হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বারণ সত্ত্বেও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চলতি বছরের অন্যতম সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার গভীর রাতে ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালায়, যা রাশিয়ার গুরুত্বপূর্ণ সেন্ট পিটার্সবার্গ তেল টার্মিনালে আঘাত হানে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে তারা ১,০১৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে হামলায় সেন্ট পিটার্সবার্গের ওই মূল তেল টার্মিনালে আগুন ধরে যায়। এছাড়া একটি লজিস্টিক সেন্টার এবং একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
এই ঘটনার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্পর্ক আরও তিক্ত রূপ নিয়েছে। ট্রাম্প সম্প্রতি ইউক্রেন কর্তৃক রাশিয়ার তেল শোধনাগারে হামলাকে অনুচিত বলে মন্তব্য করেছিলেন এবং দাবি করেছিলেন যে দুই দেশ জ্বালানি খাতে হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে। তবে কিয়েভ কিংবা মস্কো—কোনো পক্ষই এমন চুক্তির কথা স্বীকার করেনি।
জেলেনস্কি জানিয়েছেন, তথাকথিত ওই আলোচনার পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও গ্যাস খাতে অন্তত ৭৬ বার হামলা চালিয়েছে। ফলে ইউক্রেনও পাল্টা জবাব দেওয়া শুরু করেছে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়াকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘ঐতিহাসিক ভুল’ হবে। ট্রাম্প সম্প্রতি রাশিয়ার ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় জেলেনস্কি বলেন, এটি রাশিয়ার যুদ্ধ ও আগ্রাসনকে আরও উৎসাহ জোগাবে। মার্কিন চাপ ও গোয়েন্দা তথ্য পাওয়ার ক্ষেত্রে নানা বাঁধা সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষায় ড্রোন হামলা চালিয়ে যাওয়ার স্পষ্ট বার্তা দিয়েছে ইউক্রেন।
সূত্র: সিএনএন
- হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন
- ইরান যুদ্ধে ‘বড় ধরনের ব্যর্থতা’ স্বীকার
- অভিবাসীদের দোষ দিয়ে ফ্রান্স সীমান্ত বন্ধের আহ্বান ট্রাম্পের
- সচিব পর্যায়ে বড় রদবদল
- কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪, আহত কয়েক ডজন
- বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- ইশরাকের উচিত হবে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা: হাসনাত আব্দুল্লাহ
- গণমাধ্যমে পদত্যাগের নির্দেশের খবর: ইশরাকের দপ্তরের প্রতিবাদ
- কলকাতার পূজামণ্ডপে পদদলিত শতাধিক, নিহত ১৭
- পিস্তল হাতে ‘মাদকবিরোধী’ অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক
- মধ্যবর্তী নির্বাচন নিয়ে কী কৌশল সাজাচ্ছেন ট্রাম্প
- অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা
- কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়
- সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
- বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট
- ইটভাটার ৭৮ শতাংশই অবৈধ
- ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের
- আগুনে ছাই হলো আনন্দের অবকাশ
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
