শনিবার   ৩১ অক্টোবর ২০২৬   কার্তিক ১৫ ১৪৩৩   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৪

বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬  


 
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময় আরও তিন বছর বাড়িয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ফলে আগামী ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের নতুন সময়সীমা নির্ধারিত হয়েছে। বাড়তি এই সময়ে রপ্তানিতে সম্ভাব্য বাণিজ্যসুবিধা হারানোর প্রভাব মোকাবিলা অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ। তবে এই সুযোগ কাজে লাগাতে রপ্তানি বহুমুখীকরণ, বিনিয়োগ বৃদ্ধি ও আর্থিক খাতের সংস্কারে কার্যকর অগ্রগতি অর্জন করতে হবে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেন, “বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করছে শুধু আন্তর্জাতিক প্রক্রিয়ার কারণে নয়, বরং উত্তরণ আমাদের জনগণের আকাঙ্খা। এটি একটি জাতীয় অপরিহার্যতা এবং আমাদের সরকার এ লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।” 
নতুন সরকার গঠনের পর গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর আবেদন করে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতি, জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার ঝুঁকি এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে এ আবেদন করা হয়।
জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটি (সিডিপি) বাংলাদেশের আবেদনের পক্ষে সুপারিশ করার পর বিগত ২১ জুলাই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সাধারণ পরিষদে প্রেরণ করে।
জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের উত্তরণের সময় বাড়ানোর প্রস্তাব উত্থাপন করে উরুগুয়ে। জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ি প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপলো আজকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের পাশাপাশি নেপালের উত্তরণের সময়সীমা বাড়ানোর আবেদনও বিবেচনায় নেওয়া হয়েছে।
বাংলাদেশের জন্য নির্ধারিত পাঁচ বছরের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিনিয়োগের সীমাবদ্ধতা এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক দুর্বলতা দেশের রপ্তানি প্রতিযোগিতার ওপর চাপ তৈরি করছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য ইউরোপীয় ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ বাজারে বিদ্যমান অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা ধরে রাখা এবং বিকল্প সুবিধা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।
এলডিসি থেকে উত্তরণের পর বিভিন্ন বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা কমে গেলে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বাড়তে পারে। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য প্রতিযোগিতা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। তবে উত্তরণের সময় বাড়ানোর অর্থ সব বাজারে সব ধরনের সুবিধা স্বয়ংক্রিয়ভাবে ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকা নয়।
সংশ্লিষ্ট বাজারের বিধিবিধান ও বাণিজ্য অংশীদারদের সিদ্ধান্ত অনুযায়ী সুবিধার মেয়াদ নির্ধারিত হবে। তাই বাড়তি সময়ের মধ্যে বাণিজ্য আলোচনা, নতুন বাজার অনুসন্ধান এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ গতকাল বলেন, জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটি (সিডিপি) এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সুপারিশকে বাংলাদেশের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখেছেন।
তিনি বলেন, সাধারণ পরিষদে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করাই ছিল প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। উত্তরণের সময় বাড়ানোর পক্ষে অর্থনৈতিক যুক্তি থাকায় প্রস্তাবের পক্ষে সমর্থন আদায়ে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সামনে এখন প্রধান কাজ হবে বাড়তি সময়কে কার্যকর সংস্কারের সুযোগ হিসেবে ব্যবহার করা। রাজস্ব আহরণ বাড়ানো, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, বিনিয়োগ পরিবেশ উন্নত করা, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং রপ্তানি পণ্যের বৈচিত্র বাড়ানোর মতো বিষয়গুলোতে অগ্রগতি প্রয়োজন। এসব ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন না এলে উত্তরণের সময় বাড়ানোর সুফল সীমিত হয়ে পড়তে পারে।
বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি মূল্যায়ন করে সিডিপি জানিয়েছে, দেশটি নির্ধারিত সূচকগুলোতে প্রয়োজনীয় মানদণ্ড অতিক্রম করেছে। তবে উত্তরণের যোগ্যতা অর্জন এবং উত্তরণ-পরবর্তী সময়ে অর্থনীতিকে প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল রাখা এক বিষয় নয়। এ কারণে বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়টি বিবেচনায় আসে। সিডিপির সুপারিশের পর ইকোসক বিষয়টি সাধারণ পরিষদের বিবেচনার জন্য পাঠায়।
বাংলাদেশের পাশাপাশি নেপালও উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর সময় পেয়েছে। উভয় দেশের আবেদনের ক্ষেত্রে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বাণিজ্য ও সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং টেকসই উত্তরণের প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত হয়। এলডিসিভুক্ত থাকার কারণে দেশটি বিভিন্ন আন্তর্জাতিক বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারসহ বিশেষ বাণিজ্যসুবিধা এবং উন্নয়ন সহযোগিতা পেয়ে আসছে। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে এসব সুবিধা বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) অধীন সিডিপি তিন বছর পরপর এলডিসিভুক্ত দেশগুলোর অগ্রগতি মূল্যায়ন করে। মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা—এই তিন সূচকের ভিত্তিতে উত্তরণের যোগ্যতা নির্ধারণ করা হয়। সাধারণ নিয়মে অন্তত দুটি সূচকে নির্ধারিত মান অর্জন করতে হয়। বিকল্পভাবে মাথাপিছু আয়ের মানদণ্ড নির্ধারিত সীমার দ্বিগুণ অতিক্রম করলেও কোনো দেশ উত্তরণের যোগ্য হতে পারে।
বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালের মূল্যায়নে তিনটি সূচকেই উত্তরণের যোগ্যতা অর্জন করে। ২০২১ সালে জাতিসংঘ বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে। সাধারণত উত্তরণের সুপারিশের পর তিন বছরের প্রস্তুতিকাল দেওয়া হলেও কোভিড-১৯ মহামারির প্রভাব বিবেচনায় বাংলাদেশকে পাঁচ বছর সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী উত্তরণের তারিখ নির্ধারিত হয় ২০২৬ সালের ২৪ নভেম্বর।
এবার সেই সময়সীমা আরও তিন বছর বাড়ল। ফলে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ অর্থনীতির সক্ষমতা বাড়ানো, রপ্তানি বহুমুখীকরণ, বিনিয়োগ আকর্ষণ এবং আর্থিক খাতের সংস্কারে অগ্রগতি অর্জনের সুযোগ পাবে। এই সময়ের সঠিক ব্যবহারই নির্ধারণ করবে, বাড়তি প্রস্তুতিকাল উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর