম্ভাবনা কম। কারণ, ন্যাটো একদিকে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে চায়, অন্যদিকে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো এড়াতে চায়।

অধ্যাপক স্কট লুকাস বলেন, ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করার ক্ষেত্রে একটি উচ্চমাত্রার সীমা রয়েছে। পোল্যান্ডের ওপর রাশিয়ার ধারাবাহিক ও বড় ধরনের হামলা হলে এ অনুচ্ছেদ কার্যকরের পরিস্থিতি তৈরি হতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশের পর দেশটি ন্যাটোর ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করেছিল।

যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা কতটা
বিশ্লেষকদের মতে, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনায় রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা এখনই কম। তবে সাইবার হামলা, অপতথ্য ছড়ানো এবং বিভিন্ন ধরনের পরোক্ষ তৎপরতা বাড়তে পারে।

স্কট লুকাস বলেন, রাশিয়ার সরাসরি হামলার চেয়ে এ মুহূর্তে বড় উদ্বেগের বিষয় হলো ছায়াযুদ্ধ বা হাইব্রিড যুদ্ধের বিস্তার। তবে ভুল হিসাব বা অনিচ্ছাকৃত কোনো ঘটনার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

অন্যদিকে হ্যারি নেদেলকুর আশঙ্কা, ন্যাটোর প্রতিক্রিয়া যথেষ্ট কঠোর না হলে রাশিয়া ভবিষ্যতেও জোটটির সীমা পরীক্ষা করে দেখতে পারে।

এদিকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে স্থলভাগের লড়াইয়ের তুলনায় আকাশপথে হামলার তীব্রতা বাড়ছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, পানি সরবরাহব্যবস্থা, সেতু, রেলপথ ও যোগাযোগব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে। এর ফলে দেশটির বেসামরিক জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে।

সব মিলিয়ে পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়ার ঘটনা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। তবে ন্যাটো এখনই সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার এবং কূটনৈতিক চাপ বজায় রাখার পথেই এগোতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: আল-জাজিরা

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর