সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট -
প্রেসিডেন্ট জো বাইডেন গর্ভনর ক্যাথি হোকুলকে ধন্যবাদ জানালেও মেয়রের নামটিও নিলেন না। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রেসিডেন্ট তিন দিন নিউইয়র্ক সিটিতে অবস্থান করেন। বুধবার রাতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সন্মানে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি গঋর্ণর হোকুলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই মহান সিটি জাতিসংঘের ৭৮তম সাধারন অধিবেশনের আয়োজন করেছে। হোস্টিং করেছে। এ জন্য ক্যাথি হোকুলকে ধন্যবাদ। উল্লেখ্য এই অনুষ্ঠানে মেয়র এডামস আমন্ত্রিত থাকলেও তিনি সেখানে যান নি। প্রেসিডেন্ট তার বক্তৃতায় সিটি মেয়রের নামটি পর্যন্ত উল্লেখ না করায় অনুষ্ঠানে উপস্থিত ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন নেতা বিস্ময় প্রকাশ করেছেন।
এই সংবর্ধনার আগে প্রেসিডেন্ট বাইডেন গঋর্ণর ক্যাথি হোকুলের সাথে সংক্ষিপ্ত আলোচনায় বসেন। এসাইলাম প্রার্থীর সংকট নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়। আলোচনাকে ফলপ্রসূ বললেও কোন ঘোষণা আসেনি। আর্থিক সহায়তার ব্যাপারে কোন সুনির্দিষ্ট প্রতিশ্রুত দেন নি প্রেসিডেন্ট। বরং স্টেট কর্তৃক এসাইলাম প্রার্থীদের অস্থায়ী ‘ওয়ার্ক পারমিট’ ইস্যুর উদ্যোগে আপত্তি জানিয়েছে বাইডেন প্রশাসন। গত কয়েকদিন ধরেই স্টেট প্রশাসন মাইগ্র্যান্টদের ওয়ার্ক পারমিট দেবার কথা বলে আসছিল। স্টেটের যুক্তি, ১ লাখ ১৬ হাজার এস্ইালিকে ওয়ার্ক ফোর্সের আওতায় আনতে পারলে স্টেট উপকৃত হবে। এই জনশক্তিকে কাজে লাগানো যাবে। ট্যাক্সের আওতায় আসায় স্টেট লাভবান হবে। তারা শুধু স্টেটের ঘাড়ে বোঝা হিসেবে থাকবে না। ফেডারেল থেকে ওয়ার্ক পারমিট পেতে ১ থেকে ২ বছর লেগে যাচ্ছে। এমতাবস্থায় স্টেট অস্থায়ী ওয়ার্ক পারমিট দেয়ার চিন্তা করছিল। কিন্তু ফেডারেল সরকার এ ধরনের উদ্যোগকে নিরুৎসাহিত করেছে।
বুধবার প্রেসিডেন্টের দেয়া মধ্যাহ্নভোজে গঋর্ণর হোকুল যোগ দেন। সাইড লাইনে তারা প্রায় পাঁচ মিনিট নিউইয়র্কের অভিবাসী সংকট নিয়ে আলোচনা করেন। সিটি মেয়র এরিক এডামস এই ভোজ সভায় আমন্ত্রিত থাকলেও যোগ দেন নি। গত তিন মাস ধরেই বাইডেন ও তার প্রশাসনের সাথে মেয়র এরিক এডামসের শীতল সম্পর্ক চলছে। মেয়র মনে করেন, সীমান্ত সংকটের কারণে লক্ষাধিক রিফিউজি সিটিতে আশ্রয় নিয়েছে। এত মানুষের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা ব্যবস্থার সংকুলান সিটির পক্ষে এককভাবে সম্ভব নয়। কিন্তু এ ব্যাপারে বাইডেন প্রশাসন এগিয়ে আসছে না। বাইডেনের কারণেই সিটি ব্যর্থ হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি অভিযোগ করে বলেছেন, মনে হয় প্রেসিডেন্ট নিউইয়র্ক সিটিকে পরিত্যক্ত ঘোষণা করেছেন। তার এই বক্তব্যের পর ওয়াশিংটনে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বাইডেনের ২০২৪ নির্বাচনে এডামসকে কোর নির্বাচনী টীম থেকে বাদ দেয়া হয়।
প্রেসিডেন্টের সাথে বুধবারের বৈঠককে খুবই ফলপ্রসূ হিসেবে আখ্যায়িত করেছেন গঋর্ণর হোকুল। তিনি বলেছেন, প্রশাসনের অনুরোধে একদিন আগেই বৈঠকটি অনুষ্ঠিত হলো। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত এই আলোচনা প্রধান বিষয় ছিল মাইগ্র্যান্ট ইস্যু। তিনি এদিন এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী ২০২৫ সাল নাগাদ এই সংকট মোকাবেলায় সিটিসহ স্টেটের ১৫ বিলিয়ন ডলার ঘাটতি দেখা দেবে । আর এর প্রধান কারণ মাইগ্রান্ট ইস্যু। ফেডারেলের সহায়তা ছাড়া এ ঘাটতি মোকাবেলা করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
- সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
- প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’
- ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
- ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই
- ফের বাড়ল তেলের দাম
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের
- পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়েও বাড়ছে উৎকণ্ঠা
- মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে
- ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- ‘হামাসকে নিরস্ত্রীকরণ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সুদূরপ্রসারী ফাঁদ’
- পাকিস্তানে বিক্ষোভস্থলের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭
- রাজধানীর চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- পোলাও এখন পাতে তোলাও দায়
- পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩
- অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
- দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, কী বলছে ঢাকার পুলিশ
- এনবিআরের বিজ্ঞপ্তি, নির্দিষ্ট সময়ে রিটার্ন দিলে যেসব সুবিধা মিলবে
- কোরআনের আয়াত উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা
- শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- ইসরায়েলে আরও ১০টি রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
- পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘শয়তানের ধোঁকায় পড়ে শুরু করেছিলাম, দেখে ফেলায় শেষ করতে পারিনি’
- দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ-অনিরাপদ শহর ঢাকা
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- এরশাদ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল : গিয়াস
- রাজবাড়ী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর বনভোজন সম্পন্ন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
