কার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬
পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো জিতেছেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট। মঙ্গলবার রাতে স্বাগতিক দেশটির রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত এ আসরে প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস।
২৭ বছর বয়সী জেনিফার একজন সমাজকর্মী ও থেরাপিস্ট। তিনি বিবাহিত এবং তার সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে। মিস ইউনিভার্সের আয়োজকেরা তিন বছর আগে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবারই প্রথম কোনো বিবাহিত নারী ও মা এই মুকুট জিতলেন।
জেনিফারের মাথায় পরিয়ে দেওয়া হয় ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুট। এতে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। ভেনেজুয়েলার গয়না নকশাকার জর্জ উইটেলস মুকুটটি তৈরি করেছেন। গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ তার উত্তরসূরির মাথায় মুকুটটি পরিয়ে দেন।
সৌন্দর্য প্রতিযোগিতায় আগে কোনো অভিজ্ঞতা ছিল না জেনিফারের। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটেন তিনি। এর প্রায় চার মাসের মধ্যেই মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর মুকুট জিতে নেন। সান সেবাস্তিয়ানের প্রতিনিধি হিসেবে কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্তেসে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী হন।
পুয়ের্তো রিকোর ন্যাশনাল ফাউন্ডেশন ফর পপুলার কালচারকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, নতুন অভিজ্ঞতা অর্জন এবং সেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের উত্তরাধিকার তৈরি করতে চান তিনি। জাতীয় পর্যায়ে জয়ের পর স্থানীয় সংবাদমাধ্যম এল ভোসেরোকে তিনি বলেন, মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোতে অংশ নিতে আসা শুরুর সময়ের নারীটি আর তিনি এক নন।
জেনিফারের স্বামী জ্যঁ কার্লোস বারেত্তো। তাদের সাত বছর বয়সী মেয়ের নাম পেনেলোপে। মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে তার দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে প্রতিরোধমূলক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন তিনি। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত।
মিস ইউনিভার্স হিসেবে তার কাজের অন্যতম লক্ষ্য মনোস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো। একই সঙ্গে মাতৃত্ব যে নারীর স্বপ্ন ও অগ্রগতির পথে বাধা নয়, সেটিও তুলে ধরতে চান তিনি।
জেনিফারের জন্ম পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে। বেড়ে উঠেছেন ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়ার মধ্যে। ভলিবল খেলতে ভালোবাসেন তিনি। ছোটবেলায় মায়ের সঙ্গে মিস ইউনিভার্স প্রতিযোগিতা দেখতেন। তার ভাষায়, নারীদের জন্য সৌন্দর্য প্রতিযোগিতা অনেকটা অলিম্পিকের মতো।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জয়ের আগে ওজন কমানোর কঠিন প্রস্তুতিও নিয়েছিলেন জেনিফার। তিনি জানান, প্রায় ৭০ পাউন্ড ওজন কমিয়েছিলেন। প্রতিযোগিতার সময় অন্যদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের ব্যস্ততার মধ্যে নিজেকে প্রস্তুত রাখতে চেয়েছিলেন, যাতে প্রতিযোগিতার সময় পুয়ের্তো রিকোর ঐতিহ্যবাহী খাবার টোস্তোনেস ও চকোলেট উপভোগ করতে পারেন। জাতীয় পোশাক পর্বে দ্বীপটির লজ্জাবতীজাতীয় গাছ মরিভিভি থেকে অনুপ্রাণিত পোশাক পরেছিলেন তিনি।
- যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তি শক্তির বিপরীতে ইউরোপের নতুন বিনিয়োগ
- মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ
- কার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট
- জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে ১৫ মিলিয়ন ডলার আয় করলেন ট্রাম্প
- থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের শঙ্কা
- নতুন বছরে ইরানে আবার হামলার ইঙ্গিত ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে আগেভাগেই ছড়াচ্ছে ফ্লু, টিকাদান নিয়ে নীরব কর্তৃপক্ষ
- রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ
- ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
- খুলনায় ৯ ঘণ্টায় পাঁচ স্থানে গুলি, ঘের ব্যবসায়ী আ.লীগ নেতা নিহত
- জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা
- ঐক্যের প্রশ্নে প্রয়োজন ‘ছাড়’
- রুশ পারমাণবিক স্যাটেলাইটের হুমকি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো
- এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প
- বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব
- এনভিডিয়ায় জেনসেন ফেরায় বাজার চাঙা, ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম
- হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
- যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা : রয়টার্স
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
