শনিবার   ৩১ অক্টোবর ২০২৬   কার্তিক ১৫ ১৪৩৩   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৬

জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬  


 

ওয়াশিংটন ও হাভানার মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কিউবার এক কূটনীতিককে বহিষ্কার করছে ট্রাম্প প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন এ কথা।

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে ওয়াল্টজ ও কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিয়্যার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এ সিদ্ধান্তের কথা জানানো হলো। একই সময়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কিউবায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আবার জোরালোভাবে কথা বলছেন।

ওয়াল্টজ মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘কিউবার প্রতিনিধিদলের প্রথম সচিবকে বহিষ্কারের কাগজপত্রে সই করেছেন।’

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বললেন, ‘তাকে চলে যেতে হচ্ছে’। ওই কূটনীতিকের বিরুদ্ধে এক মার্কিন কূটনীতিককে ধাক্কা দেওয়া এবং ‘হামলা করার চেষ্টা’র অভিযোগ করেন তিনি। 
ওয়াল্টজ বলছিলেন, ‘যুক্তরাষ্ট্রের মাটিতে কেউ কোনো মার্কিন নাগরিকের গায়ে হাত তুললে প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও আমি তা মেনে নেব না। এর পরিণতি ভোগ করতে হবে।’

সিএনএনকে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘কিউবা মিশনকে আমরা স্পষ্ট করে জানিয়েছি, এই ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে তিনি দেশ ছেড়েছেন।’

ওই মুখপাত্র আরও বললেন, ‘অযোগ্য কমিউনিস্ট কিউবা সরকারের সদস্যরা ভয় দেখানো ও দমন-পীড়নের কৌশলের মাধ্যমে নিজেদের প্রকৃত চরিত্র প্রকাশ করেছেন। এসব কৌশল কাজে আসবে না, আর এগুলো সহ্যও করা হবে না।’

মঙ্গলবারের ভিডিওতে দেখা যায়, জাতিসংঘে ওয়াল্টজ বক্তব্য দেওয়ার সময় কিউবার প্রতিনিধিদলের সদস্যরা টেবিলে আঘাত করছেন। পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগেজ পারিয়্যাকে অধিবেশনে বক্তব্যের নিয়মসংক্রান্ত আপত্তি জানাতে শোনা যায়। পরে তিনি মঞ্চের দিকে এগিয়ে যান। এরপর দুজন একে অপরের সঙ্গে চিৎকার করে কথা বলতে থাকেন।

মঞ্চ থেকে ওয়াল্টজ চিৎকার করে বললেন, ‘এই ব্যক্তিকে মঞ্চ থেকে দূরে সরে যেতে হবে। যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে তিনি আমাকে ভয় দেখাতে পারবেন না, যেমনটা তিনি রাজনৈতিক বন্দিদের ভয় দেখানোর চেষ্টা করেন। আমি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, পিছিয়ে যান!’

এ সময় ওয়াল্টজকে মিথ্যাবাদী বলে চিৎকার শোনা যায়। ওয়াল্টজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, এক কিউবান কূটনীতিক ভিডিও ধারণ করা ফোনটি সরিয়ে দিচ্ছেন। ওই কূটনীতিক বলেছেন, ভিডিওধারণকারী ব্যক্তি তার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করছেন।

মঙ্গলবার পরে জাতিসংঘে কিউবার মিশন মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়ে ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। চিঠিতে কিউবার মিশন অভিযোগ করে, এক মার্কিন কূটনীতিক ভিডিওধারণের জন্য কিউবার ওই কূটনীতিকের ব্যক্তিগত পরিসরে প্রবেশ করেন। পরে তার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদে বুধবার কিউবার ওপর দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৩০টি, বিপক্ষে ১৭টি। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ও ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। 

কাস্ত্রো সরকারের নীতিতে পরিবর্তন আনতে গত কয়েক মাসে কিউবার ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। তবে সাম্প্রতিক দিনগুলোতে হাভানার দীর্ঘদিনের সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়েও প্রশাসনের কর্মকর্তারা প্রকাশ্যে আরও জোরালো বক্তব্য দিচ্ছেন।

এক্সে শুক্রবার রুবিও লেখেন, ‘কিউবায় ইতিবাচক পরিবর্তন আনতে যারা চান, তাদের জন্য এখনই সময়।’

তিনি আরও লেখেন, ‘ব্যর্থ প্রতিশ্রুতির হতাশা, দুর্নীতি এবং মাত্র কয়েকজনের বিশেষ সুবিধাভোগী জীবন-সিআইএর সঙ্গে গোপন অংশীদারত্বের মাধ্যমে নিজেদের কাক্সিক্ষত পরিবর্তন আনার এই সুযোগ কাজে লাগান।’

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, দ্বীপটিতে বিভিন্ন প্রকল্পে যুক্ত অন্তত কয়েকজন মার্কিন নাগরিকের সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর যোগাযোগ হয়েছে। তবে এসব আলোচনা মূলত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং রুবিওর ওই পোস্টের আগেই শুরু হয়েছিল।

রুবিওর এই জোরালো বার্তার পর আরও কিউবান নাগরিক দ্বীপটির কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় সিআইএর সঙ্গে যোগাযোগ করবেন কি না, তা স্পষ্ট নয়। তবে রুবিওর পোস্টের কয়েক মুহূর্ত পরই সংস্থাটি স্প্যানিশ ভাষায় একটি ভিডিও প্রকাশ করে। এতে নিরাপদে কীভাবে মার্কিন গোয়েন্দা সংস্থাটির সঙ্গে যোগাযোগ করতে হবে, সে বিষয়ে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হয়।

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে অংশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান থেকে ‘ফিরে আসার পথে’ যুক্তরাষ্ট্র কিউবার বিষয়টি সামলাবে।

দক্ষিণ ফ্লোরিডায় মধ্যবর্তী নির্বাচনের এক সমাবেশে ট্রাম্প বললেন, ‘ইরান থেকে ফেরার পথে আমরা কিউবার বিষয়টি সামলাব। পথে একটু থামব।’ এ সময় তিনি আগেও কয়েকবার করা একই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি করেন।

ট্রাম্প আরও বলেছেন, ‘আসলে কিউবার সঙ্গে আমরা যা করব, তা হলো ইরান থেকে ফেরার পথে সেখানে যাব। ওই সুন্দর জাহাজগুলো নিয়ে আমরা কিউবার পাশ দিয়ে যাব। একটি জাহাজ উপকূল থেকে প্রায় ৫০ গজ দূরে থামাব। তারা হাত তুলে আত্মসমর্পণ করবে। এরপর খেলার শেষটা করতে আমরা মার্কো রুবিওকে পাঠাব।’

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর