যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫
প্রবাসীদের উচ্ছাস : প্রথম ভোটার শাহ নেওয়াজ
অবশেষে বহু প্রতিক্ষার পর যুক্তরাষ্ট্র প্রবাসীরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। আগামী বছরের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা প্রথমবারের মতো বিদেশে থেকেই ভোট দিতে পারবেন। গত ৩ অক্টোবর নিউইয়র্কের বাংলাদেশ কন্সুলেটে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন জাতীয় পরিপত্র ( এনআইডি কার্ড ) তৈরির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এনআইডি তৈরি ও ভোটার রেজিস্ট্রেশনের করণীয় নানা তথ্য ও করণীয় তুলে ধরেন।
বাংলাদেশ স্বাধীন হবার পর ৫৪ বছর পার হয়ে গেলেও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত দেড় কোটি প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এতদিন। বিভিন্ন সময়ে বাংলাদেশের রাষ্ট্র বা সরকার প্রধানরা প্রবাসীদের কাছে নানা সময়ে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার পর থেকেই প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে প্রাথমিক ধাপে অনান্য দেশে এনআইডি প্রস্তত শুরু হলেও যুক্তরাষ্ট্রে শুরু হলো গত ৩ অক্টোবর শুক্রবার।
এনআইডি ও ভোটার রেজিষ্ট্রেশন বিষয়ে তিনি কমিউনিটির গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় কন্সাল জেনারেল মোজাম্মেল হক, ডেপুটি কন্সাল জেনারেল আনিসুজ্জামান ও এনআইডি প্রকল্পের আরও তিনজন বিশেষজ্ঞ সাথে ছিলেন।
নিউইয়র্কের বাংলাদেশ কন্সুলেটের কন্সাল জেনারেল মোজাম্মেল হকের সঞ্চালনায় এনআইডি তৈরি অনুষ্ঠানে সিনিয়র সচিব আখতার হোসেন জানান, যে কোনো প্রবাসী দেশের নির্বাচনে ভোট দিতে চাইলে অব্যই তাকে ভোটার রেজিস্ট্রেশন করতে হবে। তবে ভোটার রেজিস্ট্রেশনের আগে তাকে অবশ্যই এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হবে। এনআইডি তৈরির জন্য ওই ব্যাক্তিকে অবশ্যই কন্সুলেটে আসতে হবে। আর এনআইডি করার জন্য অবশ্যই ওই ব্যক্তির জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগবে সবার আগে। যদি কারো জন্ম নিবন্ধন সার্টিফিকেট না থাকে তাকে অবশ্যই কন্সুলেটের ওয়েবসাইটে ঢুকে এনআইডি আবেদনের আগে এই সার্টিফিকেট লাগবে। জন্ম নিবন্ধন সার্টিফিকেট ছাড়াও এনআইডি পেতে মেয়াদসহ অথবা মেয়াদউর্ত্তীন্ন বাংলাদেশের পাসপোর্টের কপি লাগবে। কারো পাসপোর্ট না থাকলে সে ক্ষেত্রে বাবা , মা’র পাসপোর্টের কপি ও বাংলাদেশে ওই ব্যাক্তির পরিচিত তিন জন মানুষের স্বাক্ষর লাগবে। যাদের বাংলাদেশে এনআইডি আছে। এনআইডি কার্ডের আবেদনের পর এটা আপাতত লেমিনেটিং করে কার্ড দেয়া হবে। পরবর্তীতে সবাইকে স্মার্ট এনআইডি কার্ড দেয়া হবে সরবরাহ স্বাভাবিক হলে।
সিনিয়র সচিব আখতার হোসেন আরও জানান, কারো এনআইডি হয়ে গেলে ওই ব্যক্তি চাইলেই প্রবাস থেকে ভোট দিতে পারবেন। তবে সে ক্ষেত্রে আরও কিছু ডকুমেন্ট দিতে হবে। ভোটার রেজিস্ট্রেশন করার জন্য কাউকে আর কন্সুলেটে যেতে হবে না। নির্বাচন কমিশন সবিবালয় একটি অ্যাপস তৈরি করেছে। যেটি এখনও প্রকাশ্যে আনা হয়নি। সেই অ্যাপসে ঢুকে প্রথমে আবেদনকারীকে একাউন্ট ক্রিয়েট করতে হবে। একাউন্ট ক্রিয়েট করার সময় প্রত্যেকেরই এনআইডি নম্বরসহ ফেস আইডি দিতে হবে। যেভাবে আইফোনে ফেসআইডি ক্রিয়েট করা হয়। ভোটার নিবন্ধনের জন্য, এনআইডি, পাসপোর্ট ( মেয়াদ উত্তীর্ন হলেও হবে ), জন্ম নিবন্ধন, ২ কপি কালার ছবি, ব্যালট পেপার পাওয়ার জন্য নিজের ঠিকানা এবং নিজের মোবাইল ফোন নম্বর।
সিনিয়র সচিব আখতার হাসোন আরও বলেন, এনআইডি পেতে হলে কন্সুলেটে এ্যাপয়নমেন্ট করে গেলে প্রয়োজণীয় সব কাগজ নিয়ে যেতে পারবেন। এসব ছাড়াও কারো কোনো প্রশ্ন বা জানার থাকলেও তিনি কন্সুলেটে যোগাযোগ করতে বলেন।
শাহ নেওয়াজ পেলেন প্রথম এনআইডি
প্রবাসে বাংলাদেশী আমেরিকানদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ প্রথম প্রবাসী বাংলাদেশী হিসেবে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের জন্য রেজিস্টার হয়েছেন। ৩ অক্টোবর সকালে নিউইয়র্কের বাংলাদেশ কন্সুলেটে বিশেষ ব্যস্থায় তার ডকুমেন্ট ও রেটিনার ছবি নেয়া হয়। এনআইডি আবেদনের পর তিনি গনমাধ্যম কর্মিদের বলেন, ‘ এটি প্রবাসী বাংলাদেশীদের জন্য খুবই খুশীর খবর। কারণ প্রবাসীরা দর্ঘদিন ধরে ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করে আসছে। কিন্তু বছরের পর বছর অপেক্ষা করেও প্রবাসীদের প্রত্যশা পুরণ হচ্ছিলো না। এবার সে প্রত্যাশা পুরণ হলো। তিনি আশা করেন, প্রবাসীরা খুব সহজে এনআইডি ও ভোটার রেজিষ্ট্রি করতে পারবেন। এবং তারা তাদের পছনের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
