প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬
দেশের বর্তমান পরিস্থিতিতে চাঁদাবাজি ও দুর্নীতি রুখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ‘চাঁদাবাজবিরোধী’ এবং ‘দুর্নীতিবিরোধী’ কার্ড দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, যেকোনো সমস্যা সমাধানে বর্তমানে ‘কার্ড’ ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে, তাই দেশের অন্যতম প্রধান আপদ চাঁদাবাজি ও দুর্নীতি থেকে মুক্তি পেতে এই বিশেষ কার্ডের প্রয়োজন।
আসিফ মাহমুদ তার বক্তব্যে এনসিপির রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষের সেবায় এই দলের দরজা সবার জন্য উন্মুক্ত। তবে যারা গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী বা সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের জন্য এই দলে কোনো জায়গা নেই। বর্তমান প্রশাসনের কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষা ও গণরায়ের মর্যাদা রক্ষা করতে পারেনি।
জ্বালানি তেলের সংকট ও দেশের অর্থনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে এনসিপি মুখপাত্র সরকারের তথ্যের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘সরকার দাবি করছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু বাস্তবে পাম্পগুলোতে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে। আবার ২০ হাজার কোটি টাকা ছাপানোর বিষয়টিকেও তারা ভিন্ন নামে সংজ্ঞায়িত করতে চাইছে, যা হাস্যকর।’ প্রশাসনিক এই দুর্বলতা দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিজের দলের প্রস্তুতির কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, এনসিপিকে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি দেওয়ার কাজ চলছে। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, ‘যারা আমাদের সমর্থন দেবেন, তাদের প্রতিটি ভোটের সুরক্ষা আমরা নিশ্চিত করব। প্রতিটি ভোটকেন্দ্রে আমরা শক্তিশালী অবস্থান ও কড়া পাহারার ব্যবস্থা করব যাতে গণরায়ের কোনো অপব্যবহার না হয়।’
অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন এবং ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়। বক্তারা আগামী দিনে রাজপথের আন্দোলনে ও জনগণের অধিকার আদায়ে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
