বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
সাঈদ তারেক
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫
মন্তব্য প্রতিবেদন
নিজেরাই বলেছে শ্রেফ আনন্দ-ষ্ফুর্তি করার জন্য কক্সবাজারে যায় নাই। কিছু উটকো সাংবাদিক এর মধ্যে পিটার হাসের সাথে বৈঠকেরও একটা গোমড় ফাঁদলো। অথচ পিটার হাস এখন ওয়াশিংটনে। যদিও প্রথম বলেছিল মাসখানেকের দৌড়ঝাপে কাহিল, সমুদ্রের হাওয়া গায়ে লাগিয়ে একটু এনার্জি গেইনই মূল উদ্দেশ্য, কিন্তু শো’কজ খাওয়ার পর আসল ঘটনা বের হয়ে এসেছে। নিজেরাই বলছে ব্যপারটা মান-অভিমানজনিত। মানিক মিয়ার মঞ্চে কেন উঠতে দেওয়া হলো না। বা এত টাইটে রাখার পরেও প্রফেসর সাহেব কেন নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষনা করলেন!
নেতা যত বড়ই নেতা হোক রাজনীতিতে নবীশ। অপরিনত। চুল যেমন বাতাসে পাকে না তেমনি শিক্ষা প্রজ্ঞা এবং অভিজ্ঞতা ছাড়া রাজনীতিক হওয়া যায় না- এটা ছেলেরা না বুঝলেও প্রফেসর সাহেবের বোঝা উচিত ছিল। অথচ তিনি মনে করেছিলেন সরকারি পৃষ্ঠপোষকতায় একটা দল খাড়া করে দিলেই হয়ে গেল! সবাই বাঘা বাঘা সব জাতীয় নেতা হয়ে যাবে। জাতির নেতৃত্ব দেবে। ভোটে জিতবে। আগামী দিনে সরকারও গঠন করবে! এই যে একটা ধারনা এদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটাই কাল হয়েছে ছেলেগুলোর জন্য। হাত বাড়ালেই মুঠোমুঠো টাকা। ফোন করলে বস্তা হাজির। ওসি এসপির ঠকাঠক স্যালুট। সফরে গেলে সার্কিট হাউস ফ্রি। দামী গাড়ীর বহর। ইচ্ছামাত্র বিমানের টিকেট হাজির। বিলাশবহুল হোটেলের স্যুট রেডি। এই আয়েশী জীবন কে ছাড়তে চায়! এখন নির্বাচন হলে মাথা খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কারন বলার অপেক্ষা রাখে না বিএনপি যদি সরকার গঠন করে এই মৌরসীপাট্টা থাকবে না। কোন সরকারই এ ধরনের মামুবাড়ির আবদার গায়ে মাখবে না।
আমি ভাবি প্রফেসর সাহেব চলে গেলে এই ছেলেগুলোর অবস্থা কি দাঁড়াবে! কি এদের ভবিষ্যৎ! কে এদেরকে দেখে রাখবে, পুলিশ প্রটেকশন দেবে, ভিআইপি প্রটোকল দেবে! শুরুটাই তো হয়েছে এতসব পাওয়া দিয়ে। কিংস পার্টি। ক্ষমতায় বসে দল। বা ক্ষমতাসীন দল। প্রফেসর সাহেবের আষ্কারায় সরকারের ঘাড়ে চেপে বসে আছে! এতদিন যা চেয়েছে তাই হয়েছে। যেভাবে চেয়েছে সেভাবেই পেয়েছে। এখন যদি নির্বাচন দিয়ে প্রফেসর সাহেব সটকে পড়তে চান এরা তা মানবে কেন। বলতেই তো পারে আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন! আসল অভিমানটা এ কারনেই।
বয়স কম হলেও ঘাস-বিচালি তো আর খায় না। তারা কি বুঝতে পারছে না কোথা থেকে কোথায় নেমে যাচ্ছে! ছিলো হিরো, আজ হতে চলেছে ভিলেন। আওয়ামী লীগের লোকজন পেলে কিলিয়ে ভর্তা বানাবে- সেটা তারা জানে। নির্বাচনের বিরোধীতা করে, বিএনপির নেতাদের সম্পর্কে উল্টাপাল্টা বলে সে দলটিরও বিরাগভাজন। বেয়াদপী ঔদ্ধত্ব অতিকথন বাড়াবাড়ি ঘাড়ত্যারামি- ইত্যাকার কারনে সাধারন মানুষ বিরক্ত। ক্ষমতার প্রটেকশন না পেলে কি অবস্থা হবে এই ছেলেগুলোর!
আমি আগেও এক লেখায় বলেছি, একটা মস্তবড় ভুল করেছেন প্রফেসর সাহেব। তিনি একজন শিক্ষক, অভিভাবক। তার উচিত হয় নাই সম্ভাবনাময় ছেলেগুলোকে রাজনীতির প্যাকে এনে ফেলা। তরুন যুবকদেরকে ক্ষমতার সাথে সম্পৃক্ত করা। বাংলাদেশে ক্ষমতা মানে টাকার খনি। অল্প বয়সের ছেলের দল। চোখের সামনে টাকা উড়তে দেখলে কতক্ষণ হাত গুটিয়ে বসে থাকতে পারবে। তার ওপর পনের বছর শেখ হাসিনা লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করে তরুন যুব সমাজের নীতি-নৈতিকতাবোধ ধ্বংশ করে দিয়ে গেছে। আজকে যারা ২৫/৩০ বছরের যুবক জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকে দেখে এসেছে সর্বত্র নীতিহীনতার চর্চা। ওরা জানে ক্ষমতার দল মানেই অবাধ লুটপাট। চাঁদাবাজী ঠ্যাকবাজী গুন্ডামি মাস্তানীর মাধ্যমে অল্প সময়ে বিত্তশালী হওয়া। আজকের এই ছেলেরাও সরকারী দল গঠন করে কেউ কেউ সেই কাজে নেমে পড়েছে। এতে অবাক হবার কিছু নাই। এটাই স্বাভাবিক।
প্রফেসর ইউনুসের উচিত ছিল বুঝিয়েশুনিয়ে ছেলেগুলোকে যার যার ক্লাশে ফেরত পাঠানো। লেখাপড়ায় উদ্বুদ্ধ করা। রাজনৈতিক দল গঠন না করে একটা অরাজনৈতিক সংগঠনে নিজেদেরকে সংঘবদ্ধ রাখতে পরামর্শ দেওয়া। ক্ষমতার বাইরে অবস্থান করে নিজেদের ভাবমূর্তি ধরে রাখা। যারা বর্তমানসহ ভবিষ্যতের যে কোন সরকারের জন্য একটা প্রেশার গ্রুুপ হিসেবে কাজ করতে পারতো। আমার বিশ্বাষ এমনটা হলে সারা দেশের মানুষের সম্মান এবং আস্থা ধরে রাখতে পারতো।
রাজনীতিতে ঢুকে, রাজনৈতিক দল গঠন করে এরা এখন একটা পক্ষ। ক্ষমতার রাজনীতিতে অন্য দলের প্রতিপক্ষ। প্রফেসর সাহেব চলে গেলে বা ক্ষমতা যখন থাকবে না টিকে থাকবে কেমন করে, সেটা তারা ভাবতেই পারে! নুর-রাশেদরা যাহোক এখনও বাতিটা জ্বালিয়ে রেখেছে, ইমরান সরকার লাপাত্তা! মাসছয়েকও যায় নাই এর মধ্যেই বিভক্তি মান-অভিমান শো’কজ, নোটিশ!
গত বছরের ৫ই অগাষ্টের পর তরুন প্রজন্মকে নিয়ে যে আশার আলো জ্বলে উঠেছিল, এক বছরের মাথায় তার অনেকটাই আজ নিষ্প্রভ। আর এর ফোকাল পয়েন্ট হচ্ছে প্রফেসর ইউনুসের গড়া ছেলেদের এই নতুন দলটা। তরুন প্রজন্ম যদি আজ ক্ষমতার চোরাবালিতে পথ হারায় তার দায় প্রফেসর সাহেব এড়াতে পারবেন না।
৭ জুলাই, ২০২৫
নিউ ইয়র্ক।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
