শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

প্রাণবন্ত সূচনা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬  

যাত্রা শুরু হলো বহু আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের। সরকারি ও বিরোধী দলের প্রাণবন্ত অংশগ্রহণে সূচনা হয়েছে সংসদ কার্যক্রমের। গণতন্ত্র, সাম্য ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি জনআকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সরকারি ও বিরোধী দলের এমপিরা। সংসদ নেতা, নবনির্বাচিত স্পিকার প্রতিশ্রুতি দিয়েছেন দলের না হয়ে দেশ এবং মানুষের কল্যাণে সংসদকে কার্যকর করার।

প্রেসিডেন্টের ভাষণ ঘিরে হট্টগোল ও বিরোধীদের ওয়াকআউট ছাড়া অধিবেশনের প্রথম দিন ছিল অংশগ্রহণমূলক, প্রাণচঞ্চল ও সহযোগিতামূলক। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ‘২৪-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে নতুন এই সংসদের ঐতিহাসিক যাত্রা নতুন আশার সঞ্চার করেছে। ফ্যাসিবাদী আমলের এক তরফা সংসদে খিস্তি খেউর ও বিরোধীদের চরিত্র হননের সংস্কৃতির বিপরীতে নতুন সংসদ বিরল নজির তৈরি করেছে।

প্রথম দিনের সূচনা বক্তব্যে স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলের নেতা ও সংসদ সদস্যরা ইতিবাচক বক্তব্য রেখেছেন। কেউ কারও বিরুদ্ধে অভিযোগ তোলেননি। দেশের কল্যাণে নেয়া কর্মসূচিতে একে-অন্যকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বক্তব্যে বিগত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী নিয়ে কোনো খিস্তিখেউর ছিল না। এমনকি গণ-অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী নিয়ে সরকার বা বিরোধী দলের কেউ একটি শব্দও উচ্চারণ করেননি। শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া একটি অধ্যাদেশ সংসদে উপস্থাপনের সময় সাবেক প্রধানমন্ত্রীর নাম একবার উচ্চারণ হয় আইনমন্ত্রী আসাদুজ্জামানের মুখে। ৫৮৪ দিনের দীর্ঘ বিরতি দিয়ে কার্যকর হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম দিনটি ছিল নানা দিক থেকে ব্যতিক্রম। প্রথম বার এমপি এবং সংসদ নেতা হওয়া তারেক রহমানের নেতৃত্বে সংসদের প্রথম দিনটি ছিল ঘটনাবহুলও। সকাল ১০টা ৫০ মিনিটে সংসদ নেতা তারেক রহমান সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন। তখন এমপিরা তাকে টেবিল চাপড়ে অভিবাদন জানান। হাস্যোজ্জ্বল তারেক রহমান চারপাশে তাকিয়ে নিজের আসনে বসেন। এর মধ্য দিয়ে বাবা, মায়ের পর তারেক রহমান পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে জাতীয় সংসদের নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

স্পিকার ও ডেপুটি স্পিকারবিহীন সংসদের কার্যক্রম শুরু হয় প্রধানমন্ত্রীর স্বাগত বক্তব্যের মাধ্যমে। বিধি অনুযায়ী তিনি সংসদের জ্যেষ্ঠতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে মনোনয়ন দেন। পরে ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকার হিসেবে অভিজ্ঞ সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। এই দুই নির্বাচনের পর তারা আনুষ্ঠানিক শপথ নেন। এরপরই নতুন স্পিকারের সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। দীর্ঘ বিরতি ও প্রস্তুতির পর ও সংসদের শব্দ ব্যবস্থাপনা (সাউন্ড সিস্টেম) গুরুতর গোলযোগের কারণে বারবার বিঘ্নিত হয় কার্যক্রম। এতে সংসদ সচিবালয়ে দায়িত্বরতদের নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।

সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে নির্ধারিত সময়ের আগেই অধিবেশনে জোহরের নামাজের বিরতি দিতে হয়। পরে শোক প্রস্তাব পাস, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশ উপস্থাপন কার্যক্রমে অংশ নেন এমপিরা। দিনের কর্মসূচির শেষপর্যায়ে এসে হট্টগোল পরিস্থিতি দেখা দেয়। সংসদের রেওয়াজ অনুযায়ী অধিবেশনের শুরুতে প্রেসিডেন্টের ভাষণ ঘিরে বিরোধী দলের এমপিরা প্রতিবাদে সরব হন।

বিগত ফ্যাসিবাদী সরকারের নির্বাচিত প্রেসিডেন্টের ভাষণ এবং তার সংসদে উপস্থিতি নিয়ে তারা প্রতিবাদ করেন। স্ল্লোগান দেন, প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং একপর্যায়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। এতে কিছু সময়ের জন্য অধিবেশন কক্ষে ছন্দপতন ঘটে। বিরূপ পরিস্থিতি তৈরি হলেও নিয়ম অনুযায়ী বক্তব্য রাখেন প্রেসিডেন্ট। তার বক্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। ১৫ই মার্চ পর্যন্ত অধিবেশন মূলতবি ঘোষণা করেন স্পিকার। সংসদের সূচনা বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী দেশ ও জনগণের কণ্যাণে সংসদ কাজ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তার রাজনীতি দেশ ও জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি।রাজনৈতিক বিশ্লেষণ

এবারের সংসদে আসা সংসদ সদস্যদের বেশির ভাগই প্রথমবার এমপি হয়েছেন। এর প্রভাবও দেখা গেছে অধিবেশন কক্ষে। নতুন এমপিরা অভিজ্ঞদের কাছ থেকে নানা কিছু জেনে নিতে দেখা গেছে। এছাড়া সংসদে আসন বিন্যাসও হয়েছে নতুনভাবে। সরকারি দলের এমপিদের সারিতে সংসদ নেতার পাশেই আসন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ নেতার পাশে প্রথম সারিতে আসন পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, আবু জাফর মো. জাহিদ হোসেন। প্রথম সারিতেই বসেন আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জ্বল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, আলতাফ হোসেন চৌধুরী, আন্দালিব রহমান পার্থ, জহির উদ্দিন স্বপন এবং এডভোকেট জয়নাল আবেদীন।

বিরোধী দলের এমপিদের মধ্যে প্রথম সারিতে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এটিএম আজহারুল ইসলাম, রফিকুল ইষলাম খান, সাইফুল আলম খান মিলন, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন আসন পেয়েছেন। দ্বিতীয় সারিতে বসেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।
অতিথি সারিতে ছিলেন বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী উপদেষ্টা আসিফ নজরুল, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক ও বিশিষ্টজনরা অতিথি সারিতে বসে অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া কয়েকজন জুলাইযোদ্ধাও উপস্থিত ছিলেন অতিথিদের সারিতে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে সংসদের কার্যক্রম চলার সময় সরকারি এবং বিরোধী দলের এমপিদের একসঙ্গে টেবিল চাপড়ে সমর্থন দিতে দেখা যায়। তবে কিছুটা ব্যতিক্রম ছিল স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের সময়। সরকারি দলের পক্ষ থেকে এই দুই পদে নাম প্রস্তাব ও সমর্থন দেয়ার সময় বিরোধী দলের এমপিরা ছিলেন নীরব। তারা ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো কিছুই বলেননি।

যেভাবে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন: অধিবেশনের শুরুতে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। ত্রয়োদশ সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সাতবারের এমপি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ডেপুটি স্পিকার হিসেবে তার সঙ্গী হচ্ছেন নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল। হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হিসেবে সরকারি দায়িত্ব নিয়েছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তারা নিয়ম অনুযায়ী বিএনপি’র দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

সকাল ১১টা ৫ মিনিটে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। হুইপ রাকিবুল ইসলাম ওই প্রস্তাবকে সমর্থন করেন।

স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন। এরপর ডেপুটি স্পিকার পদে একমাত্র প্রার্থী হিসেবে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের নাম প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে সমর্থন করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। এরপর ৩০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এসময় সংসদ ভবনে প্রেসিডেন্টের কার্যালয়ে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান। পরে সেখানে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন এডভোকেট আহমেদ আজম খান।

প্রেসিডেন্টের ভাষণ ঘিরে হট্টগোল, ওয়াকআউট: প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের ভাষণ ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাময়িক উত্তেজনা ও হট্টগোল তৈরি হয়। প্রেসিডেন্টের উপস্থিতি ও ভাষণ প্রত্যাখ্যান করে কিছু সময় বিক্ষোভের পর সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রেসিডেন্টকে ভাষণের জন্য সংসদে আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কিছু বলার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার মাইক না দিলে নাহিদ ইসলাম দাঁড়িয়ে বলেন, ‘কিলার ইন দ্য পার্লামেন্ট!’ ‘নো, নো’ বলে প্রতিবাদ জানান। এ পর্যায়ে বিরোধী দলের সব সদস্য নানা বক্তব্য দিয়ে তৈরি রঙিন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন। তখন বিরোধী দলের সদস্যদের মধ্যে শুধু জামায়াতের আমীর তার আসনে বসা ছিলেন। স্পিকার বিরোধীদলীয় সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানালেও তারা বিক্ষোভ চালিয়ে যান টানা কয়েক মিনিট।

একপর্যায়ে এনসিপি’র সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ‘কিলার চুপ্পু, বয়কট চুপ্পু’ বলে স্লোগান দেন। এই অবস্থার মধ্যেই প্রেসিডেন্ট সংসদে স্পিকারের আসনের পাশে নির্ধারিত আসনে বসেন। তখন বিরোধী এমপিদের বিক্ষোভ আরও জোরালো হয়। একপর্যায়ে স্পিকার প্রেসিডেন্টকে ভাষণ দেয়ার অনুরোধ জানান। প্রেসিডেন্ট ভাষণ দিতে ডায়াসে দাঁড়ালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে আপনি রাষ্ট্রের অভিভাবক ছিলেন। কিন্তু আপনি সেই অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেননি। আপনি ফ্যাসিবাদের দোসরের ভূমিকা পালন করেছেন। তখন বিরোধী দলের অন্য সংসদ সদস্যরা ‘গেট আউট, গেট আউট’ বলে স্লোগান দেন। এ সময় কিছু সময় প্রেসিডেন্ট নির্বাক দাঁড়িয়ে ছিলেন। বিরোধী দলের সদস্যরা ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ফ্যাসিবাদ আর গণতন্ত্র, একসঙ্গে চলে না’সহ বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যেই সাহাবুদ্দিন ভাষণ শুরু করেন। তখন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ‘ওয়াকআউট’ করার ঘোষণা দিয়ে বিরোধী দলের সদস্যদের নিয়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। পরে বিরোধী দল ছাড়াই প্রেসিডেন্ট তার ভাষণ শেষ করেন। প্রেসিডেন্টের ভাষণের পর স্পিকার ১৫ই মার্চ পর্যন্ত অধিবেশন মূলতবি ঘোষণা করেন।

শোক প্রস্তাব: স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পরই নিয়ম অনুযায়ী শোক প্রস্তাব উপস্থাপন করেন স্পিকার। পরে সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ এবং বিরোধী দলের এমপিরা শোক প্রস্তাবে যুক্ত করতে আরও কিছু নাম উপস্থাপন করেন। এসব নামসহ শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবের মধ্যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর সংক্ষিপ্ত আলোচনা হয়। পরে জুলাই শহীদদের নিয়ে শোক প্রস্তাবের ওপর আলাদা আলোচনা হয়।

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস (জর্জ ম্যারিও বেরগোগলিও) ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, সাবেক প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ বিভিন্ন ক্ষেত্রে বরেণ্য নাগরিক ও ব্যক্তিত্ব যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম প্রাথমিক শোক প্রস্তাবে ছিল। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের প্রয়াত আমীর মতিউর রহমান নিজামী, প্রয়াত সেক্রেটারি আলী আহসান মুজাহিদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম যুক্ত করার প্রস্তাব করেন। পরে জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মো. তাহের দলের আরও কয়েকজন প্রয়াত সদস্যের নাম যুক্ত করার প্রস্তাব করেন। এনসিপি’র নাহিদ ইসলাম প্রয়াত শরীফ ওসমান হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনসহ আরও কয়েকজনের নাম শোক প্রস্তাবে যুক্ত করার প্রস্তাব দেন। স্পিকার এইসব নাম যুক্ত হবে বলে আশ্বাস দেন।

শোক প্রস্তাবের প্রয়াত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াতে ইসলামের এটিএম আজহারুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।দেশের খবর

পরে জুলাই শহীদের ওপর পৃথক আলোচনায় অংশ নেন বিএনপি’র গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ও এনসিপি’র নাহিদ ইসলাম।

সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা: এয়োদশ সংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। স্পিকার হিসেবে শপথ গ্রহণের পর অধিবেশনে এসে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদের কার্যপ্রণালী বিধির ১২(১) অনুযায়ী এই সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। সভাপতিমণ্ডলীর তালিকায় আছেন বিএনপি’র মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, মনিরুল হক চৌধুরী এবং জামায়াতের এটিএ আজহারুল ইসলাম। সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিমণ্ডলীর এই সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর