সোমবার   ০২ নভেম্বর ২০২৬   কার্তিক ১৭ ১৪৩৩   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৪

পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬  

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন-সহিংসতায় রাজনৈতিক ইন্ধন দেখছে পুলিশ। সরকার শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিলেও গত শনি ও রোববার ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় সড়কে নেমে আন্দোলন করেছেন শ্রমিকরা। সংঘর্ষে জড়িয়েছেন পুলিশের সঙ্গে। ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে পুলিশের স্থাপনা, যানবাহন ও পোশাক কারখানায়।

পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো জানিয়েছে, সরকারের পক্ষ থেকে সপ্তাহ ধরে চলা আন্দোলনের গতিবিধি নজরে রাখা হচ্ছিল। শ্রমিকদের দাবি মেনে নিয়ে সরকার মজুরি বোর্ড গঠনেরও সিদ্ধান্ত নেয়; কিন্তু তারপরও একটি অংশ শ্রমিকদের উসকানি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে শ্রমিকদের মাঠে নামিয়েছে। কোনো কোনো জায়গায় চক্রান্তকারীরা নিজেরা মাঠে থেকে শ্রমিকদের আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে।

শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিন কালবেলাকে বলেন, এই আন্দোলনে রাজনৈতিক ইন্ধন আছে। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের উসকানি দেওয়া হয়েছে। শ্রমিক সেজে অনেকে আন্দোলনেও অংশ নিয়েছে।

তিনি বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু আইডি ডিটেক্ট করেছি। যাদের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা আছে। তারা শ্রমিকদের ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে চলেছে।’

রোববার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম দাবি করেন, আন্দোলনকারীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ঢুকে পড়েছে।

এদিকে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান বলেন, আটকদের মধ্যে বিভিন্ন জেলা থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছে।

তিনি জানান, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলনে পাঠিয়েছিলেন। তারাই পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন ও ভাঙচুর চালিয়েছেন।

গত শুক্র ও শনিবার শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় সভা ও মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হলেও রোববার সকাল থেকেই রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে সড়কে নামেন শ্রমিকরা। সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে এলাকাগুলো রণক্ষেত্রে পরিণত হয়। সহিংসতার মধ্যেই পূর্বঘোষণা অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পোশাক খাতের শ্রমিকদের জন্য একটি নতুন মজুরি বোর্ড গঠন করেছে। পরিস্থিতি বিবেচনায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তার সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন।

এদিকে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে গতকাল সন্ধ্যায় কয়েকজন মন্ত্রী-উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পোশাক খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আগে মজুরি বোর্ড গঠন করা জরুরি। তারপর শ্রমিক-মালিকদের নিয়ে হবে নতুন মজুরি নির্ধারণ। শ্রমিকদের আশঙ্কা ছিল—মজুরি বোর্ড দ্রুত গঠন না হলে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। এতে শ্রমিকদের বঞ্চনা বাড়বে। সেই পরিপ্রেক্ষিতে শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে পোশাক খাতে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি ঘোষণা করা হয়। পরের মাস থেকেই তা কার্যকর হয়। প্রতি পাঁচ বছর পরপর পোশাক খাতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে মজুরি পুনর্নির্ধারণ করার কথা থাকলেও গত ১০ এপ্রিল শ্রম আইন সংশোধন বিল সংসদে পাস হয়। এতে মজুরি পুনর্নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়। সে হিসাবে নভেম্বর মাসে নতুন নিম্নতম মজুরি বোর্ড ঘোষণার কথা।

শ্রমিকদের দাবির মুখে সরকার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও সেটার প্রচার সেভাবে হয়নি বলে দাবি করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন। তিনি কালবেলাকে বলেন, শ্রমমন্ত্রীর সঙ্গে শুক্র ও শনিবার দফায় দফায় সভা হয়েছে। সংবাদ সম্মেলন করে মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে; কিন্তু সেই খবরের প্রচার সেভাবে হয়নি। যে কারণে অনেক জায়গায় শ্রমিকরা সরকারের অবস্থান না বুঝেই আন্দোলনে নেমেছেন।

মিরপুরে ধাওয়া-পাল্টাধাওয়া ও আগুন: রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সোয়া ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় সংঘর্ষ শুরু হয়। পরে তা মিরপুরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে।

সরেজমিন দেখা গেছে, শ্রমিকরা সড়ক অবরোধ করলে তাদের সরে যেতে বারবার অনুরোধ করে পুলিশ। বেলা সোয়া ১১টার দিকে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা শুরু করে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান দিয়ে পানি ছিটানোর পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। শ্রমিকরা সাময়িক সময়ের জন্য ছত্রভঙ্গ হলেও আবার সংঘবদ্ধ হয়ে ফিরে এসে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত এই পরিস্থিতি চলে।

সংঘর্ষের মধ্যে দুপুর ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনের সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আন্দোলনকারীদের দেওয়া আগুনে পুলিশের একটি গাড়ি পুড়েছে।

এদিকে সংঘর্ষ-ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে মিরপুর থেকে ২৯ জনকে আটক করেছে পুলিশ। মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

সাত ঘণ্টা অবরোধে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: রোববার সকাল থেকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যত অচল হয়ে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলন চলে বিকেল ৩টা পর্যন্ত। টানা প্রায় ৭ ঘণ্টা অবরোধের পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। দিনভর আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক, রতনপুর, তেলিচালা ও কাশিমপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা ও অগ্নিসংযোগে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা ট্রাফিক পুলিশ বক্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যান এবং ট্রপিক্যাল পোশাক কারখানার ঝুটের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া যমুনা ব্যাংক, কয়েকটি কারখানার ফটক এবং মৌচাক এলাকার একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সংবাদকর্মীও শ্রমিকদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়কের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে পুলিশ, শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়।

শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরসহ গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও কালিয়াকৈরের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ চলছে। শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে সরকারের পক্ষ থেকে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলন থামেনি।

শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাসাভাড়া, খাবার, চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তাই ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন।

আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি: আশুলিয়ায় বিক্ষোভের মধ্যে ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার সকালে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও পাঁচটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে আশুলিয়ার নরসিংহপুরসহ আশপাশের শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সন্ধ্যায় বলেন, সাভার-আশুলিয়ায় দিনের বিভিন্ন সময় ১৭৭ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হেমায়েতপুরে কারখানায় হামলা-ভাঙচুর: ঢাকার সাভারের হেমায়েতপুরে একেএইচ গ্রুপের একটি কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় কারখানার কাচ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে বিক্ষোভকারীদের মারধরের শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক।

রোববার দুপুর আড়াইটার দিকে হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর