শনিবার   ১৭ অক্টোবর ২০২৬   কার্তিক ১ ১৪৩৩   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৮

নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬  


 
বাংলাদেশ ও উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে পেশাগত যোগাযোগ, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে সহযোগিতা আরও জোরদারের আহ্বানের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী ডক্টর’স ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ)-এর বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান।
গত ৭ অক্টোবর নিউইয়র্কের ১৬৮ হিলসাইড অ্যাভিনিউ, জামাইকা পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও উত্তর আমেরিকার চিকিৎসকদের পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা, চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বাংলাদেশ থেকে আগত অতিথি ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, এর পরিচালক প্রফেসর ডা. আবুল কেনান এবং প্রফেসর ডা. ওয়াকিল আহমদকে অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চিফ অ্যাডভাইজর ডা. মুজিবুর রহমান মজুমদার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিএফএনএ সভাপতি ড. ইবরুল চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ড. জাহিদ দেওয়ান শামীম।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড. মোস্তাফিজুর রহমান টিংকু, ডা. নীল এন. টিংকু, ডা. তারেক জামান ইমন প্রমুখ। অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ডা. খায়রুল সিদ্দিক রিপন, ডা. সাইদ খালেদ ও ডা. মাহবুবুর রহমান লিপন।
মতবিনিময় পর্বে বক্তারা বলেন, উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের চিকিৎসা খাতের আরও কার্যকর সংযোগ তৈরি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং রোগীর সেবার মানোন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
তারা বাংলাদেশ ও উত্তর আমেরিকার চিকিৎসকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পেশাগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষতা উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নতুন প্রজন্মের চিকিৎসকদের সংযোগ স্থাপনের মাধ্যমে একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে বিডিএফএনএ, ড্যাবসহ দেশে ও বিদেশে কর্মরত বিভিন্ন চিকিৎসক সংগঠন কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী চিকিৎসকরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও উত্তর আমেরিকার চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। বিশেষ করে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, চিকিৎসক প্রশিক্ষণ, গবেষণা, জনস্বাস্থ্য এবং হাসপাতাল ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতে পারে।
তারা বলেন, প্রবাসী চিকিৎসকদের পেশাগত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে দীর্ঘমেয়াদে একটি কার্যকর ও টেকসই সহযোগিতার কাঠামো গড়ে তোলা সম্ভব।
বাংলাদেশী ডক্টর’স ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ) একটি অলাভজনক পেশাজীবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য এবং বাংলাদেশি কমিউনিটির কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন সংকট ও দুর্যোগের সময়ে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসকরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিসরে জনস্বাস্থ্য ও মানবিক সেবায় ভূমিকা রেখেছেন।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর