মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬
টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়েছে। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শ্রমিক আন্দোলনের কারণে ২০টি কারখানা ছুটি হয়ে গেছে। বন্ধ রয়েছে ৩১টি কারখানা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়।
এরআগে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর শুরু হওয়া এ বৈঠক গড়ায় ২৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। দীর্ঘদিনের দাবি, আন্দোলন আর দর-কষাকষির পর অবশেষে নতুন মজুরি কাঠামো পান পোশাকশিল্পের শ্রমিকরা।
নতুন মজুরি ঘোষণার মধ্যেই গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল আটটটার পর থেকে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় মহাসড়ক বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ছিল।
এদিকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট লেগে গেছে। স্বল্প দূরত্বের যানবাহন ছোট ছোট শাখা সড়কে প্রবেশ করে যানজট তৈরি করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে সমস্যা হচ্ছে। যানবাহন ধীরগতিতে চলছে। আমরা সমস্যা সমাধান করে মহাসড়কগুলো স্বচ্ছল রাখার চেষ্টা করছি।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন যুগান্তরকে বলেন, শ্রমিক আন্দোলনের কারণে আজ এলাকায় ২০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ৩১টি গার্মেন্টস বন্ধ হয়েছে।
গতকাল সভা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১-এ ২১ হাজার ৫০০, গ্রেড-২-এ ২০ হাজার এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন মজুরি। এই তিনটি গ্রেডে সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। তবে, সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ‘গ্রেড-৪’ নিয়ে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত গোপন ভোটের সিদ্ধান্ত হয়। ছয় সদস্যের মধ্যে চার ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে, আর ১৮ হাজার টাকার পক্ষে পড়ে দুটি ভোট। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ‘গ্রেড-৪’-এ মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা।
নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। তবে দ্রুততম সময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের তাগিদও দিয়েছেন তিনি।
মালিকপক্ষ বলছে, শিল্পের সক্ষমতা ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত এসেছে। অর্থনীতির গতিশীলতা ধরে রাখতে পোশাকশিল্পকে টিকিয়ে রাখার ওপরও গুরুত্ব দেন তারা।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো। দ্রুতই প্রকাশ করা হবে প্রজ্ঞাপন। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ কমে আসবে, স্বাভাবিক হবে উৎপাদন কার্যক্রম।
- যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তি শক্তির বিপরীতে ইউরোপের নতুন বিনিয়োগ
- মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ
- কার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট
- জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে ১৫ মিলিয়ন ডলার আয় করলেন ট্রাম্প
- থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের শঙ্কা
- নতুন বছরে ইরানে আবার হামলার ইঙ্গিত ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে আগেভাগেই ছড়াচ্ছে ফ্লু, টিকাদান নিয়ে নীরব কর্তৃপক্ষ
- রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ
- ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
- খুলনায় ৯ ঘণ্টায় পাঁচ স্থানে গুলি, ঘের ব্যবসায়ী আ.লীগ নেতা নিহত
- জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা
- ঐক্যের প্রশ্নে প্রয়োজন ‘ছাড়’
- রুশ পারমাণবিক স্যাটেলাইটের হুমকি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো
- এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প
- বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব
- এনভিডিয়ায় জেনসেন ফেরায় বাজার চাঙা, ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম
- হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
- যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা : রয়টার্স
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
