শনিবার   ৩১ অক্টোবর ২০২৬   কার্তিক ১৫ ১৪৩৩   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৪

মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?

আজকাল রিােপর্ট

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬  


 
যুক্তরাষ্ট্রের সাধারন নির্বাচন প্রতি ৪ বছর পরপর এবং মধ্যবর্তী নির্বাচন সাধারন নির্বাচনের ২ বছর পর অনুষ্ঠিত হয়। কিন্তু প্রতিটি নির্বাচনই অনুষ্ঠিত হয় নভেম্বর মাসের প্রথম মঙ্গলবারে। কেন একটি নির্দিষ্ট দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়? কখন থেকে এ নিয়ম চালু হলো। এমন প্রশ্ন অনেকেরই। সাধারন নির্বাচনে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এক তৃতীয়াংশ সিনেট সদস্য ও ৪৩৫ জন হাউজ অব রিপ্রেজেনটেটিভস (হাউজ প্রতিনিধি) নির্বাচিত হন। মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ব্যালটে থাকেন না। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার নির্বাচন আয়োজনের আইনটির শিকড় অনেক গভীরে । ঊনবিংশ শতাব্দীতে কৃষিভিত্তিক জীবনধারা, রোববারে গির্জায় প্রার্থনায় অংশগ্রণের রীতি এবং তৎকালীন সমাজের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই দিনটি নির্ধারণ করা হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে যুক্তরাষ্ট্র মূলত একটি কৃষিপ্রধান সমাজ ছিল। তখন জনসংখ্যা খুব বেশি ছিল না এবং অধিকাংশ আমেরিকানই ছিলেন কৃষক। যারা ভোটকেন্দ্র থেকে অনেক দূরে বসবাস করতেন। এই প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে নিকটস্থ ভোটকেন্দ্রে পৌঁছাতে এবং ফিরে আসতে অনেক সময় এক দিনেরও বেশি লাগতো । এছাড়া, ধর্মীয় অনুশাসন মেনে চলা অনেক সমাজে সপ্তাহের নির্দিষ্ট কিছু দিন উপাসনার জন্য নির্ধারিত থাকত। তাই রোববার নির্বাচন আয়োজন করা ছিল অযৌক্তিক। আবার সোমবার নির্বাচনের আয়োজন করাও সম্ভব ছিল না, কারণ সেক্ষেত্রে ভোটার ও কৃষকদের শনিবার ভ্রমণের প্রয়োজন পড়ত।


বুধবারও নির্বাচনের জন্য উপযুক্ত ছিল না, কারণ এই দিনে অধিকাংশ মানুষ বাজারে গিয়ে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতেন। সব দিক বিবেচনা করলে, মঙ্গলবারই ছিল সবচেয়ে সুবিধাজনক দিন। ভোটাররা সোমবার যাত্রা করে মঙ্গলবার ভোট দিতে পারতেন এবং বুধবারের বাজার বা অন্যান্য প্রয়োজনীয় কাজের আগেই নিজ নিজ গন্তব্যে ফিরে আসতে পারতেন।

প্রতি চার বছর অন্তর সাধারন নির্বাচন
প্রতি চার বছর অন্তর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় । মার্কিন সংবিধান অনুযায়ী, প্রতি চার বছর অন্তর মার্কিন রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন। একই সাথে প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন সদস্যের ২ বছর মেয়াদ ও  ছয় বছর মেয়াদের জন্য সিনেটরদের এক তৃতীয়াংশ নির্বাচিত হন। সিনেটের আসন ১০০টি। মেয়াদকাল ৬ বছর। প্রতি ২ বছর পর  সিনেটের ৩৩ থেকে ৩৪টি আসন নির্বাচনের জন্য উন্মুক্ত থাকে। 
একটি বিশেষ মঙ্গলবার
অধিকাংশ দেশে সাধারণত রবিবারে নির্বাচন অনুষ্ঠিত হলেও যুক্তরাষ্ট্রে নির্বাচন হয় একটি বিশেষ মঙ্গলবারে। নভেম্বরের প্রথম সোমবারের পরদিন মঙ্গলবার। ২০২৬ সালে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর মঙ্গলবার। ২০২৮ সালে এটি অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর মঙ্গলবার এবং ২০৩২ সালে নির্বাচনের দিনটি হবে ২ নভেম্বর, মঙ্গলবার।

২০২৬ সালের ৩ নভেম্বর, যুক্তরাষ্ট্রের নাগরিকরা মার্কিন কংগ্রেসের  ৪৭০টি আসনের ৩৫টি আসন (মোট আসন ১০০) এবং মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এবারের নির্বাচনে ব্যালটে প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকছে না। এটি মধ্যবর্তী নির্বাচন। সাধারন নির্বাচনে এক তৃতীয়াংশ সিনেট, ৪৩৫টি প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্ট ও তাদের রানিংমেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। যেমন ২০২০৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প ও তারা রানিংমেট জেডি ভ্যান্স নির্বাচিত হয়েছেন। আবার ২০২৮ সালে কংগ্রেসের আসনগুলোর সাথেই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 
২৮তম কংগ্রেসের আইন
যুক্তরাষ্ট্রের ২৮তম কংগ্রেস ১৮৪৫ সালের ২৩শে জানুয়ারি একটি আইন পাস করে। এটি ‘অ্যান অ্যাক্ট টু এস্টাবলিশ আ ইউনিফর্ম টাইম ফর হোল্ডিং ইলেকশনস ফর ইলেক্টরস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইন অল স্টেটস অফ দ্য ইউনিয়ন' (যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচক নির্বাচনের একটি অভিন্ন সময় নির্ধারণ সংক্রান্ত আইন)। এই আইনে একটি নির্দিষ্ট মঙ্গলবারকে নির্বাচনের দিন হিসেবে নির্ধারণ করা হয়। এই আইনটি সব অঙ্গরাজ্যের জন্য নির্বাচনের তারিখকে অভিন্ন করে তোলে এবং নভেম্বর মাসের প্রথম সোমবারের পরবর্তী মঙ্গলবারকে নির্বাচনের দিন হিসেবে নির্ধারণ করে। এই আইনটি আজও কার্যকর রয়েছে। 
২৮তম কংগ্রেসের ১৮৪৫ সালের আইনটি পূর্ববর্তী নির্বাচনী ব্যবস্থার একটি বড় ত্রুটি দূর করেছিল। ১৮৪৫ সালের এই ফেডারেল আইনটি পাস হওয়ার আগে, অঙ্গরাজ্যগুলো ডিসেম্বরের প্রথম বুধবারের আগের ৩৪ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন আয়োজন করতে পারত-যেদিন ‘ইলেক্টোরাল কলেজ’-এর নির্বাচকরা (ইলেক্টররা) একত্রিত হতেন। এই ব্যবস্থায়, যেসব অঙ্গরাজ্য ৩৪ দিনের সময়সীমার শুরুর দিকে নির্বাচন সম্পন্ন করত, তারা তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে দিত। এর ফলে, যেসব অঙ্গরাজ্যে নির্বাচন পরে অনুষ্ঠিত হতো, সেগুলোর ফলাফলের ওপর আগের অঙ্গরাজ্যগুলোর ফলাফলের প্রভাব পড়ত। অর্থাৎ, আগে ভোট দেওয়া অঙ্গরাজ্যগুলো পরের অঙ্গরাজ্যগুলোর নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করত। নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করার ফলে, আগে ভোট সম্পন্ন করা অঙ্গরাজ্যগুলোর সেই অনাকাক্সিক্ষত প্রভাব দূর করা সম্ভব হয়েছে।এই বিষয়টির কথা বিবেচনা করে নির্বাচনের দিন হিসেবে মঙ্গলবারকে বেছে নেওয়া হয়েছিল। ইতিহাস অনুযায়ী, কৃষিভিত্তিক সংস্কৃতির কারণেই নভেম্বরের কোনো একটি মঙ্গলবারকে নির্বাচনের দিন হিসেবে নির্বাচন করা হয়েছিল।

কৃষি ও ধর্মের জন্যই নভেম্বরে নির্বাচন?
কৃষিভিত্তিক সংস্কৃতির কারণেই নির্বাচনের দিন হিসেবে নভেম্বর মাসকে বেছে নেওয়া হয়। বসন্তকাল বা গ্রীষ্মের শুরুতে নির্বাচন আয়োজন করলে তা ফসল রোপণের মৌসুমে বিঘ্ন ঘটাতে পারত। আবার গ্রীষ্মের শেষ দিকে বা শরতের শুরুতে নির্বাচন আয়োজন করলে তা ফসল তোলার সময়ের সঙ্গে মিলে যেত। তাই নভেম্বরের শেষ দিক-যখন ফসল তোলা শেষ হয়ে গেছে। কিন্তু তীব্র শীত এখনো শুরু হয়নি-নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচিত হয়।"

ফেডারেল আইনটি যখন তৈরি হয়, তখন অধিকাংশ আমেরিকানই ছিলেন কৃষক। তাই নভেম্বরের কোনো একটি মঙ্গলবার ফসল রোপণের মৌসুমের সঙ্গে সবচেয়ে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল। 
জনগনের সরাসরি ভোটে সিনেটর
১৯১৪ সাল থেকে জনগনের সরাসরি ভোটে সিনেটর নির্বাচিত হচ্ছেন। এর আগে সেস্ট আইনপ্রনেতাদেও ভোটে প্রত্যেক স্টেট থেকে ২ জন সিনেটর নির্বাচিত হতেন। ১৯১৩ সালে মার্কিন সংবিধানের ১৭তম সংশোধনীতে নিয়মটি চালু হয়। (তথ্য সহায়তায়-ওভারসিজ, উইকিপিডিয়া ও উওন)।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর