তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
আনোয়ার হোসেইন মঞ্জু
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫
মন্তব্য কলাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার-পারসন তারেক রহমান যুক্তরাজ্যে যাওয়ার পর রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন বলে জানা গেলেও বর্তমানে তিনি কোন স্ট্যাটাসে সেখানে আছেন, তা তার পরিবারের বাইরে তেমন কেউ জানেন বলে মনে হয় ন। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করে ওই দেশের পাসপোর্ট গ্রহণ করেছেন কিনা, সে সম্পর্কেও বিএনপি অথবা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে, এমনও বলা হচ্ছে। এ অবস্থায় তাঁর একমাত্র জীবিত সন্তান তাঁর শয্যাপাশে থাকবেন এটাই বাঞ্ছনীয় এবং সন্তানেরও তা কাম্য হওয়া উচিত। তিনি দেশে আসছেন কিনা জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন, ‘ তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বা যে স্ট্যাটাসে রয়েছেন, ওই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফিরতে চান।’
বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা তারেক রহমানকে বাংলাদেশের ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’র তকমা দিয়ে আসছেন বহুবছর ধরে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদের সদস্যপদে বিজয়ী হতে হবে এবং তার দলকে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠ আসন পেতে হবে। বিএনপির প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বিজয়ী হয়ে তো আর তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে আসীন করবে না! কোনো দেশপ্রেমিক রাজনৈতিক নেতার জীবনে দেশপ্রেম এবং মাতৃভক্তির চেয়ে যদি যুক্তরাজ্যের অভিবাসন আইনের প্রক্রিয়া সম্পন্ন করা বড় হয়ে উঠে, তাহলে যে দেশের জন্য তিনি রাজনীতি করেন, যে দেশের তিনি প্রধানমন্ত্রী হতে চান, সেই জন্মভূমির প্রতি তার কমিটমেন্ট প্রশ্নবিদ্ধ হবে। সামনের নির্বাচনেও এর নেতিবাচক প্রভাব পড়বে। দুরাশায় পরিণত হতে পারে বিএনপির সরকার গঠনের আশা।
তারেক রহমান যদি সত্যিই যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাকে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হবে। এ সম্পর্কে বাংলাদের সংবিধান কী বলে?
সংবিধানের পঞ্চম ভাগের ‘আইনসভা’ শিরোনামের প্রথম পরিচ্ছদের ‘সংসদ’ উপ-শিরোনামে ৬৬ অনুচ্ছেদের দফা (২) এর (গ) উপ-দফায় ‘সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা’ সম্পর্কে বলা হয়েছে:
(গ) তিনি কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোন বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন;
একই অনুচ্ছেদের দফা (৩ ক) এ বলা হয়েছে:
“এই অনুচ্ছেদের (২) দফার (গ) উপ-দফা তে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হইয়া কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিলে এবং পরবর্তীতে উক্ত ব্যক্তি-
(ক) দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে, বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করিলে; কিংবা
(খ) অন্য ক্ষেত্রে, পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিলে-
এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে তিনি বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন না।”
আমার যৎকিঞ্চিত বুদ্ধি-বিবেচনায় যা ছিল তা উপস্থাপন করার চেষ্টা করলাম। রাজনৈতিক পণ্ডিতরা যা বোঝার বুঝে নিতে পারেন।
আপডেট: বেগম খালেদা জিয়াকে আজ শুক্রবার (১২/৫/২০২৫) উন্নত চিকিৎসার লন্ডনে নেয়া হচ্ছে। তারেক রহমান লন্ডনেই বসবাস করেন। এমতাবস্থায় মাকে দেখার জন্য হয়তো আর আসতে হচ্ছে না। দেশে জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা হলে তিনি দেশে আসছেন কিনা তা দেখার অপেক্ষায় জাতি।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
