‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩
মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতিতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে থাকে। তবে কোন কারণে সে সম্পর্কে ফাটল দেখা দিলে অপর পক্ষের উপর নেমে আসে বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞা।
বিশ্বের নানা দেশে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে প্রায়ই তাদের বিভিন্ন কার্যক্রম চোখে পরে। কখনও তা পরিচালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অথবা সেই নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ কার্যালয় থেকে।
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ফাটলও ততো দৃশ্যমান হচ্ছে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এ বছরের শুরু থেকেই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলো। যে প্রক্রিয়া এখনও চলমান আছে। তার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপোষহীন সংলাপের আহ্বানও ছিলো।
তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার সিধান্তে অটল থাকায় দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্ত তাদের প্রার্থীদের কোন মনোনয়ন পত্র দাখিল না করায় নির্বাচনকে ঘিরে দেখা যাচ্ছে নানা ধরণের শঙ্কা । আবারও কি একটি একপেশে নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ? গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে কীভাবে বাংলাদেশ অভন্ত্যরীন ও আন্তর্জাতিকভাবে জবাবদিহি করবে? কিংবা তার ফলাফল-ই বা কী হতে পারে?
দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের সমঝোতায় শক্তিশালী রাষ্ট্র, অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর প্রাথমিকভাবে যে পদ্ধতি গ্রহণ করে তা হচ্ছে নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ। প্রথমে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, তাদের সহায়তাকারী সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর সেই নিষেধাজ্ঞা আসলেও পরবর্তীতে ধাপে ধাপে তা সারা দেশের মানুষের উপরেই আরোপিত হয়।
১০ ডিসেম্বর ২০২১ বাংলাদেশের বিশেষ পুলিশ ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ (র্যাব) এবং এর ছয়জন কর্মকর্তার ওপর গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র।
২৫ সেপ্টেম্বর ২০২৩ ঢাকায় মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ তাদের পেজ-এ বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার কথা জানায়। তবে ঠিক কতজন এই নিষেধাজ্ঞার মধ্যে আছে সে সংখ্যাটি না জানালেও, বলা হয় ভবিষ্যতে কারও বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানের প্রমাণ পেলে তারাও অন্তর্ভুক্ত হবেন ভিসা নিষেধাজ্ঞার।
দ্বিতীয় ধাপে আরোপিত হতে পারে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্য সম্প্রসারিত হলেও বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির বাজার এখনও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কোন কঠোর সিদ্ধান্তের প্রভাব তাই বাংলাদেশের অর্থনীতির উপর পড়বে না, এমনটা বিশ্বাস করা অমূলক।
২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ৭৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, যার বেশিরভাগই ছিল পোশাক বস্ত্র ও তৈরি পোশাক। যা মোট রপ্তানি আয়ের ১৯.০২ শতাংশ। একই অবস্থা বিরাজ করছে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এর ক্ষেত্রেও। ২০২২-২৩ অর্থবছরে ২১ দশমিক ৮২৩ বিলিয়ন ডলারের এফডিআই এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ করা দেশ যুক্তরাষ্ট্র। দেশটির বাংলাদেশে সরাসরি বিনিয়োগের পরিমাণ তিন দশমিক ৯৪৮ বিলিয়ন ডলার। যা মোট এফডিআই এর ১৮.০৯ শতাংশ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি প্রবাসী আয়েরও একটি বড় অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে।
সর্বশেষ ১৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শ্রম আইনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে যারা শ্রমিক অধিকার হরণ করবে তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আশঙ্কা করা হচ্ছে সেই নিষেধাজ্ঞায় রোল মডেল হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হতে পারে।
বাংলাদেশ সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা বাংলাদেশে নিষেধাজ্ঞা দেয়ার মতো পরিস্থিতি ও সম্ভাবনা নেই বললেও সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেও উঠে এসেছে নির্বাচনকে ঘিরে পরবর্তীতে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার আশঙ্কা।
মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে তার পশ্চিমা মিত্র কানাডা, জার্মানি, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়ন এর অন্যান্য দেশও তাদের পথে হাটলে বাংলাদেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক পরিস্থিতির তৈরি হবে। কূটনীতির সেই চালে বাংলাদেশের সফল হওয়ার সম্ভাবনাও তখন অনেকাংশে কমে আসবে।
লেখক: শাফাআত হিমেল
সাংবাদিক ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
