ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাসায় অভিযান চালিয়েছেন ফেডারেল তদন্তকারীরা। গত ১২ অক্টোবর ভোরে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। বিচার বিভাগের (ডিওজে) সংশ্লিষ্টতার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের দাবি, সোমালিয়ায় জন্ম নেওয়া মিনেসোটার এই কংগ্রেস সদস্যের অভিবাসনসংক্রান্ত কাগজপত্র নিয়ে সম্ভাব্য অপরাধমূলক জালিয়াতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়েছে। শৈশবে তার প্রয়াত বাবা এসব নথি পূরণ করেছিলেন বলে সূত্রগুলো জানিয়েছে। তবে তদন্তের সুনির্দিষ্ট অভিযোগ, তল্লাশিতে কী পাওয়া গেছে কিংবা ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক মুখপাত্র জানান, গত সোমবার ওয়াশিংটন ডিসি এলাকায় বিচার বিভাগের মাধ্যমে নেওয়া আদালতের অনুমোদিত তল্লাশি পরোয়ানা কার্যকর করেছে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস। এটি চলমান একটি ফেডারেল তদন্তের অংশ। পরে বিচার বিভাগ জানায়, তদন্তটি অপরাধমূলক প্রকৃতির। তবে তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান ইলহান ওমর। তিনি বলেন, তিনি ভালো আছেন। তার অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করতে এবং ফেডারেল আইনপ্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছেন।
ওমর লেখেন, গত ১০ বছর ধরে ট্রাম্প তাকে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে লক্ষ্যবস্তু করেছেন। তার ভাষায়, এবারের অভিযান রাজনৈতিক ভীতি প্রদর্শনের প্রচেষ্টাকে আরো বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমি নীরব হবো না’। নিজের সরকারি এক্স অ্যাকাউন্টে দেওয়া আরেক বিবৃতিতে ওমর অভিযানকে ক্ষমতার চরম অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে ফেডারেল আইনপ্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করার নজিরবিহীন পদক্ষেপ বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি এবং কোনো প্রেসিডেন্টেরই রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য সরকারের ক্ষমতা ব্যবহার করা উচিত নয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের সীমান্তবিষয়ক উপদেষ্টা টম হোমান গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বলেছিলেন, ইলহান ওমরের বিরুদ্ধে একটি অপরাধমূলক তদন্ত চলছে। তবে সে সময় তদন্তের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। কংগ্রেসে দায়িত্ব পালনকালে ওমরকে ঘিরে বিভিন্ন বিতর্ক ও অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে ২০০৯ সালে তার বিয়ে এবং অভিবাসনসংক্রান্ত জালিয়াতির অভিযোগও রয়েছে। তবে এ অভিযোগ প্রমাণিত হয়েছে এমন তথ্য প্রতিবেদনে নেই। তবে, আলাপকালে একজন ফেডারেল প্রসিকিউটর মিডিয়া কর্মীদের বলেছেন, ওই পুরোনো ঘটনার ক্ষেত্রে আইনি সময়সীমা তদন্তের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
ইলহান ওমর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম দিককার মুসলিম নারী সদস্যদের একজন। তার বাসায় ফেডারেল তদন্তকারীদের এই অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তদন্তের প্রকৃত অভিযোগ ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টির অনেক দিকই অনিশ্চিত রয়ে গেছে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
