বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬
- ওসমানের বিরুদ্ধে অর্থ চাওয়ার অভিযোগ
লাখো বাংলাদেশির উৎসবের নির্বাচন স্থগিত হলো আদালতের আদেশে। ক্ষুব্ধ ও হতাশ নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি। ২০ লাখ ডলারের (আড়াই কোটি টাকা) ব্যয়বহুল এই নির্বাচন স্থগিতে প্রার্থী ও তাদের সর্মথকরা শুক্রবার দিন ও রাতভর বিভিন্ন স্থানে সমবেত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাদেশিদের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির ৩৫ হাজার ভোটার রোববার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবার জন্য উন্মুখ হয়েছিলেন। কমিউনিটি ছিল ঈদ আনন্দের মতো উৎসবের সাজে। কিন্তু বাধ সাধলেন প্রবাসী ট্যাক্সি ড্রাইভার বাংলাদেশী ওসমান চৌধুরী। সোসাইটিতে তার সদস্য বাতিল করায় ক্ষুব্ধ ওসমান শুক্রবার ২৩ অক্টোবর কুইন্স কাউন্টি সপ্রীম কোর্টে মামলা দায়ের করেন। আদালত ২৫ অক্টোবরের নির্বাচনের ওপর স্থগিতাদেশ প্রদান করে। ১৭ ডিসেম্বর কোর্টে এই মামলার ওপর শুনানী অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ এই মামলার নিষ্পত্তি হবে তা বলা মুশকিল। এই স্থগিত আদেশের কারনে বাংলাদেশ সোসাইিটর কোটি টাকা ক্ষতির সন্মুখিন হলো। সিকিউরিটি, ভোট কেন্দ্র ভাড়া, ভোটার মেশিন সহ বিভিন্ন খরচ এখন গুণতে হবে।
ওসমান চৌধুরীর আচার আচরন নিয়েও কমিউনিটিতে ব্যাপক সমালোচনা হচ্ছে। এর আগে বিভিন্ন সময় তিনি সোসাইটির বিরুদ্ধে ৩ বার মামলা করেছিলেন। সোসইটির নির্বাচন এলেই তিনি একটি অজুহাত তৈরি করে নিবার্চন স্থগিত চেয়ে আদালতে হাজির হন। কমিউনিটিতে তাকে মামলাবাজ ওসমান হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বারবার সোসাইটির বিরুদ্ধে মামলা ও সংগঠনের স্বার্থ বিরোধী কর্মকান্ডের জন্যই কার্যকরি কমিটি তার সদস্যপদ বাতিল করেছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী। সংগঠন করার মৌলিক অধিকার লংঘনের অভিযোগ এনে শুক্রবার তিনি মামলা দায়ের করেন। স্থগিতাদেশে স্বাক্ষর করেছেন মাননীয় বিচারপতি চেরী এ বাগস। এই মামলা করেছিলেন ওসমান চৌধুরী।
৩৫ হাজার ২৪২ জন ভোটারের এই নির্বাচন নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কসে ৫টি কেন্দ্রে হবার কথা ছিল ২৫ অক্টোবর রোববার। সেলিম-আলী এবং কুনু-ফিরোজ প্যানেল সরাসরি লড়ছিল ২১টি আসনের কার্যকরি কমিটির নেতৃত্ব পেতে। প্যানেলের বাইরে সাধারণ সম্পাদক পদে ছিলেন রাব্বি সৈয়দ।
সকল প্রস্তুতি সত্ত্বেও নির্বাচনের মাত্র একদিন আগে সুপ্রিম কোর্ট কর্তৃক নির্বাচন স্থগিতের নির্দেশ জারির ঘটনায় সমগ্র কমিউনিটি হতাশ হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানান। ২৩ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির ভবনে আহূত সংবাদ সম্মেলনে আবু নাসের আরো জানান, এই স্থগিতাদেশ নিয়ে বিস্তারিত শুনানীর তারিখ ধার্য করা হয়েছে ৫ নভেম্বর। ৫ নভেম্বরের শুনানীর পর মাননীয় আদালতের নির্দেশের ওপর নির্ভর করছে নির্বাচনের পরবর্তী কার্যক্রম।
সংবাদ সম্মেলনে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সকল ভোটারের মধ্যে সৃষ্ট হতাশার জন্যে দু:খ প্রকাশ করে আবু নাসের পরবর্তী পরিক্রমায় গণমাধ্যমসহ সচেতন সকল প্রবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। আবু নাসের উল্লেখ করেছেন যে, ২০১৮ সাল থেকেই ওসমান চৌধুরী মামলা করে আসছেন। কয়েকটি মামলা এখনো আদালতে ঝুলে রয়েছে।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্য শামসুদ্দিন আযাদ, বদরুল হক খান, রুহুল সরকার, মিঠু হামিদ এবং মো. দুলাল মিয়া ছাড়াও বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বোর্ড অব ট্রাস্টির সদস্য আতোয়ারুল আলম, রুহুল আমিন হাওলাদার ও আজিমুর রহমান বোরহান উপস্থিত ছিলেন। এদিকে সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন, ২৫ অক্টোবরের আগে মামলা না করার শর্তে বেশ কয়েক হাজার ডলার চেয়েছিলেন।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
