বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬
বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদের সামনে অপ্রীতিকর ঘটনা ঘটলো। কর্মিরা চেয়ার নিয়ে একে অপরের দিকে তেড়ে গেলেন। অকথ্য ভাষায় নেতাদের গালাগালি করলেন। হাতজোড় করেও উত্তেজিতদের থামানো গেল না। অভিযোগ- আনোয়ার হোসেন খোকন কথা রাখেননি। প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত যুক্তরাষ্ট্রের কমিটি দেবেন। ব্যর্থ হয়েছেন। যে কারনে তিনি যুক্তরাষ্ট্রে এলেই বারবার হয়রানির শিকার হন। কমিটি দিচ্ছেন- এই আশ্বাসে কাটিয়ে দিলেন দুটো বছর। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ছিলো প্রচন্ড ক্ষোভ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গত ২০ এপ্রিল সোমবার সন্ধ্যায় স্টেট বিএনপির কর্মী সম্মেলনে। কর্মী সম্মেলনটি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল, বিএনপির সাবেক সহ সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, স্টেট বিএনপির সিনিয়র সহ সভাপতি ভিপি জসীম, বিএনপি নেতা আব্দুস সবুর, বিএনপির নেতা জাহাঙ্গীর সরকার, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম জনি।
অনুষ্ঠানে নেতাকর্মীদের ক্ষোভের জবাবে আনোয়ার হোসেন খোকন বলেন, ৪৭ বছর ধরে রাজনীতি করে আজকের এই পর্যায়ে এসেছিলেন। রাজনীতি করতে গেলে ফুলের মালা যেমন পড়তে হয় ঠিক তেমনিভাবে অনেক সময় অন্যমালাও পরতে হয়। সুতরাং আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। রাজনীতি করতে হলে দলীয় শৃঙ্খলা মানতে হবে। তিনি বলেন, অভিযোগ থাকলে প্রথমে স্থানীয় নেতাদের বলবেন, সেখানে সমাধান না হলে আমাকে বলবেন, তাতেও না হলে কেন্দ্রীয় নেতাদের বলবেন- কিন্তু দলীয় শৃঙ্খলা মানতে হবে। মূলত: অনুষ্ঠানের শুরু থেকেই উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিলো। আনোয়ার হোসেন খোকন যখন আসেন তখনই নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা যায়। উত্তেজনার এক পর্যায়ে সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান বলেন, এখানে মাস্তানী করা যাবে না। ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় কথা কাটাকাটি, হাতিহাতি এবং ধাক্কাধাক্কি। এক পর্যায়ে কোন কোন কর্মীকে চেয়ার তুলতে দেখা যায়। এই পরিস্থিতিতে গিয়াস আহমেদসহ অন্যান্যরা নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বার বার নেতাকর্মীদের বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়। এই ক্ষোভের জন্য প্রধান অতিথিও কম দায়ী নয়, আবার সুপার ফাইভের নেতারাও দায়ী। কেউ প্রধান অতিথির গত ২ বছরের ব্যর্থতার সমালোচনা বা সুপার ফাইভের সমালোচনা করলেই পাল্টা জবাব দেয়া হয়। এই জবাব দিতে গিয়েই প্রধান অতিথিকে আরো অপমান, অপদস্ত হতে হয়। যদিও তিনি নিজেই বলেছিলেন কারো বাদ স্বাধীনতা হরণ করা যাবে না, তাকে বলতে দিতে হবে, পাল্টা আপনার কিছু বলার থাকলে আপনি বলবেন, কিন্তু কোন সময় তিনি ও তার পকেটের সুপার ফাইভ তা মেনে নিতে চাননি। বার বার আনোয়ার হোসেন খোকনকে প্রশ্ন করা হয় গত ২ বছরেও কেন সুপার ফাইভকে সুপার সিক্স করা যায়নি? বাচ্চা হতে যেখানে ১০ মাস লাগে সেখানে একটি কমিটি প্রসব করতে কেন দুই বছরের বেশি লাগবে। আপনার কারণেই যুক্তরাষ্ট্র বিএনপি ধ্বংসের মুখে। তারা আরো বলেন, আমরা ত্যাগী নেতাকর্মী। আমরা বাটার বা ঘি দিতে পারি না, তাই আপনি আমাদের কথা শুনেন না, কমিটিতে আমাদের জয়গা হয় না। আমাদের কমিটিতে জায়গার দরকার নেই, আমরা শহীদ জিয়া, প্রয়াত খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক জিয়ার রাজনীতি করি। আমরা পদ পদবি চাই না, তবে স্বজনপ্রীতি ও পকেট কমিটিও চাই না। যেখানে অন্যায় সেখানেই আমরা প্রতিবাদ করবো।
এক পর্যায়ে একদল নেতাকর্মী অডিটোরিয়াম ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
