নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫
বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসী। গত ৭ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটস- এলাকার ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধনে নোয়াখালী-ফেনী-লহ্মীপুরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ফুলটন ফ্রেন্ডস ক্লাব ইনক ও বৃহত্তর নোয়াখালী যুক্তরাষ্ট্র প্রবাসী’র ব্যানারে এই আয়োজনে কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের অনেকেই একাত্বতা প্রকাশ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিউনিটি এক্টিভিস্ট মোতাহার হোসেন। প্রধান অতিথি ছিলেন সামাজিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী,সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফকরুল আলম, মানববন্ধন পরিচালনা করেন কমিউনিটির পরিচিত মুখ মশিউর রহমান রুবেল। আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সালাউদ্দিন মানিক, ফখরুল ইসলাম, শরিফ হোসেন, রিয়াজ মাহমুদ প্রমুখ।
নোয়াখালীবাসীকে বিভাগ ঘোষণার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে মানববন্ধনে জানানো হয়। বক্তারা বলেন, বাংলাদেশের মোট রেমিট্যান্সের এক তৃতীয়াংশ যায় প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসীদের মাধ্যমে। তাই দাবি আদায় না হলে প্রয়োজনে প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখার ঘোষণাও দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা থেকে রাজধানী ঢাকা মাত্র ৪৫ মিনিটের দূরত্ব। তাই সেখানে বিভাগ ঘোষণা অনুচিত। আবার নোয়াখলী থেকে কুমিল্লা দুই ঘণ্টার পথ আবার চট্টগ্রামও দুই ঘণ্টার পথ। তাই চট্টগ্রাম বিভাগ থেকে নিয়ে কুমিল্লা বিভাগে যুক্ত করার অবাস্তব চিন্তা। এ অবস্থায় অঞ্চলিক কেন্দ্র ও প্রচীন জনপদ বিবেচনায় নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে হবে। কারণ এক সময় ফেনী, লক্ষীপুর ও নোয়াখালীর কেন্দ্রও ছিল মাইজদী, যা নোয়াখালীর প্রধান শহর। দীর্ঘদিন ধরে প্রশাসনিকভাবে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলাগুলোর জনগণ উন্নয়ন ও প্রশাসনিক সেবায় বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে নোয়াখালী বিভাগ ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘নোয়াখালী বিভাগ চাই, দিতে হবে দিতে হবে’, ‘আমাদের দাবি মানতে হবে’, ‘দাবি মোদের একটাই, নোায়াখালী বিভাগ চাই, ইত্যাদি শ্লোগান দেন।
এদিকে কুমিল্লা নামে বিভাগের দাবিতে মানববন্ধন করেছে নিউইয়র্কে প্রবাসি কুমিল্লাবাসি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির যুক্তরাষ্ট্রের আহবায়ক সারোয়ার খান বাবু, সদস্য সচিব এস এম সোলায়মান, যুক্তরাষ্ট্রের মূলধারার নেতা জয়নাল আবেদীন, নিউইয়র্ক বাংলাদেশ ক্লাব সেক্রেটারি মমিনুল ইসলাম মজুমদার, ইতালি প্রেসক্লাব সভাপতি মাকসুদ সরকার, নিউইয়র্কে শাপলা সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সেক্রেটারি ব্যবসায়ী জে মোল্লা সানী, নারী নেত্রী রীমি ভূইয়া, কুমিল্ল প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি শাখাওয়াত হোসেন সেলিমসহ নিউইয়র্কে বসবাসরত প্রবাসী কুমিল্লার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য নতুন কোন অবকাঠামো লাগবেনা।। একটি বিভাগ বাস্তবায়নের জন্য যত গুলো ভিত্তি থাকা দরকার কুমিল্লায় তার চেয়ে অনেক বেশি রয়েছে। যা অনেক বিভাগীয় শহরেও নেই। বক্তারা আরো বলেন, দেশের লাইফ লাইন হিসেবে পরিচিত ঢাকা- চট্রগ্রাম মহাসড়ক বেশির ভাগই অংশই কুমিল্লায়। রয়েছে কুমিল্লা- সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা - চাদপুর মহাসড়ক। দেশের লাকসাম ও আখাউড়া বৃহত্তম রেলওয়ে জংশন, বিবিরবাজার ও আখাউড়া স্থলবন্দর, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদী সং যোগ, বৃহত্তম কেন্দীয় কারাগার, বৃহত্তর সেনা নিবাস, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বার্ড, কুমিল্লা ইপিজেড, কুমিল্লা বিমানবন্দর যার রাডার এখনো আন্তর্জাতিক আকাশ পথে ব্যবহার হচ্ছে। আন্তর্জাতিক স্টেডিয়াম। দেশের প্রথম ব্যাংকের শহর কুমিল্লা।প্রাচীন ত্রীপুড়ার রাজধানী এই কুমিল্লাকে বাদ দিয়ে দেশে অনেক কম অর্থনৈতিক উন্নত অঞ্চলকে বিভাগকে করা হয়েছে। রাজনৈতিক রোষানলে আটকে আছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন।
বর্তমান নিরপেক্ষ সরকারের কাছে আহবান বঞ্চিত কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন। মনে রাখবেন কুমিল্লা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
