হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮
রাজধানীর ট্রাফিক সিগন্যালগুলোতে বই বিক্রি করেই সংসার চলে যেত শাহজাহান মিয়ার। ২০ বছর ধরে এই পেশায় তিনি। বিজয় সরণি, সার্ক ফোয়ারা, শাহবাগ, পল্টন, গুলিস্তান কিংবা শাপলা চত্বরে দাঁড়ালে দিন শেষে ঘরে নিয়ে যেতে পারতেন ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা। কখনো কখনো আরো বেশি।
বদলে গেছে সেই চিত্র। তাই বাধ্য হয়ে রাজধানী ছেড়ে দূর যাত্রার ট্রেন কিংবা লঞ্চ রুটে যেতে শুরু করেছেন। সদরঘাট থেকে মোংলাগামী এমভি মধুমতি লঞ্চে কথা হয় শাহজাহান মিয়ার সঙ্গে। তাঁর বাড়ি শরীয়তপুরে। সংসারে রয়েছেন স্ত্রী আর স্কুলপড়ুয়া দুই সন্তান। সারা দিন কাজ করে বাড়ি যান। যেদিন একেবারে বিক্রি হয় না, সেদিন থেকে যান কমলাপুর স্টেশন বা কোনো বন্ধুর বাসায়।
তিনি জানান, রাজধানীর ট্রাফিক সিগন্যালের চেয়ে দূরের যাত্রায় বই বেশি বিক্রি হয়। কারণ যাঁরা ভ্রমণ করেন—কখনো কখনো তাঁদের কিছু করার থাকে না, তাঁরা বই পড়েন। আবার বইয়ের দামের দিকেও লক্ষ করেন না। শাহজাহান মনে করেন, বইয়ের দামের কারণে পাঠক বইবিমুখ হয়ে যাচ্ছে। যেসব বইয়ের এখন আর কোনো কপিরাইট নেই, সেই বইগুলো একেক প্রকাশনী একেক দাম নিচ্ছে। আবার সমান ফর্মার বই ও সাধারণ বইয়ের ক্ষেত্রে লেখক অনুযায়ী দাম বদলে যায়। যে কারণে পাঠক বই হাতে নিয়েও দাম দেখে ফিরিয়ে দেয়।
ফুটপাতে অনেক হকার আছে। কিন্তু বই বিক্রি সম্ভবত সবচেয়ে কঠিন কাজ। সকাল থেকে রাত পর্যন্ত একটা হাতের ওপর বই নিয়ে ঘুরতে হয়। সেই সঙ্গে পিঠে একটা বইয়ের ঝোলা তো থাকেই। রাতে যখন বাড়ি ফিরে ঘুমাতে যাই, তখন আমার হাত অবশ হয়ে আসে। মনে হয়, পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়েছি, বলেন শাহজাহান মিয়া।
পান্থপথ সিগন্যালে একই কথা বলেন তরিকুল। তিনি বলেন, পাঠক কমে যায়নি। সাহিত্যের পাঠক সব সময় একই রকম ছিল। পাঠ্য বই সবাই পড়ছে। কিছু মানুষ ধর্মীয় বই পড়ছে। সাহিত্যও পড়ছে। তবে একই বই একেক প্রকাশনী একেক দাম রাখছে বলে আমরা কিছু সমস্যায় পড়ছি। পাঠক হয়তো একটা বই আগেই দেখেছেন, অন্য প্রকাশনীর ছাপা একই বই আমার হাত থেকে নিয়ে যখন দেখছেন দাম ৫০ টাকার বেশি, তখন আর কেনেন না। আবার বইমেলা কিংবা প্রকাশকের কাছে গেলে তিনি ২৫ শতাংশ ছাড় দেন, কিন্তু আমরা তা দিতে পারি না। ধর্মীয় বই বিক্রি তুলনামূলক বেশি লাভজনক। সুন্দর ছাপা হলেই পাঠক সন্তুষ্ট, অন্য বিষয়গুলো নিয়ে অত বেশি চিন্তা করে না।
কথা হয় পরিবেশক ও আলীগড় লাইব্রেরির স্বত্বাধিকারী মোহাম্মদ জুম্মার সঙ্গে। তিনিও স্বীকার করেন বাজারে একই বইয়ের দাম একেক প্রকাশনী একেক রকম নিচ্ছে। একদিকে যেমন অতিরিক্ত মুনাফার আশায় বেশি নিচ্ছে, আবার কখনো কখনো বাধ্য হচ্ছে। তিনি মনে করেন, বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলায় ২৫ শতাংশ ছাড় দেওয়ায় বইয়ের দাম বেড়ে যাচ্ছে। ধরে নেওয়া যাক, একটি বইয়ের উৎপাদন খরচ ৯০ টাকা, প্রকাশক ১০ টাকা লাভ করে ১০০ টাকায় বিক্রি করবেন। কিন্তু মেলায় তাঁকে ২৫ শতাংশ ছাড় দিতে হবে বলে প্রকাশক বইটির গায়ে দাম লিখছেন ১২৫ টাকা। অথচ মেলা শেষ হয়ে গেলে পাঠক আর ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন না। তখন তাঁকে দেওয়া হচ্ছে ১০ বা ১৫ শতাংশ ছাড়। অর্থাৎ বাংলা একাডেমি পাঠক ঠকানোর পথ তৈরি করে দিচ্ছে।
তবে বাংলা একাডেমি বিষয়টি অন্যভাবে দেখছে। কর্তৃপক্ষ মনে করছে, মেলায় ২৫ শতাংশ ছাড় দেওয়ায় পাঠকরা উৎসাহী হচ্ছেন, বই বিক্রি বাড়ছে। এবার অমর একুশে গ্রন্থমেলায় মোট ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমির বিক্রির পরিমাণ এক কোটি ৫১ লাখ টাকা। স্টল মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য এবং মেলার শেষ দিনের (২৮ ফেব্রুয়ারি) বিক্রির তথ্য যোগ করে জানায় বাংলা একাডেমি। অর্থমূল্য বিবেচনায় ২০১৭ সালের তুলনায় সাত কোটি টাকার বই বেশি বিক্রি হয়েছে। ২০১৭ সালে ৬৫ কোটি ৪০ লাখ, ২০১৬ সালে ৪২ কোটি ৫০ লাখ, ২০১৫ সালে ২১ কোটি ৯৫ লাখ এবং ২০১৪ সালে ১৬ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।
অমর একুশে গ্রন্থমেলা আয়োজক কমিটির সদস্যসচিব জালাল আহমেদ বলেন, ‘যে ঘটনাটি ঘটছে সেটা দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে মনে করি, পুস্তক প্রকাশের একটি নীতিমালা থাকা উচিত। এখন কাগজের বাজার স্থিতিশীল। টেকনিক্যাল বই বা চার রঙে ছাপা বই ছাড়া বাকি বইয়ের ক্ষেত্রে নির্ধারিত হওয়া উচিত কত ফর্মা বইয়ের দাম কত হবে।’
তিনি আরো বলেন, বাংলাদেশই একমাত্র দেশ, যারা বইমেলায় ২৫ শতাংশ ছাড় দেয়। সেটা শুধু পাঠকদের উৎসাহিত করার উদ্দেশে। এর সঙ্গে দামের সম্পর্ক অযৌক্তিক। বাংলা একাডেমিও ছাড় দিয়ে বই বিক্রি করছে। আমাদেরও প্রেস বিল থেকে শুরু করে সব খরচই আছে, যা অন্য প্রকাশকের থাকে। আবার আমরা লেখক রয়ালটি দিচ্ছি, বই বিক্রি করে লাভও করছি। বাংলা একাডেমি সাধারণত উৎপাদন খরচের দ্বিগুণ দাম নির্ধারণ করে একটি বইয়ের। এর মধ্যে লেখক রয়ালটি, প্রচারণা থেকে শুরু করে সবই থাকে। আবার বাংলা একাডেমি লাভও করছে। দেখার বিষয় হলো, পুনর্মুদ্রণে গিয়ে বইয়ের দাম কমে আসার কথা আবার দাম নির্ধারণে সাধারণ বইগুলোর ক্ষেত্রে ফর্মা অনুযায়ী দাম একই হওয়া উচিত—সেটা হচ্ছে কি না। পাঠক বঞ্চিত হওয়ার সঙ্গে মেলায় ছাড়ের কোনো সম্পর্ক নেই।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
