জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮
জঙ্গিদের প্রার্থী বানিয়ে বিএনপি এখন জঙ্গি সংগঠন হিসেবে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
তিনি মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নে নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় এ মন্তব্য করেন।
বিএনপির উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, নির্বাচন করা তাদের উদ্দেশ্য নয়। তাদের যদি নির্বাচন করার ইচ্ছা থাকতো তাহলে আমার এলাকায় এতো নেতা থাকতে একজন জঙ্গি মতবাদের প্রার্থীকে মনোনয়ন দিতেন না। তাদের যে উদ্দেশ্যই থাকুক না কেন জনগণ তাদেরকে রুখে দাঁড়াবে।
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাদের অভিযোগের ব্যাপারে শামীম ওসমান বলেন, ড. কামাল গংদের প্রতি এখন মানুষের আর কোন আস্থা নেই। বিশেষ করে ২১ আগস্ট তারেক জিয়া গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিতাকে যেভাবে হত্যার চেষ্টা করেছিল তাতে মানুষ তাদের ঘৃণা করছে। আর এ কারনে নির্বাচনে বিএনপি কোন ফ্যাক্টর হবে না বলে আমি মনে করি। তিনি বলেন, মানুষ এখন উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামীলীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রমাণ করে দিয়েছেন।
সংসদ সদস্য শামীম ওসমান মঙ্গলবার (১১.১২.১৮) দুপুর বারোটা থেকে বিকেল পর্যন্ত বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে দোয়া চান। বেশ কয়েকটি উঠান বৈঠকেও তিনি অংশ নেন। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। কারন আমি সাড়ে সাত হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। আমাকে ভোট চাইতে হবে কেন?
শামীম ওসমান বলেন, গত বিশ বছরে এই আসনে পূর্বের জনপ্রতিনিধিরা যে উন্নয়ন করেছেন, আমার পঞ্চাশ ভাগের এক ভাগও তারা করতে পারেনি। সাত হাজার চার শ’ কোটি টাকার উন্নয়ন করেছি। ফতুল্লা দুর্গম চরাঞ্চল এই বক্তাবলীকে আমি শহরে রূপান্তরিত করেছি। ফেরি দিয়েছি, রাস্তাঘাট করেছি। স্কুল কলেজ করেছি। ভবিষ্যতে এই এলাকাকে আমি নতুন বউয়ের মতো সাজাবো। তিনি সৎ ও যোগ্য জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।
শামীম ওসমানের এই গণসংযোগকালে ফতুল্লা থানা আওয়ামীলীগ সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফাজ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
