সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক এজেন্টের সহায়তায় দেশ ছেড়েছেন বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। দুটি ভ্যান ও একটি ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহার করে গোপন অভিযানের মাধ্যমে তিনি ব্রাজিল থেকে আর্জেন্টিনা হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান।
রোববার (১ নভেম্বর) বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সিএনএন ব্রাজিলের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সিএনএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার স্ত্রী ফার্নান্দা ও দুই মেয়েকে নিয়ে সড়কপথে আর্জেন্টিনায় প্রবেশ করেন ফ্লাভিও। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় ফোজ দো ইগুয়াসু শহরের সঙ্গে আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসুকে সংযুক্তকারী তানক্রেদো নেভেস আন্তর্জাতিক সেতু দিয়ে তারা সীমান্ত অতিক্রম করেন।
সীমান্ত এলাকার নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দুটি ভ্যান ও সেগুলোর চালকদের শনাক্ত করা হয়েছে। চালকদের একজন ফোজ দো ইগুয়াসু শহরের সাবেক কাউন্সিলর। অন্যজন তার ছেলে।
সিএনএন ব্রাজিলের অনুসন্ধানে বলা হয়েছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদে কাজ করা সাবেক এক কর্মকর্তা ব্রাসিলিয়া থেকে আর্জেন্টিনা পর্যন্ত ফ্লাভিওর সঙ্গে ছিলেন। গত ১৯ অক্টোবর ওই এজেন্ট ব্রাজিলে আসেন। পরে তাকে সিনেটরের সঙ্গে একই ভ্যানে ভ্রমণ করতে দেখা যায়।
তবে পুরো অভিযান আয়োজন বা পরিচালনায় ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তার কোনো ভূমিকা ছিল কি না, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।
আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসু থেকে একটি গালফস্ট্রিম জি৪০০ ব্যক্তিগত উড়োজাহাজে ওঠেন ফ্লাভিও ও তার পরিবারের সদস্যরা। আর্জেন্টিনার চার্টার বিমান সংস্থা বায়রেস ফ্লাই পরিচালিত উড়োজাহাজটি জ্বালানি নিতে ইকুয়েডরের গুয়ায়াকিলে থামে। পরে বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামির ওপা-লক্কা এক্সিকিউটিভ বিমানবন্দরে পৌঁছায়।
সিএনএন ব্রাজিল জানিয়েছে, অভ্যন্তরীণভাবে এ অভিযানটির নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন আলবা’। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শেষ হওয়ার আগেই এর পরিকল্পনা করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের তদন্তকারীরা এ অভিযানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ধরনের সহায়তা ছিল কি না, তা খতিয়ে দেখছেন। তবে এ অভিযানে দুই সরকারের কোনো সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
ব্রাজিলের ফেডারেল পুলিশ বুধবার জানিয়েছে, দেশ ছাড়ার সময় ফ্লাভিওর ব্রাজিলের অভিবাসন চেকপোস্ট অতিক্রমের কোনো রেকর্ড পাওয়া যায়নি।
এর আগে দেশটির সুপ্রিম ফেডারেল কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দি মোরায়েস ফ্লাভিওকে তার ব্যক্তিগত ও কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
সিএনএন ব্রাজিলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কীভাবে দেশ ছেড়েছেন ফ্লাভিও, তা তদন্ত করছে ফেডারেল পুলিশ। প্রয়োজনে তার ব্যাংক হিসাবসহ বিভিন্ন সম্পদ জব্দের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সংস্থাটি।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
