মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬   কার্তিক ১১ ১৪৩৩   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৬

মাদকের অর্থে হোটেল রিসোর্ট

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬  

কক্সবাজারের আলোচিত ও আত্মস্বীকৃত ইয়াবা কারবারি শাহজাহান আনসারী। ইয়াবা কারবার করে কয়েক বছরে আঙুল ফুলে কলাগাছ হয়েছে তার। মাদক কারবারের কালোটাকা সাদা করতে নেমেছেন হোটেল ব্যবসায়। কক্সবাজারের কলাতলী এলাকায় নির্মাণ করেন লেগুন বিচ এবং জামান হোটেল নামে দুটি হোটেল। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) শাহজাহান আনসারী ও তার স্ত্রী জিগারুননেছা জিনিয়ার বিরুদ্ধে মামলা করেছে। শুধু শাহজাহান আনসারী নন, পর্যটন নগরী কক্সবাজারের মেরিন ড্রাইভ ধরে কলাতলী ও ইনানী সৈকতের অসংখ্য বিলাসবহুল হোটেল, রিসোর্ট ও কটেজ নির্মাণ করেছে মাদক কারবারিরা। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই বিলাসবহুল হোটেল-রিসোর্টগুলোর বড় একটি অংশের নির্মাণ ব্যয় মেটানো হচ্ছে মাদক কারবারের কালোটাকায়। অবৈধ ইয়াবা কারবারের টাকা সাদা করতেই মাদক মাফিয়ারা অভিনব এ কৌশল অবলম্বন করছে।

দীর্ঘদিনের অভিযোগ-মাদক কারবারিরা অবৈধ অর্থ বৈধ করতে পর্যটন খাতে বিনিয়োগ করছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিআইডি এবং দুদকের গোপন নথিপত্র ও মাঠপর্যায়ের অনুসন্ধানেও এই অভিযোগের সত্যতা মিলেছে। কক্সবাজারের ৮০ জন মাদক কারবারির অবৈধ সম্পদ অর্জন নিয়ে অনুসন্ধান করছে দুদক। এ বিষয়ে কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, ‘মাদক কারবারির অবৈধ সম্পদ অর্জন নিয়ে অনুসন্ধান চলছে। আবার কিছু মামলার চার্জশিটও দেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে মাদক কারবারিরা বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে মাদক থেকে অর্র্জিত কালোটাকা। যার মধ্যে হোটেল-রিসোর্ট খাতও রয়েছে।’ কক্সবাজারে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের হওয়া কিছু মামলার তদন্ত এবং কিছু অনুসন্ধান করছে সিআইডি। প্রাথমিক তদন্তে দেখা গেছে নানান খাতে বিনিয়োগ করেছে কারবারিরা। তদন্তগুলো প্রাথমিক পর্যায়ে থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।’ অনুসন্ধানে জানা যায়, কক্সবাজারের মতো পর্যটন এলাকায় জমির দাম ও হোটেলের চাহিদা কয়েক দশক ধরে ঊর্ধ্বমুখী। ফলে এ খাতে বিনিয়োগ লাভজনক ও নিরাপদ। এ ছাড়া দৃশ্যমান একটি বৈধ ব্যবসা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ এড়িয়ে চলা সহজ হয়। হোটেলের আড়ালে ইয়াবার বড় চালান লেনদেন ও গোপন বৈঠক করাও কারবারিদের জন্য সুবিধাজনক। মাদকের কালোটাকা সাদা বা বৈধ করার জন্য হোটেল ব্যবসাকে একটি নিখুঁত ‘লন্ড্রোম্যাট’ হিসেবে ব্যবহার করছে কারবারিরা। হোটেল, রিসোর্ট, কটেজে বিনিয়োগের ক্ষেত্রে মাদক কারবারিরা কিছু সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করে। প্রথমে নিজেদের নামে জমি না কিনে স্ত্রী, শ্যালক, ভাই বা দূরের কোনো আত্মীয়ের নামে জমি কেনে। পরে ব্যাংকিং চ্যানেল এড়িয়ে বস্তা ভর্তি নগদ টাকায় রড, সিমেন্ট ও নির্মাণসামগ্রী কেনা হয়। ফলে এই টাকার কোনো বৈধ উৎস দেখাতে হয় না। হোটেল বা কটেজ নির্মাণের পর তারা কাগজপত্রে দেখায় যে সারা বছর তাদের হোটেল পর্যটকে ভরপুর থাকে। খাতায় ভুয়া অতিথিদের নাম লিখে বুকিংয়ের টাকা হিসেবে মাদকের টাকা ব্যাংকে জমা করা হয়। এভাবেই ইয়াবা বিক্রির কালোটাকা হোটেলের ‘বৈধ আয়’ হিসেবে ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করে এবং পুরোপুরি সাদা হয়ে যায়। সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট অনুসন্ধানকারী বিভিন্ন সংস্থার দেওয়া তথ্যমতে, কক্সবাজার ও টেকনাফকেন্দ্রিক অন্তত তিন শতাধিক ইয়াবা গডফাদার সরাসরি বা পরোক্ষভাবে হোটেল, রিসোর্ট ও কটেজ ব্যবসায় বিনিয়োগ করেছে। কলাতলী কটেজ জোন এবং মেরিন ড্রাইভ এলাকায় এদের অন্তত ১৫০টি বেনামি কটেজ ও রিসোর্টের সন্ধান পাওয়া গেছে। জানা যায়, ২০০০ সালে কক্সবাজারে হোটেল, মোটেল, রিসোর্ট এবং কটেজ ছিল দুই শতাধিক। ২০১০ সালে সংখ্যা বেড়ে হয় প্রায় ৫০০। ২০২০ সালে তা বেড়ে হয় ১ হাজার। বর্তমানে কক্সবাজারে হোটেল, রিসোর্ট ও কটেজের সংখ্যা ২ হাজারের বেশি। ২০২৪ সালের ৫ আগস্টের মেরিন ড্রাইভ এলাকায় নতুন করে গড়ে উঠেছে শতাধিক রিসোর্ট, কটেজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক শাখাওয়াত হোসেন বলেন, ‘মাদক কারবারের অবৈধ টাকা বৈধ করতেই হোটেল এবং রিসোর্ট ব্যবসায় বিনিয়োগ করছে কারবারিরা। অপরাধ বিজ্ঞানের ভাষায় তাদের এ কৌশলকে বলা হয় রেশনাল চয়েজ।’ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অঞ্চলের উপপরিচালক সোমেন মণ্ডল বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বেশ কয়েকটি অনুসন্ধান এবং দায়েরকৃত মামলার তদন্ত করছে। অনুসন্ধানে কক্সবাজার অঞ্চলের মাদক কারবারিদের অবৈধ সম্পদ এবং বিনিয়োগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে মাদক কারবারিরা হোটেল, রিসোর্টসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে মাদক কারবার থেকে অর্জিত অর্থ।’ এ বিষয়ে কথা হয় মাদক কারবারিদের অবৈধ সম্পদ অর্জন নিয়ে অনুসন্ধান করছেন এমন কয়েকজন কর্মকর্তার সঙ্গে। তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাদক কারবারি হিসেবে সমাজে যে নেতিবাচক পরিচিতি থাকে, একজন হোটেল মালিক হিসেবে তা সহজেই ঢাকা পড়ে।

কেস স্টাডি : ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। একই সময় হৃীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার মাদক কারবারি মোহাম্মদ হোসেনের বিরুদ্ধেও মামলা দায়ের করে। দুইজনেরই হোটেল ব্যবসায় বিনিয়োগ রয়েছে। ২০২৪ সালের ২৫ জুন ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের মেরিন ইকো রিসোর্টের মালিক কাজী জাফর সাদেক ওরফে রাজু। অভিযানে তার আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮ হাজার ৮১২টি ইয়াবা। একই বছরের ২ নভেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাঁচ মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। তারা হলেন টেকনাফ নাজিরপাড়ার আবদুর রহমান, মো. ইসলাম, শীলবনিয়া পাড়ার সাইফুল ইসলাম, মৌলভীপাড়ার একরাম হোসেন এবং আবদুর রহমান। তাদের প্রত্যেকের হোটেল ব্যবসায় বিনিয়োগ রয়েছে। একই বছর আলম নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়ে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর