মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬   কার্তিক ১৯ ১৪৩৩   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৫

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬  

যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে নাইট ক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব হামলার ঘটনা ঘটে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (৩১ অক্টোবর) রাতে শুরু হওয়া এসব সহিংসতার ধারাবাহিকতা পরদিন রোববার (১ নভেম্বর) সকাল পর্যন্ত গড়ায়। উৎসবের আনন্দে মেতে ওঠা মানুষের ভিড়, মদ্যপান ও মাদকের ব্যবহার এবং আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, হ্যালোইন যুক্তরাষ্ট্রে সহিংসতার ঝুঁকি বেশি থাকা দিনগুলোর একটি। নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী জেমস অ্যালান ফক্সের করা এফবিআইয়ের ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বোস্টনের অপরাধসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বছরের সবচেয়ে সহিংস দিনগুলোর মধ্যে ৩১ অক্টোবর তৃতীয় অবস্থানে রয়েছে। এ তালিকায় এর আগে রয়েছে ৪ জুলাই ও ১ জানুয়ারি। শিশু-কিশোরদের জন্য দিনটি বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

ফক্সের ভাষ্য, হ্যালোইনের রাতে অপ্রাপ্তবয়স্করা বাইরে বের হয় এবং অপরিচিত মানুষের সঙ্গে মেলামেশা করে। এতে তাদের ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা বাড়ে।

বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণঘাতী হামলা

ডেট্রয়েটে হ্যালোইন উদ্‌যাপন শেষে বাড়ি ফেরার পর পাঁচ বছর বয়সি এক শিশু নিজের বাড়ির পেছনের কক্ষে খেলছিল। এ সময় গুলিবিদ্ধ হয় সে। ডেট্রয়েট পুলিশ বিভাগের উপপ্রধান আর্নল্ড উইলিয়ামস জানান, শিশুটি তার মাকে বলেছিল, ‘আমার মনে হয়, আমাকে গুলি করা হয়েছে।’ বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি পৃথক বন্দুক হামলায় ১৩ জন গুলিবিদ্ধ হন। এর মধ্যে দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় ১ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটের দিকে হ্যালোইন পার্টিতে প্রবেশের অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সি এক কিশোরী গুলিতে নিহত হয়। এ ঘটনায় আহত আরও দুজনকে অনিচ্ছাকৃত হামলার শিকার বলে জানিয়েছে পুলিশ।

এর কিছুক্ষণ পর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শহরটির অন্য একটি স্থানে শতাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত বাড়ির পার্টি রাস্তায় ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। নিহত হন ২০ বছর বয়সি এক তরুণ। আহত ১৫ বছর বয়সি এক কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও একজন এখনো সংকটাপন্ন।

মিসিসিপির জ্যাকসন শহরের একটি নাইট ক্লাবে বন্দুক হামলায় দুজন নিহত এবং চারজন আহত হন। অন্যদিকে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে বন্দুকধারীর হামলায় চার সন্তানের এক অন্তঃসত্ত্বা মা নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ছয়জন। তাদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।

ওকলাহোমা সিটির একটি ট্রেলার পার্কে হ্যালোইন পার্টিকে কেন্দ্র করে গোলযোগের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে একজনের পায়ে একাধিক গুলি লাগে। তবে তিনি বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থলে গাড়ির ধাক্কায় দুজন নিহত হন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তখনো বিস্তারিত নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশেও গুলিবর্ষণ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানের আশপাশে দুই ডজনের বেশি মানুষ গুলিবিদ্ধ হন।

আলাবামার বার্মিংহামে লিজিয়ন ফিল্ডের বাইরে বন্দুক হামলায় একজন নিহত এবং আটজন আহত হন। ওই দিন মাঠটিতে আলাবামা এঅ্যান্ডএম ইউনিভার্সিটি ও আলাবামা স্টেট ইউনিভার্সিটির মধ্যে ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

অন্যদিকে ইলিনয় অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ আটজনকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই ১৯ বছর বয়সি এক তরুণীকে মৃত ঘোষণা করা হয়। আহত সাতজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।

একই সময়ে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে বড় একটি জনসমাগমের মধ্যে গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। হ্যালোইনের পাশাপাশি সেখানে বিশ্ববিদ্যালয়ের হোমকামিং উৎসবও চলছিল। পরে শহরের কেন্দ্রীয় এলাকায় গুলিবিদ্ধ কয়েকজনকে পাওয়া যায়। এ ঘটনায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনকারী এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে তিনি গুলি চালিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।   

নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলছেন বিশেষজ্ঞরা

হ্যালোইনসহ বিভিন্ন উৎসবের সময় সহিংসতা প্রতিরোধ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অপরাধ ও বন্দুক সহিংসতা বিশেষজ্ঞরা।

মিয়ামি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের সাবেক পরিচালক অ্যালেক্সিস পিকেরো বলেন, প্রতিটি পানশালা বা পার্কিং এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়। ফলে উৎসবের সময় সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।

ডালাসে এক রাতেই তিন দফা হামলা

টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় ১ নভেম্বর ভোরে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হন। হামলাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

ডালাস পুলিশের প্রধান ড্যানিয়েল কোমো বলেন, শনিবার রাত এবং হ্যালোইন উৎসবের বিষয়টি মাথায় রেখে পুলিশ আগে থেকেই পর্যাপ্ত সদস্য মোতায়েন করেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ডিপ এলাম এলাকার রাস্তায় মানুষের ছোটাছুটি করতে দেখা যায়। বার, রেস্তোরাঁ ও কনসার্ট ভেন্যুর জন্য পরিচিত এলাকাটিতে সাম্প্রতিক সময়ে অপরাধ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। ২০২৬ সালে সেখানে অন্তত সাতটি বার ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে।

১ নভেম্বর সকাল নাগাদ পুলিশের ঘিরে রাখা এলাকাগুলোর রাস্তা প্রায় জনশূন্য হয়ে পড়ে। চারপাশে ছড়িয়ে ছিল উৎসবের পরিত্যক্ত আবর্জনা। পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডালাস পুলিশের প্রধান বলেন, ‘এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর