ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন শুল্ক আরোপের পরিকল্পনায় রয়েছে ভারতসহ বিশ্বের কয়েকটি বড় অর্থনীতির দেশ। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকেও নতুন করে শুল্কের মুখে পড়তে হতে পারে। এসব দেশের শিল্প খাতে সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে মার্কিন উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন— এমন অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।
\
র্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চলা তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করতে পারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। সংস্থাটির প্রধান জামিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা দিতে পারেন। অন্যদিকে, ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারই নতুন শুল্কের ঘোষণা আসতে পারে।
তবে এ বিষয়ে হোয়াইট হাউস ও ইউএসটিআরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
যেভাবে আসছে নতুন শুল্ক
শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তার অভিযোগ তদন্তে গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৬টি অর্থনীতিকে এ তদন্তের আওতায় আনা হয়।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ারের অভিযোগ, এসব দেশের সরকার শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত সহায়তা দিচ্ছে। এর ফলে দেশগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন হচ্ছে। পরে কম দামে এসব পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করায় মার্কিন উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।
ইউএসটিআরের সম্ভাব্য ঘোষণায় সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন করে শুল্ক বাড়তে পারে। এসব শুল্কের আওতায় দেশগুলোর রপ্তানি করা অধিকাংশ পণ্য আসার আশঙ্কা রয়েছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু শিল্পপণ্য এ তালিকার বাইরে থাকতে পারে। কারণ, এসব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পৃথক আইনের আওতায় আগে থেকেই শুল্ক রয়েছে।
নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এর আগে ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে আরোপ করা শুল্কের কাছাকাছি হার নির্ধারণ করা হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের দফার শুল্কের একটি বড় অংশ বাতিল করে দেওয়ার পর নতুন করে শুল্ক আরোপের পথ খুঁজছে প্রশাসন।
এর আগে গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে কয়েক ডজন বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরে সংস্থাটি। নতুন শুল্কের সঙ্গে জুলাইয়ে ঘোষিত শুল্কও যুক্ত হতে পারে।
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে নতুন চাপ
এদিকে কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির একটি কাঠামো চূড়ান্ত হলেও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক বাতিল করার পর আলোচনায় নতুন করে জটিলতা তৈরি হয়।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশের তুলনায় নিজেদের পণ্যের জন্য কম শুল্ক আদায়ের চেষ্টা করছে নয়াদিল্লি।
নতুন শুল্ক আরোপ করা হলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় আরও চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে এশিয়ার বড় রপ্তানিকারক দেশগুলোর জন্যও মার্কিন বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে উঠতে পারে।
- যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন মাহি
- একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
- ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ
- যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তি শক্তির বিপরীতে ইউরোপের নতুন বিনিয়োগ
- মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ
- কার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট
- জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে ১৫ মিলিয়ন ডলার আয় করলেন ট্রাম্প
- থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের শঙ্কা
- নতুন বছরে ইরানে আবার হামলার ইঙ্গিত ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে আগেভাগেই ছড়াচ্ছে ফ্লু, টিকাদান নিয়ে নীরব কর্তৃপক্ষ
- রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ
- ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
- খুলনায় ৯ ঘণ্টায় পাঁচ স্থানে গুলি, ঘের ব্যবসায়ী আ.লীগ নেতা নিহত
- জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা
- ঐক্যের প্রশ্নে প্রয়োজন ‘ছাড়’
- রুশ পারমাণবিক স্যাটেলাইটের হুমকি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো
- এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প
- বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব
- এনভিডিয়ায় জেনসেন ফেরায় বাজার চাঙা, ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম
- হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
- যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা : রয়টার্স
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
