ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
প্রকাশিত: ২১ মে ২০২৫
ব্রংকসের খলিল গ্রুপের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল। নতুন মালিকানায় থাকছেন হাসান জনি। আগামী ১ জুন থেকে নতুন মালিকানায় রেষ্টুরেন্টটি পরিচালিত হবে। তবে এটির নামের কোন পরিবর্তন হচ্ছে না। পরিচালিত হবে খলিল চাইনিজ রেষ্টুরেন্ট নামেই। প্রায় ৬ লাখ ডলারে এই রেষ্টুরেন্ট বিক্রি হয়েছে বলে জানা গেছে। ব্রংকসের পরিচিত মুখ ও কমিউনিটি লিডার এম এন মজুমদারের ভাগনে হাসান জনি এটি কিনে নিয়েছেন।
ব্রংকসে একই ভবনে খলিল গ্রুপের দুটি রেষ্টুরেন্ট রয়েছে। একটি খলিল চাইনিজ ও অপরটি খলিল ফুডকোর্ট। ম্যাকগ্রো এভিনিউ সংগলগ্ন চাইনিজ ও ইউনিয়নপোর্ট সংগলগ্ন খলিল বিরিয়ানী ফুডকোর্ট অবস্থিত। করোনা পরবর্তী সময়ে খলিলুর রহমান খলিল বিরিয়ানী গ্রুপের তত্ত্বাবধানে খলিল চাইনিজ রেষ্টুরেন্ট চালু করেন। এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর ১ বছর পর তিনি খলিল পিজা, খলিল গ্রোসারী ও খলিল ফুডকোর্ট চালু করেন। বছর না ঘুরতেই বন্ধ হয়ে যায় খলিল পিজা ও গ্রোসারী। কিন্তু চাইনিজের সমান্তরালে ফুডকোর্টও ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনও এ দুটি প্রতিষ্ঠান ভোজনবিলাসীদের পছন্দের তালিকায় রয়েছে। মধ্যরাত অবধি ফুডকোর্ট জমজমাট থাকে। হঠাৎ করে খলিল চাইনিজ বিক্রির সংবাদে বিস্মিত হয়েছেনন অনেকে। এমন কি ঘটলো লাভজনক ও জনপ্রিয় এমন একটি প্রতিষ্ঠান খলিল বিক্রি করতে বাধ্য হলেন।
খলিল চাইনিজের নতুন ব্যবস্থাপক হাসান জনি প্রতিবেদককে বলেন, আমরা প্রতিষ্ঠানটি কিনে নিয়েছি। আগামী ১ জুন থেকে নতুন মালিকানায় তা পরিচালিত হবে। আমরা সততা ও নিষ্ঠার সাথে সেবা দিতে চাই। সবার সহযোগিতা কাম্য।
খলিল গ্রুপের খলিলুর রহমান খলিল প্রতিবেদককে বলেন, আমার ফ্রানচাইজ হিসেবে এটি বিক্রি করেছি। এর থেকেও আমি লভ্যাংশের একটি অংশ পাব। একাধিক প্রতিষ্ঠান থাকায় আমি কোনটাতেই মনোযোগ দিতে পারছি না। এ কারনে এটি ছেড়ে দিলাম।
এদিকে খলিল গ্রুপের জামাইকাস্থ খলিল বিরিয়ানী হাউজের পার্টনারদের সাথেও খলিলের বনিবনা হচ্ছে না। কর্তৃত্ব ও মালিকানা নিয়ে মামলা চলছে। প্রশ্ন রয়েছে জ্যাকসন হাইটস্থ খলিল বিরিয়ানী হাউজ নিয়েও। এমতাবস্থায় আগামী ২৪ মে খলিল গ্রুপ ও আশা গ্রুপের উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ । লক্ষাধিক ডলার ব্যয়ের অনুষ্ঠানটি দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশি কমিউনিটি।
- ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা
- ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরাইল
- যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি
- সৌদির বিমানবন্দরে হামলায় একজন নিহত, আহত ৮
- জন্মদিনে মায়ের উপহার দেওয়া বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা করল কিশোর
- মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ
- বিক্ষোভে অচল ফ্রান্স, অর্থনীতি চাপে
- সড়কে হারাচ্ছে প্রজন্ম নিহতের ২৪% শিশু
- সৌদিতে থাকা কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
- ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক
- ডিভি লটারিতে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন
- স্বাধীনতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গে থাকছে আলবার্টা
- ৫৩ অভিবাসীর মৃত্যুর ঘটনায় পাচারকারীর ৩০ বছরের কারাদণ্ড
- ফ্রান্সে বিক্ষোভ ঠেকাতে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
- আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর
- মার্কিন সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে
- ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না: মহসিন রেজাই
- ডেঙ্গু সংক্রমণ ২৬ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ
- মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ফের ১১০ ডলার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ভুল নীতির মাশুল দিচ্ছে ইউরোপ: ইরান
- ধনসম্পদ বাড়াতে প্রেসিডেন্ট পদ ব্যবহার করছেন ট্রাম্প:নতুন জরিপ
- পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
- হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন
- ইরান যুদ্ধে ‘বড় ধরনের ব্যর্থতা’ স্বীকার
- অভিবাসীদের দোষ দিয়ে ফ্রান্স সীমান্ত বন্ধের আহ্বান ট্রাম্পের
- সচিব পর্যায়ে বড় রদবদল
- কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪, আহত কয়েক ডজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
